ভেনেজুয়েলা উপকূলে বিশাল তেলবাহী ট্যাংকার আটক করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একথা জানিয়েছেন। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরকারের সঙ্গে ওয়াশিংটনের উত্তেজনা বাড়ার মধ্যেই এই ঘটনা ঘটল। মূলত মাদুরো সরকারের বিরুদ্ধে চাপ বাড়ানোর ধারাবাহিক পদক্ষেপের সর্বশেষ উদাহরণ হিসেবে এই অভিযান চালানো হয়েছে বলে মনে করা হচ্ছে। খবর টিআরটি ওয়ার্ল্ডহোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমরা ভেনেজুয়েলার উপকূলে একটি ট্যাংকার আটক করেছি— খুব বড় ট্যাংকার। এখন পর্যন্ত আটক করা ট্যাংকারগুলোর মধ্যে এটিই সবচেয়ে বড়’। তিনি আরও বলেন, ‘আরও কিছু ঘটনা ঘটছে’, তবে সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি। ট্রাম্প বলেন, পরে তিনি এ নিয়ে কথা বলবেন।এদিকে এ বিষয়ে পরিচয় প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা জানান, মার্কিন কোস্ট গার্ড এই অভিযান পরিচালনা করেছে এবং নৌবাহিনী এতে সহায়তা দিয়েছে। মাদুরোর ওপর চাপ বাড়ানোর সর্বশেষ পদক্ষেপ এটি। যুক্তরাষ্ট্র মাদুরোর বিরুদ্ধে নারকো-টেররিজমের অভিযোগ এনেছে।এই ঘটনার মাত্র এক দিন আগে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর দুটি এফ/এ-১৮ যুদ্ধবিমান ভেনেজুয়েলা উপসাগরের আকাশে দীর্ঘ সময় টহল দেয়। ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর কোনও মার্কিন যুদ্ধবিমানের এটাই ভেনেজুয়েলার আকাশসীমার এতটা কাছাকাছি উড়ে যাওয়ার ঘটনা বলে মনে করা হচ্ছে।ফ্লাইট-ট্র্যাকিং সাইটগুলো দেখায়, যুদ্ধবিমান দুটি আন্তর্জাতিক আকাশসীমায় থেকেই ভেনেজুয়েলা সীমান্তঘেঁষা অঞ্চলে ৩০ মিনিটেরও বেশি সময় ধরে উড়েছে।মূলত যুক্তরাষ্ট্র গত কয়েক দশকের মধ্যে এই অঞ্চলে সবচেয়ে বড় সামরিক উপস্থিতি গড়ে তুলেছে। পাশাপাশি ক্যারিবিয়ান সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পাচারকারী সন্দেহে ধারাবাহিকভাবে নৌকায় প্রাণঘাতী হামলা চালিয়েছে।ট্রাম্প বারবার বলেছেন, মাদক ঠেকাতে স্থল অভিযানের ঘোষণা “শিগগিরই” দেয়া হবে। তবে কোথায় বা কখন এই অভিযান চালানো হবে— সে বিষয়ে তিনি কোনও তথ্য দেননি।সংবাদমাধ্যম বলছে, ওয়াশিংটন ও কারাকাসের অতীতে আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্রের তেল কোম্পানি শেভরনকে ভেনেজুয়েলায় তেল উত্তোলন ও রপ্তানি করার অনুমতি দিয়েছিল। আর এটি মাদুরো সরকারের জন্য ছিল বড় আর্থিক সহায়তা। তবে সর্বশেষ ট্যাংকার আটক করার ঘটনা কারাকাসের প্রতি ওয়াশিংটনের কঠোরতা আবারও বাড়ার ইঙ্গিত দিচ্ছে।অবশ্য ট্যাংকার আটকের বিষয়ে ট্রাম্পের মন্তব্য নিয়ে ভেনেজুয়েলা সরকার এখনও কোনও প্রতিক্রিয়া জানায়নি।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শেরপুরে স্ত্রীর সঙ্গে পরকীয়া সন্দেহে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন
শেরপুরে স্ত্রীর সঙ্গে পরকীয়া সন্দেহে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

শেরপুরের সদরে স্ত্রীর সঙ্গে পরকীয়ার সন্দেহে ছোট ভাইয়ের হাতে সৎ বড় ভাই খুন হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে উপজেলার লছমনপুর ইউনিয়নের Read more

দগ্ধদের চিকিৎসা দিতে সন্ধ্যায় ঢাকায় আসছে চীনা মেডিকেল টিম
দগ্ধদের চিকিৎসা দিতে সন্ধ্যায় ঢাকায় আসছে চীনা মেডিকেল টিম

ঢাকার উত্তরায় বিমান বিধ্বস্ত হয়ে অগ্নিদগ্ধদের চিকিৎসাসেবা দিতে ঢাকায় আসছে চীনের ৫ বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সের সমন্বয়ে একটি বিশেষ মেডিকেল Read more

জাপানের এনইএফের বৃত্তি পেলেন বাকৃবির ১০ শিক্ষার্থী
জাপানের এনইএফের বৃত্তি পেলেন বাকৃবির ১০ শিক্ষার্থী

জাপানের নাগাও ন্যাচারাল এনভায়রনমেন্ট ফাউন্ডেশন (এনইএফ) থেকে বৃত্তি পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) চারটি অনুষদের ১০ জন মেধাবী শিক্ষার্থী। একাডেমিক Read more

৪৮ ঘণ্টায় ৪৪ ইসরাইলি ড্রোন ও কোয়াডকপ্টার ভূপাতিত: ইরান
৪৮ ঘণ্টায় ৪৪ ইসরাইলি ড্রোন ও কোয়াডকপ্টার ভূপাতিত: ইরান

ইসরাইলের ৪৪টি ইসরাইলি ড্রোন ও কোয়াডকপ্টার ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে ইরান। গত ৪৮ ঘণ্টায় এসব ড্রোন ও কোয়াডকপ্টার Read more

বিশ্ব যুব দক্ষতা দিবস আজ
বিশ্ব যুব দক্ষতা দিবস আজ

১৫ জুলাই, বিশ্ব যুব দক্ষতা দিবস আজ। এ বছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল দক্ষতার মাধ্যমে যুবদের Read more

জনবল-ঔষধ সংকটে বাবুগঞ্জের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে অচলাবস্থা
জনবল-ঔষধ সংকটে বাবুগঞ্জের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে অচলাবস্থা

গত ছয় মাস ধরে বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার রহমতপুর, কেদারপুর, চাঁদপাশা ও জাহাঙ্গীরনগর ইউনিয়নে চারটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন