ধনী বিদেশিদের জন্য দ্রুত প্রক্রিয়াকরণের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ভিসা বা ‘গোল্ড কার্ড’ কর্মসূচি চালু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরজন্য গুনতে হবে কমপক্ষে ১ মিলিয়ন ডলার (১২ কোটি ১৪ লাখ ৬৫ হাজার টাকা প্রায়)।  স্থানীয় সময় বুধবার (১০ ডিসেম্বর) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প ঘোষণা করেন, এই কার্ডের মাধ্যমে যাচাই-বাছাই করা যোগ্য ব্যক্তিরা ‘নাগরিকত্বের সরাসরি পথ’ পাবেন। এর ফলে আমেরিকান কোম্পানিগুলো তাদের অমূল্য মেধাবীদের ধরে রাখতে পারবে। খবর বিবিসির। ‘ট্রাম্প গোল্ড কার্ড’ নামে পরিচিত এই ভিসাটি তাদের দেওয়া হবে যারা দেশের জন্য ‘উল্লেখযোগ্য সুবিধা’ প্রদান করতে পারবেন। কর্মসূচির অফিশিয়াল ওয়েবসাইট অনুযায়ী, দ্রুত সময়ের মধ্যে মার্কিন স্থায়ী বসবাসের অনুমতি পেতে হলে আবেদনকারীকে ১ মিলিয়ন মার্কিন ডলারের একটি অনুদান দিতে হবে, যা প্রমাণ করবে তিনি যুক্তরাষ্ট্রের জন্য উপকারী হবেন। এছাড়া ১৫ হাজার ডলারের (অফেরতযোগ্য) প্রক্রিয়াকরণ ফি দিতে হবে। ব্যবসা প্রতিষ্ঠানগুলো কর্মীদের স্পন্সর করতে চাইলে তাদের প্রতি কর্মীর জন্য ২ মিলিয়ন ডলার অনুদান দিতে হবে।ট্রাম্প জোর দিয়ে বলেন, এই কার্ডটি উচ্চ-স্তরের পেশাদারদের জন্য তৈরি করা হয়েছে। যারা এই অর্থ প্রদান করতে পারবেন, তারা ‘কর্মসংস্থান তৈরি করবেন।’ তিনি ৫ মিলিয়ন ডলারের বিনিময়ে বিশেষ কর সুবিধাসহ একটি ‘প্ল্যাটিনাম’ কার্ডের সংস্করণও আনার কথা জানিয়েছেন।তবে এই কর্মসূচি চালু হওয়ার পর থেকেই ডেমোক্র্যাটদের পক্ষ থেকে সমালোচনা এসেছে। তারা বলছেন, এটি অন্যায্যভাবে ধনী ব্যক্তিদের সুবিধা দেবে। এই নীতি এমন সময়ে এলো যখন ট্রাম্প প্রশাসন অবৈধ অভিবাসীদের নির্বাসন প্রক্রিয়া কঠোর করা এবং দক্ষ বিদেশি কর্মীদের জন্য এইচ-১বি ভিসার ফি বাড়ানোর মতো অভিবাসন নীতি গ্রহণ করেছে। গোল্ড কার্ডটি মূলত বিদ্যমান ইবি-৫ ভিসার (যা বিনিয়োগকারীদের গ্রিন কার্ড দেয়) বিকল্প হিসেবে চালু করা হয়েছে, তবে ট্রাম্প মনে করেন এটি গ্রিন কার্ডের চেয়েও বেশি সুবিধা দেবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চকরিয়ায় সিএনজি ও টমটম মুখোমুখি সংঘর্ষে নিহত ১
চকরিয়ায় সিএনজি ও টমটম মুখোমুখি সংঘর্ষে নিহত ১

কক্সবাজার চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের কুতুবজোম এলাকায় সিএনজি ও টমটম মুখোমুখি সংঘর্ষে আসমা বেগম (২০) নামে এক মহিলা নিহত হয়েছেন।বৃহস্পতিবার Read more

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের ‘প্রায় সব পয়েন্টে’ ঐকমত্য হয়েছে: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের ‘প্রায় সব পয়েন্টে’ ঐকমত্য হয়েছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের ‘প্রায় সব পয়েন্টে’ ঐকমত্য হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডার পাম বিচে এয়ারফোর্স ওয়ানে ওঠার Read more

৫ ব্যাংকের গ্রাহকদের সুখবর দিল কেন্দ্রীয় ব্যাংক
৫ ব্যাংকের গ্রাহকদের সুখবর দিল কেন্দ্রীয় ব্যাংক

একীভূত হওয়া পাঁচটি ব্যাংকের আমানতকারীদের অ্যাকাউন্ট নতুন গঠিত 'সম্মিলিত ইসলামী ব্যাংক'-এ স্থানান্তরের প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে।পাশাপাশি আমানতকারীরা তাদের নামে স্ব Read more

ইসরায়েলি হামলায় ইয়েমেনের সশস্ত্র বাহিনীর প্রধান নিহত
ইসরায়েলি হামলায় ইয়েমেনের সশস্ত্র বাহিনীর প্রধান নিহত

ইয়েমেনের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ আবদ আল-করিম আল-ঘামারি নিহত হয়েছেন। গত মাসে ইসরায়েলি বিমান হামলায় প্রাণ Read more

বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার: সালাহউদ্দিন আহমদ
বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার: সালাহউদ্দিন আহমদ

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ ৩০ ডিসেম্বর ২০২৫ না ফেরার দেশে চলে গেছেন। মঙ্গলবার ভোর ৬ Read more

মিরসরাইয়ে তাহমিদ হত্যাকাণ্ড, পরিবারের সবাইকে প্রাণে মেরে ফেলার হুমকি
মিরসরাইয়ে তাহমিদ হত্যাকাণ্ড, পরিবারের সবাইকে প্রাণে মেরে ফেলার হুমকি

চট্টগ্রামের মিরসরাই উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য ও ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) নামক প্ল্যাটফর্মের নেতা গাজী তাহমিদ হত্যাকাণ্ডের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন