বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্য বন্দরে ১ কেজি ৭৬৫ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ বিক্রি হয়েছে মণ ১ লাখ ৭০ হাজার দরে ৭ হাজার  ৫০০ টাকা। পহেলা বৈশাখকে কেন্দ্র করে মাছের বাজারে ইলিশের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে বলে দাবী ব্যবসায়ীদের।শনিবার (২৮ মার্চ) সকালে পাথরঘাটা মৎস্য বন্দরের মুন্নি ফিশ আড়তে মাছটি নিয়ে আসলে খোলা ডাকে অংশ নেন একাধিক পাইকার। শেষ পর্যন্ত সর্বোচ্চ দরদাতা হিসেবে পাইকার ও মার্চেন্ট ফিস ব্যবসায়ী আলহাজ্ব জাকির হোসেন মাছটি ক্রয় করেন।পাথরঘাটা মৎস্য বন্দরের ব্যবসায়ী ইমরান হোসেন জানান, বর্তমানে বাজারে ইলিশের সরবরাহ অত্যন্ত কম। সাগরে মাছ ধরা পড়ছে না বললেই চলে। আজ সকালে বলেশ্বর নদীতে ধরা পড়া এই ইলিশটি তাই বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।তিনি আরও বলেন, পহেলা বৈশাখ সামনে রেখে বড় আকারের ইলিশের চাহিদা অনেক বেড়ে গেছে, যার কারণে দামও বেড়েছে কয়েকগুণ। একইসঙ্গে ছোট আকারের জাটকা ইলিশও প্রতি মণ প্রায় ৬০ হাজার টাকায় বিক্রি হচ্ছে।ক্রেতা আলহাজ্ব জাকির হোসেন বলেন, পহেলা বৈশাখ উপলক্ষে বড় ইলিশের চাহিদা থাকায় আমি খোলা ডাকে সর্বোচ্চ দাম দিয়ে মাছটি কিনেছি। ইতোমধ্যে এটি ঢাকায় পাঠানো হয়েছে, সেখানে ভালো দামে বিক্রি হবে বলে আশা করছি।পাথরঘাটা উপজেলা মৎস্য কর্মকর্তা হাসিবুল হক বলেন, আগামী মাসে মাছের প্রজনন ও বৃদ্ধি নিশ্চিত করতে গভীর সমুদ্রে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা জারি করবে সরকার। এই নিষেধাজ্ঞা জেলেরা সঠিকভাবে পালন করলে সমুদ্র ও নদীতে মাছের পরিমাণ বাড়বে এবং ভবিষ্যতে এ ধরনের বড় আকারের মাছ আরও বেশি পাওয়া যাবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যেখানে আওয়ামী লীগ, সেখানেই আজ থেকে মাইর: হামিম
যেখানে আওয়ামী লীগ, সেখানেই আজ থেকে মাইর: হামিম

নিউ ইয়র্কে রাজনৈতিক দলগুলোর নেতাদের ওপর আওয়ামী লীগের হামলার ঘটনায় আওয়ামী লীগের প্রতি হুঁশিয়ারি দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীমউদ্দীন Read more

ভোলায় অটোরিকশার চাপায় প্রাণ গেল দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর
ভোলায় অটোরিকশার চাপায় প্রাণ গেল দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর

ভোলা সদর উপজেলায় ব্যটারী চালিত অটোরিকশার চাপায় প্রান গেলো রিদামনি (৯) নামের এক দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর। বুধবার (৭ মে) দুপুর ১২টার Read more

ভারতে বিমান বিধ্বস্তে অন্তত ১৩৩ জন নিহত
ভারতে বিমান বিধ্বস্তে অন্তত ১৩৩ জন নিহত

ভারতের গুজরাটের আহমেদাবাদে বিমান বিধ্বস্তের ঘটনায় অন্তত ১৩৩ জন নিহত হয়েছেন। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। Read more

দেশে মৃত ভোটার ছাড়ালো ২৩ লাখ, নতুন যুক্ত হয়েছে ৬৩ লাখ
দেশে মৃত ভোটার ছাড়ালো ২৩ লাখ, নতুন যুক্ত হয়েছে ৬৩ লাখ

চলমান বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ কার্যক্রমে তালিকা থেকে ২৩ লাখের বেশি মৃত ভোটার কর্তন করা হবে বলে জানিয়েছে নির্বাচন Read more

বিয়ের প্রলোভনে প্রেমিকাকে দিয়ে দেহ ব্যবসা, প্রেমিক আটক
বিয়ের প্রলোভনে প্রেমিকাকে দিয়ে দেহ ব্যবসা, প্রেমিক আটক

পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়ালে সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীকে (১৪) প্রেমের ফাঁদে ফেলে দেহ ব্যবসা করানোর অভিযোগে নাঈম হোসেন (২৫) নামের Read more

যশোর ২৫০ শয্যা হাসপাতালে দুদকের অভিযানে মিলল চরম অনিয়ম
যশোর ২৫০ শয্যা হাসপাতালে দুদকের অভিযানে মিলল চরম অনিয়ম

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২ টা থেকে পৌনে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন