ইয়েমেনের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ আবদ আল-করিম আল-ঘামারি নিহত হয়েছেন। গত মাসে ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারান তিনি। ঘামারির সঙ্গে তার কয়েকজন সহকর্মী এবং ১৩ বছর বয়সী ছেলে হুসেনও নিহত হন।বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ইয়েমেনের সশস্ত্র বাহিনীর বরাতে এ তথ্য জানিয়েছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের। বৃহস্পতিবার এক টেলিভিশন বিবৃতিতে সামরিক বাহিনী জানিয়েছে, জেনারেল আল-ঘামারি ফিলিস্তিনের সমর্থনে দায়িত্ব পালনের সময় শহীদ হয়েছেন।বিবৃতিতে তাকে এবং তার সহযোদ্ধাদের গভীর জ্ঞান এবং অভিজ্ঞতার সঙ্গে তাদের লক্ষ্যে নিবেদিতপ্রাণ মুজাহিদ হিসেবে বর্ণনা করা হয়েছে। এই ক্ষতি সত্ত্বেও ইয়েমেনের সশস্ত্র বাহিনী জোর দিয়ে বলেছে, তাদের সামরিক অভিযান অব্যাহত রয়েছে।বিবৃতিতে আরও বলা হয়, রকেট ও ড্রোনের আক্রমণ থেমে যায়নি এবং সামরিক যন্ত্রপাতি সম্পূর্ণরূপে কার্যকর রয়েছে। অপরাধী শত্রুর বিরুদ্ধে আরও তীব্রতর হয়েছে আক্রমণ।ইসরায়েলকে সতর্ক করে এতে আরও বলা হয়, যুদ্ধ চলছে এবং ইহুদিবাদী শত্রুকে তাদের কর্মকাণ্ডের জন্য কঠিন পরিণতি ভোগ করতে হবে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিপুল সাম্রাজ্য জয় করলেও কেন ভারতের সীমান্ত থেকে ফিরে যান চেঙ্গিস খান
বিপুল সাম্রাজ্য জয় করলেও কেন ভারতের সীমান্ত থেকে ফিরে যান চেঙ্গিস খান

চেঙ্গিস খান বিশ্বের মহান যোদ্ধাদের মধ্যে অন্যতম ছিলেন। তার সাম্রাজ্যের আয়তন ছিল সুবিশাল কিন্তু চেঙ্গিস খান ভারতের সীমান্ত থেকে ফিরে Read more

চাঁদপুরে জ্বালানি তেল মজুতের দায়ে দুই ব্যবসায়ীর কারাদণ্ড
চাঁদপুরে জ্বালানি তেল মজুতের দায়ে দুই ব্যবসায়ীর কারাদণ্ড

চাঁদপুরে অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও বিক্রয়ের অভিযোগে দুই ব্যবসায়ীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (৩০ মার্চ) Read more

সত্য তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান নোবিপ্রবি উপাচার্যের
সত্য তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান নোবিপ্রবি উপাচার্যের

বিশ্ববিদ্যালয়ের কল্যাণে যেকোনো ইতিবাচক উদ্যোগ বা অগ্রগতি গণমাধ্যম ও লেখনীর মাধ্যমে তুলে ধরা উচিত। শিক্ষাঙ্গনের উন্নয়ন, গবেষণা, উদ্ভাবন কিংবা সামাজিক Read more

ঢাবি গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
ঢাবি গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩ মে) Read more

বেনাপোল কাস্টমসে দুদকের হানা, ঘুষের টাকাসহ আটক ২
বেনাপোল কাস্টমসে দুদকের হানা, ঘুষের টাকাসহ আটক ২

যশোরের বেনাপোল কাস্টমস হাউসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (৬ অক্টোবর) বিকেলে দুদক যশোরের উপপরিচালক সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে অভিযান Read more

দূর্গাপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
দূর্গাপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

নেত্রকোনার দুর্গাপুরে জমিতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে আব্দুল খালেক (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (১২ মে) সন্ধ্যায় উপজেলার চন্ডিগড় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন