বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের সময় মিয়ানমারের ৬ জন নাগরিককে আটক করেছে ৩৪ বিজিবি (কক্সবাজার ব্যাটালিয়ন)। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় বাইশফাঁড়ী বিওপির একটি টহলদল টহলরত অবস্থায় সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করার সময় মিয়ানমারের ৬ জন নাগরিক কে আটক করে। আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানাযায়,তারা মিয়ানমারের মংডু জেলার মেদাইক এলাকার বাসিন্দা। আটক ব্যক্তিরা হলেন— মংফুতাই তংচংঙ্গা (৩০), কালু তংচংঙ্গা (২৬), মুচা তংচংঙ্গা (৪৫), মংচিউ তংচংঙ্গা (৩০), ভেট্টিয়া তংচংঙ্গা (২৫) ও ইতুয়াইন তংচংঙ্গা (১৭)। তারা সবাই মিয়ানমারের বাসিন্দা বলে জানা গেছে।বিজিবি সুত্রে জানা যায়, আটক মিয়ানমারের নাগরিকদের বিরুদ্ধে অবৈধ সীমান্ত অনুপ্রবেশের দায়ে চলমান আইনে মামলা প্রদানসহ সংশ্লিষ্ট নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম (পিএসসি) বিষয়টি নিশ্চিত করে জানান, ‘বিজিবি শুধু সীমান্ত পাহারাই করছে না বরং মাদক চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধেও সমানভাবে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।’এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাতেন মৃধা  জানান, ‘বিজিবি’র হাতে আটক ছয় মিয়ানমার নাগরিককে থানায় হস্তান্তরের পর, আইনগত প্রক্রিয়া শেষে আজ তাদের বান্দরবান কোর্টে পাঠানো হয়েছে।’এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ: ঝালকাঠিতে ৪ কর্মীসহ অ্যাডভেঞ্চার ৯ আটক 
মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ: ঝালকাঠিতে ৪ কর্মীসহ অ্যাডভেঞ্চার ৯ আটক 

ঘন কুয়াশার কারণে চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষে অনেক যাত্রী হতাহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত দুইটার দিকে Read more

একসঙ্গে ২০ জিম্মিকে মুক্তি দেবে ফিলিস্তিনি গোষ্ঠী
একসঙ্গে ২০ জিম্মিকে মুক্তি দেবে ফিলিস্তিনি গোষ্ঠী

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস দখলদার ইসরায়েলের জিম্মিদের মুক্তি দেওয়ার প্রস্তুতি প্রায় শেষ করেছে। আগামীকাল সোমবার (১৩ অক্টোবর) ২০ জিম্মির সবাই Read more

যুক্তরাষ্ট্রে নিজ গৃহে পুলিশের গুলিতে নিহত ভারতীয় প্রকৌশলী
যুক্তরাষ্ট্রে নিজ গৃহে পুলিশের গুলিতে নিহত ভারতীয় প্রকৌশলী

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান্তা ক্লারা শহরে নিজ অ্যাপার্টমেন্টে পুলিশের গুলিতে নিহত হয়েছেন ভারতীয় প্রকৌশলী মোহাম্মদ নিজামউদ্দিন। ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানার Read more

নতুন সংবিধান ছাড়া নতুন বাংলাদেশের প্রয়োজন নেই: নাহিদ ইসলাম
নতুন সংবিধান ছাড়া নতুন বাংলাদেশের প্রয়োজন নেই: নাহিদ ইসলাম

নতুন সংবিধান প্রণয়ন ছাড়া নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রয়োজন নেই বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।রোববার Read more

বাংলাদেশকে কৃষি ও গবেষণায় সহায়তা করবে চীন
বাংলাদেশকে কৃষি ও গবেষণায় সহায়তা করবে চীন

সফররত চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও বলেছেন, কৃষি, পাট, সামুদ্রিক মাছ ধরা—এসব খাত এবং গবেষণার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে তার দেশ Read more

একদিনের ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?
একদিনের ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে ১ হাজার ৪৬৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন