গত ছয় মাস ধরে বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার রহমতপুর, কেদারপুর, চাঁদপাশা ও জাহাঙ্গীরনগর ইউনিয়নে চারটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে সব ধরনের ওষুধ সরবরাহ বন্ধ  এবং জনবল সংকট থাকায় বিপাকে পড়ছেন চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা। একই চিত্র বাবুগঞ্জ উপজেলায় অধিকাংশ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রগুলোতে।খোঁজ নিয়ে জানা যায়, স্বাস্থ্যকেন্দ্রগুলোতে গর্ভবতী মায়েদের জন্য প্রাথমিক চিকিৎসা, স্বাস্থ্য পরামর্শ এবং সাধারণ রোগ যেমন জ্বর, ঠাণ্ডা, সর্দি, ডায়রিয়ার মতো রোগে আক্রান্ত হলে রোগীরা প্রথমে এখানে আসে চিকিৎসা নেওয়ার জন্য।তবে উপজেলার রহমতপুর, কেদারপুর, চাঁদপাশা ও জাহাঙ্গীরনগরসহ ৪ ইউনিয়নে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র রয়েছে। যেখানে বিগত ছয় মাস যাবত কোনো ঔষধ সরবরাহ না থাকায় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত ইউনিয়নের বাসিন্দারা।স্থানীয় সূত্রে জানা গেছে, স্বাস্থ্যকেন্দ্রে গর্ভবতী মায়েদের জন্য প্রাথমিক চিকিৎসা, স্বাস্থ্য পরামর্শ এবং ছোটখাটো রোগে আক্রান্ত হয়ে আসা রোগীদের এখানে চিকিৎসা সেবা প্রদান করা হয়। কিন্তু বর্তমানে পর্যাপ্ত চিকিৎসক সংকট থাকা এবং দীর্ঘদিন ধরে ওষুধের সরবরাহ বন্ধ থাকায় সেবা কার্যক্রম প্রায় অচল হয়ে পড়েছে। তাই ইউনিয়নবাসীর দাবি, চিকিৎসক সংকট ও ঔষুধ সরবরাহসহ অন্যান্য সমস্যা দ্রুত সমাধান করে সঠিক চিকিৎসাসেবা প্রদান করা হোক।এ বিষয়ে বাবুগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, ‘দীর্ঘ ৬ মাস যাবত জনবল স্বল্পতা ও ওষুধের ঘাটতির বিষয়টি আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তবে বাজেট ও প্রশাসনিক জটিলতার কারণে কর্তৃপক্ষ বিষয়টি দ্রুত সমাধান করতে পারছে না।’তিনি আরও বলেন, ‘আমরা চেষ্টা করছি যেন গর্ভবতী মায়েদের জরুরি সেবা বন্ধ না হয়। এলাকাবাসীর সহযোগিতায় সীমিত পরিসরে কিছু সেবা চালু রয়েছে আমাদের।’অন্যদিকে জাহাঙ্গীরনগর ইউনিয়ন ও কেদারপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে (ঝঋঈগ) উপ-সহকারী পরিবার কল্যাণ পরিদর্শক (পুরুষ) পদ দুটি শূন্য রয়েছে। ফলে সঠিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে ইউনিয়নের অসুস্থ রোগীরা।স্বাস্থ্য কেন্দ্রের সেবা নিতে আসা স্থানীয় বাসিন্দা রিনা বেগম ও কহিনুর বেগম বলেন, আগে এখান থেকে ওষুধ ও পরামর্শ পেতাম। এখন এখানে আসলে প্রথমেই শুনতে পাই ডাক্তার নেই, পরে ওষুধ চাইলে শুনি তাও নেই। তাই বাধ্য হয়ে বাইরে গিয়ে ডাক্তার দেখাতে হচ্ছে, যেটা আমার মতো অনেকের পক্ষে সম্ভব নয়। কারণ হলো, বাইরে ডাক্তার দেখাতে গেলে কমপক্ষে ৮ থেকে ১০ হাজার টাকা নিয়ে তারপর ডাক্তারের কাছে যেতে হয়।ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের সেবার সমস্যা নিয়ে বরিশাল জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মেহেবুব মোর্শেদ লিটু বলেন, ‘সারাদেশে উপ-সহকারী পরিবার কল্যাণ পরিদর্শক পদে জনবল সংকট রয়েছে। পাশাপাশি বর্তমানে ঔষধ সংকট সারাদেশেই মুহূর্তে রয়েছে। তবে খুব দ্রুত সময়ের মধ্যে রাজস্ব খাতের অর্থ দিয়ে ঔষধ ক্রয় করা হবে। এতে ঔষধ সংকট নিরসন করা হবে।’আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারালো বাংলাদেশ
জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারালো বাংলাদেশ

মেহেদী হাসান মিরাজের অলরাউন্ড পারফরম্যান্সে চট্টগ্রাম টেস্ট তিন দিনেই ইনিংস ব্যবধানে জিতেছে বাংলাদেশ। এই জয়ে ১-১ ব্যবধানে সিরিজ ভাগাভাগি করল Read more

নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা
নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। যখনই নির্বাচন হোক, তার জন্য প্রস্তুত আছে আইনশৃঙ্খলা বাহিনী বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট Read more

‘জাহান্নামে স্বাগতম’ যুক্তরাষ্ট্রের সেনাদের ইরান: তেহরান টাইমসের প্রতিবেদন
‘জাহান্নামে স্বাগতম’ যুক্তরাষ্ট্রের সেনাদের ইরান: তেহরান টাইমসের প্রতিবেদন

ইরানের ওপর আগ্রাসন চালানোর মাস ছাড়ানোর পর দেশটিতে স্থল অভিযানের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। ওই সংবাদ সামনে আসার পর ইরানের গণমাধ্যম Read more

স্বাধীনতা দিবস উপলক্ষে বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ
স্বাধীনতা দিবস উপলক্ষে বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় বৃহস্পতিবার (২৬ মার্চ) দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ Read more

খাগড়াছড়িতে জুম্ম ছাত্র-জনতার ডাকে অনির্দিষ্টকালের অবরোধ, ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে জুম্ম ছাত্র-জনতার ডাকে অনির্দিষ্টকালের অবরোধ, ১৪৪ ধারা জারি

সম্প্রতি নানা ঘটনা ও সহিংসতাকে কেন্দ্র করে খাগড়াছড়ি জেলায় আইন-শৃঙ্খলার অবনতি ঠেকাতে (২৭ সেপ্টেম্বর) দুপুরের পর থেকে ১৪৪ ধারা জারি Read more

নারায়ণগঞ্জে এনসিপির এমপি প্রার্থীর উপর হামলার চেষ্টা
নারায়ণগঞ্জে এনসিপির এমপি প্রার্থীর উপর হামলার চেষ্টা

নারায়ণগঞ্জে এনসিপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আব্দুল্লাহ আল আমিনের উপর হামলার চেষ্টা চালানো হয়েছে। এই সময় ধস্তাধস্তিতে অন্তত দু’জন এনসিপির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন