ভেনেজুয়েলা উপকূলে বিশাল তেলবাহী ট্যাংকার আটক করেছে যুক্তরাষ্ট্র। এই ঘটনায় ওয়াশিংটনকে কঠোর ভাষায় আক্রমণ করেছে কারাকাস। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘চুরি’ ও ‘আন্তর্জাতিক জলদস্যুতা’র অভিযোগ তুলে দেশটি বলছে, ওয়াশিংটনের সব পদক্ষেপই ভেনেজুয়েলার জ্বালানি সম্পদ দখলের পরিকল্পনার অংশ। এদিকে ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার বিরুদ্ধে এই ধরনের আরও পদক্ষেপ নেয়ার কথা বিবেচনা করছে বলে মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে।সংবাদমাধ্যম বিবিসি বলছে, ভেনেজুয়েলা উপকূলে একটি তেলবাহী জাহাজ আটক করার ঘটনায় যুক্তরাষ্ট্রকে ‘চুরি’ ও ‘আন্তর্জাতিক জলদস্যুতা’র অভিযোগে অভিযুক্ত করেছে ভেনেজুয়েলা সরকার। এক বিবৃতিতে দেশটি বলেছে, ভেনেজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এই ‘আগ্রাসী নীতি’ আমাদের জ্বালানি সম্পদ লুটের ‘সুনির্দিষ্ট পরিকল্পনার অংশ’।বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, যুক্তরাষ্ট্র ‘সাম্রাজ্যবাদী পন্থায় ক্ষমতার অপব্যবহার’ করছে। লাতিন আমেরিকার এই দেশটির দাবি, ভেনেজুয়েলার বিরুদ্ধে দীর্ঘদিনের এই আক্রমণ অভিবাসন, মাদক পাচার, গণতন্ত্র কিংবা মানবাধিকারের কারণে নয়; বরং ‘এটা সবসময়ই ছিল আমাদের প্রাকৃতিক সম্পদ, আমাদের তেল ও জ্বালানি দখলের জন্য।’এর আগে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমরা ভেনেজুয়েলার উপকূলে একটি ট্যাংকার আটক করেছি— খুব বড় ট্যাংকার। এখন পর্যন্ত আটক করা ট্যাংকারগুলোর মধ্যে এটিই সবচেয়ে বড়’। তিনি আরও বলেন, ‘আরও কিছু ঘটনা ঘটছে’, তবে সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি। ট্রাম্প বলেন, পরে তিনি এ নিয়ে কথা বলবেন।এদিকে এ বিষয়ে পরিচয় প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা জানান, মার্কিন কোস্ট গার্ড এই অভিযান পরিচালনা করেছে এবং নৌবাহিনী এতে সহায়তা দিয়েছে। মাদুরোর ওপর চাপ বাড়ানোর সর্বশেষ পদক্ষেপ এটি। যুক্তরাষ্ট্র মাদুরোর বিরুদ্ধে নারকো-টেররিজমের অভিযোগ এনেছে।পরে দেয়া দীর্ঘ ওই বিবৃতিতে বলিভারিয়ান রিপাবলিক অব ভেনেজুয়েলা দাবি করে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘এই হামলার কথা স্বীকার করেছেন’ এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের লক্ষ্য সবসময়ই ‘কোনও ধরনের ক্ষতিপূরণ দেয়া ছাড়াই ভেনেজুয়েলার তেল দখল করা’।বিবৃতিতে বলা হয়, ট্রাম্প পরিষ্কার করে দিয়েছেন যে ভেনেজুয়েলার বিরুদ্ধে এই আগ্রাসন ‘আমাদের জ্বালানি সম্পদ লুটের একটি পরিকল্পিত উদ্যোগ’। বিবৃতিতে আরও বলা হয়, ভেনেজুয়েলার বিরুদ্ধে দীর্ঘদিনের আগ্রাসনের আসল কারণ ‘অবশেষে প্রকাশ্যে এসেছে’। আর তা হলো— ‘এটা অভিবাসন নয়। এটা মাদক পাচার নয়। এটা গণতন্ত্র বা মানবাধিকার নয়। এটা সবসময়ই ছিল আমাদের প্রাকৃতিক সম্পদ, আমাদের তেল, আমাদের জ্বালানি— যা একমাত্র ভেনেজুয়েলার জনগণের।’বিবৃতিতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘সাম্রাজ্যবাদী পন্থায় ক্ষমতার অপব্যবহারের’ অভিযোগ এনে বলা হয়, ভেনেজুয়েলা সব আন্তর্জাতিক সংস্থায় এ ঘটনাকে ‘গুরুতর আন্তর্জাতিক অপরাধ’ হিসেবে তুলে ধরবে এবং ‘নিজেদের সার্বভৌমত্ব, সম্পদ ও জাতীয় মর্যাদা রক্ষায় দৃঢ় অবস্থান নেবে।’এদিকে ভেনেজুয়েলার বিরুদ্ধে ট্রাম্প প্রশাসন আরও এমন পদক্ষেপ নেয়ার কথা বিবেচনা করছে। একজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা সিবিএস নিউজকে জানান, ট্যাংকার আটক করার মিশনটি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের একটি যুদ্ধজাহাজ থেকে চালানো হয়েছিল। অভিযানে দুটি হেলিকপ্টার, কোস্ট গার্ডের ১০ সদস্য, মেরিন কর্পসের ১০ সদস্য এবং বিশেষ বাহিনীর সদস্যরা অংশ নেয়।সূত্রটি আরও জানায়, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এ অভিযানের বিষয়ে অবগত ছিলেন এবং ট্রাম্প প্রশাসন ভবিষ্যতে এমন আরও পদক্ষেপ নেয়ার বিষয়টি বিবেচনা করছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ
সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ (১৪ জুলাই)। ২০১৯ সালের এই দিনে ঢাকা Read more

বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন সিমরিন লুবাবা
বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন সিমরিন লুবাবা

শোবিজের গ্ল্যামার জগতকে বিদায় জানিয়েছেন আলোচিত শিশুশিল্পী সিমরিন লুবাবা। নিজেকে বদলে ফেলার পর এবার জীবনের নতুন এক অধ্যায় শুরু করলেন Read more

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাইক দুর্ঘটনায় স্ত্রী নিহত, স্বামী আহত
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাইক দুর্ঘটনায় স্ত্রী নিহত, স্বামী আহত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ডিভাইডারে ধাক্কা লাগার ঘটনায় শাকিলা আক্তার (৩৫) নামের এক নারী নিহত হয়েছেন। Read more

ঈদে যশোরে বাবা-মেয়ে ও চাচা ভাইপোসহ সড়কে ঝরলো ৫ প্রাণ
ঈদে যশোরে বাবা-মেয়ে ও চাচা ভাইপোসহ সড়কে ঝরলো ৫ প্রাণ

এবারের ঈদ উৎসবে যশোরে সড়ক দুর্ঘটনায় বাবা মেয়ে ও চাচা ভাইপোসহ ৫ জনের প্রাণহানী হয়েছে। ইদ পরবর্তী তিন দিনে যশোর Read more

রাজধানীতে এমপি পদপ্রার্থী শিমুল আটক
রাজধানীতে এমপি পদপ্রার্থী শিমুল আটক

আগামী জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ (মুকসুদপুর–কাশিয়ানী) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়া আশরাফুল আলম শিমুলকে রাজধানী ঢাকা থেকে Read more

দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হলো ‘রাইড জোবার্গ ২০২৫’
দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হলো ‘রাইড জোবার্গ ২০২৫’

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে দেশের সবচেয়ে বড় সাইক্লিং ইভেন্ট ‘রাইড জোবার্গ ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে রবিবার (২৬ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন