নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এনসিপি প্রার্থীর পোস্টার লাগানোকে কেন্দ্র করে দলের তিন কর্মীকে ছুরিকাঘাতে আহত করার অভিযোগ উঠেছে। বুধবার জেলার সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে ওই ঘটনা ঘটে৷আহতরা হলেন, জেলা ছাত্রশক্তির নেতা রিয়াদ (২৪), বায়েজিদ (২১) ও তামিম (২৩)। তাদের প্রথমে স্থানীয় বেসরকারি হাসপাতালে ও পরে খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এই ঘটনায় থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন ভুক্তভোগীরা। নারায়ণগঞ্জ জেলা এনসিপির সদস্য রাইসুল ইসলাম বলেন, ‘মঙ্গলবার (৯ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে নারায়গঞ্জ-৪ আসনে এনসিপির দলীয় প্রার্থী আবদুল্লাহ আল আমিনের পোস্টারিং চলছিলো সাইনবোর্ড এলাকায়। এসময় অজ্ঞাত কয়েকজন ব্যক্তি ছাত্রশক্তি নেতা তামিমকে মারধর করে এবং তার কাছ থেকে মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেয়।’ তিনি বলেন, ‘পরদিন বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে হামলাকারীদের চিহ্নিত করতে ও ফুটেজ উদ্ধারে মিতালী মার্কেটে আসেন তামিম, রিয়াদ ও বায়েজিদ। এসময় তাদের উপর ২৫-৩০জন ফের হামলা চালায়৷। ছুরিকাঘাতে গুরুতর আহত হন তারা। পরে এনসিপির নেতাকর্মীরা গিয়ে তাদের উদ্ধার করেন৷’এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ও নারায়ণগঞ্জ-৪ আসনের প্রার্থী আবদুল্লাহ আল আমিন বলেন, ‘তারা রাতে আমার পোস্টার লাগানোর সময় মারধরের শিকার হয়। কারা মারধর করেছে সেই ফুটেজ সংগ্রহ করতে গেলে ফের সন্ত্রাসী হামলার শিকার হয়েছে। হামলাকারীরা স্থানীয় বিএনপি নেতাদের নাম ভাঙিয়ে চলে বলে শুনেছি। এই ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করবো আমরা। এখানে নির্বাচনী পরিবেশ যে কোন অবস্থায় আছে তা এই ঘটনায় প্রতীয়মান হয়। এই ঘটনার সুষ্ঠু বিচার ও অপরাধীদের আইনের আওতায় আনার দাবী জানাচ্ছি।’ সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আবদুল বারিক বলেন, ‘আহত এনসিপির নেতাকর্মীরা থানায় এসে বিস্তারিত জানাচ্ছেন। তথ্যপ্রমাণ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কিশোরগঞ্জে বজ্রপাতে শিক্ষার্থীসহ ৪ জনের মৃত্যু
কিশোরগঞ্জে বজ্রপাতে শিক্ষার্থীসহ ৪ জনের মৃত্যু

কিশোরগঞ্জের পাকুন্দিয়া ও মিঠামইনে বজ্রপাতে তিন স্কুল শিক্ষার্থীসহ চারজনের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (০৬ মে) দুপুরে উপজেলার চরটেকী এলাকায় ও মিঠামইন উপজেলার Read more

পটিয়ায় বিশেষ অভিযানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার
পটিয়ায় বিশেষ অভিযানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

চট্টগ্রামের পটিয়ায় হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যাক্তির নাম বাবলু বড়ুয়া (৩৫)। তিনি পটিয়া উপজেলার Read more

মানবিক ডা. নিকুঞ্জ বিহারীর সাফল্যের গল্প
মানবিক ডা. নিকুঞ্জ বিহারীর সাফল্যের গল্প

যশোরের গাইনী বিভাগের অধ্যাপক ডা. নিকুঞ্জ বিহারী গোলদার বিকল্প পদ্ধতিতে রক্তপাত ছাড়াই সেন্ট্রাল প্লাসেন্টা প্রিভিয়া অস্ত্রোপচার করে সফলতার নতুন রেকর্ড Read more

লোহাগাড়ায় বিষপানে গৃহবধূর মৃত্যু
লোহাগাড়ায় বিষপানে গৃহবধূর মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিষপানে আকতার জাহান (২৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে উপজেলার কলাউজান ইউনিয়নের মনির বাপের Read more

২০০০ কনস্টেবল নেবে পুলিশ, জেনে নিন কোন জেলায় কত পদ
২০০০ কনস্টেবল নেবে পুলিশ, জেনে নিন কোন জেলায় কত পদ

বাংলাদেশ পুলিশ বাহিনীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ৬৪ জেলা থেকে ২ হাজার প্রার্থী নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশ পুলিশের এক Read more

গৌরনদীতে অর্ধ কোটি টাকার অবৈধ চিংড়ির রেনু জব্দ, আটক ২
গৌরনদীতে অর্ধ কোটি টাকার অবৈধ চিংড়ির রেনু জব্দ, আটক ২

বরিশালের গৌরনদী উপজেলা সদরে শুক্রবার  মডেল থানা পুলিশ দুটি ট্রাকে পাচারকালে অর্ধ কোটি টাকার ৪০ ড্রাম অবৈধ চিংড়ির রেনু চালান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন