চলমান অ্যাশেজে দুর্দান্ত ছন্দে আছে অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচের সিরিজে প্রথম দুই টেস্টেই ইংল্যান্ডকে হারিয়েছে স্বাগতিকরা। অ্যাডিলেডে আগামী ১৭ ডিসেম্বর শুরু হতে যাওয়া তৃতীয় টেস্ট জিতলেই সিরিজ আগেই নিজেদের করে নিতে পারবে প্যাট কামিন্সের দল।টেস্ট শুরুর এক সপ্তাহ আগেই বুধবার (১০ ডিসেম্বর) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ঘোষিত এ দলে চোট কাটিয়ে ফিরেছেন নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স। পাশাপাশি ইনজুরিতে ভোগা উসমান খাজা এবং অফস্পিনার নাথান লায়নও স্কোয়াডে জায়গা বজায় রেখেছেন।এর আগে গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পিঠের চোটে পড়েছিলেন কামিন্স। সেই থেকেই মাঠের বাইরে ছিলেন, ফলে অ্যাশেজের প্রথম দুই ম্যাচে নেতৃত্ব দেন স্টিভেন স্মিথ। প্রায় পাঁচ মাস পর আবারও টেস্ট ক্রিকেটে ফিরতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার এই পেস বোলিং অলরাউন্ডার।কামিন্স ও লায়ন দুজনেই যদি তৃতীয় টেস্টের একাদশে থাকেন, তাহলে বোলিং বিভাগে পরিবর্তন আসাটা নিশ্চিত। স্কট বোল্যান্ড, মাইকেল নেসার ও ব্রেন্ডন ডগেট—এই তিনজনের মধ্যে দুজনকে হয়তো জায়গা ছাড়তে হতে পারে।অ্যাডিলেড টেস্টের অস্ট্রেলিয়ার স্কোয়াড:প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ব্রেন্ডন ডগেট, ক্যামেরুন গ্রিন, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, উসমান খাজা, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, মাইকেল নেসার, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, জ্যাক ওয়েদারল্ড ও বিউ ওয়েবস্টার।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উত্তাল সাগরে ট্রলার ডুবি: ৭ জেলে জীবিত উদ্ধার, নিখোঁজ ১
উত্তাল সাগরে ট্রলার ডুবি: ৭ জেলে জীবিত উদ্ধার, নিখোঁজ ১

ভোলার চরফ্যাশন সামরাজ মাছঘাট থেকে সাগরে মাছ শিকার করতে গিয়ে একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে ট্রলারে থাকা ৭ জেলে Read more

ইকুয়েডরকে উড়িয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে আর্জেন্টিনা
ইকুয়েডরকে উড়িয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে আর্জেন্টিনা

নারী ফুটবলেও দুর্দান্ত ছন্দে রয়েছে আর্জেন্টিনা। ইকুয়েডরে চলমান নারী কোপা আমেরিকার গ্রুপপর্বে চার ম্যাচের সবকটিতে জয় পেয়েছে আলবিসেলেস্তেরা। এরই মাধ্যমে Read more

বরগুনায় এক ইলিশ বিক্রি সাড়ে সাত হাজার টাকা
বরগুনায় এক ইলিশ বিক্রি সাড়ে সাত হাজার টাকা

বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্য বন্দরে ১ কেজি ৭৬৫ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ বিক্রি হয়েছে মণ ১ লাখ ৭০ হাজার Read more

আলোচনায় সন্তুষ্ট না শিক্ষার্থীরা, আন্দোলন কঠোর করার ঘোষণা
আলোচনায় সন্তুষ্ট না শিক্ষার্থীরা, আন্দোলন কঠোর করার ঘোষণা

শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনায় সন্তুষ্ট নন জানিয়ে কর্মসূচি আরও কঠোর করার ঘোষণা দিয়েছেন ছয় দফা দাবিতে আন্দোলনরত কারিগরির শিক্ষার্থীরা।শিক্ষা মন্ত্রণালয়ের Read more

আরও কিছুদিন সান্তোসেই থাকছেন নেইমার
আরও কিছুদিন সান্তোসেই থাকছেন নেইমার

বড় তারকা হলেও শিকড় ভুলে যাননি নেইমার। আর তাই হয়তো গত মৌসুমে আল হিলালের বড় অঙ্কের আর্থিক প্রস্তাব ফিরিয়ে দিয়ে Read more

রামগড় লালছড়িতে বাঙালী বাড়ি নির্মাণে বাধা ও হামলার প্রতিবাদে বিক্ষোভ
রামগড় লালছড়িতে বাঙালী বাড়ি নির্মাণে বাধা ও হামলার প্রতিবাদে বিক্ষোভ

পার্বত্য খাগড়াছড়ির রামগড়ে নিজ ভূমিতে বাড়ি নির্মাণের সময় হামলায় নির্মাণাধীন ঘর ভেঙে দেয়ার অভিযোগ উঠেছে পাহাড়ের সশস্ত্র সংগঠন ইউপিডিএফ-এর বিরুদ্ধে।স্থানীয়দের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন