ভোলার চরফ্যাশন সামরাজ মাছঘাট থেকে সাগরে মাছ শিকার করতে গিয়ে একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে ট্রলারে থাকা ৭ জেলে জীবিত উদ্ধার করা হলেও মিজানুর রহমান (৪০) নামে এক জেলে নিখোঁজ রয়েছেন।সোমবার (০১ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে কালকিনি জাগনার চরের নামক সাগর মোহনায় এ দুর্ঘটনা ঘটে।নিখোঁজ মিজানুর রহমান চরফ্যাশন উপজেলার হাজারিগঞ্জ ৭ নম্বর ওয়ার্ডের রফিজলের ছেলে এবং ডুবে যাওয়া ট্রলারের মালিক একই এলাকার খোরশেদ মাঝি। উদ্ধার হওয়া জেলেরাও একই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দা।খোরশেদ মাঝি জানান, গতকাল শুক্রবার ৮ জন মাঝি মাল্লা নিয়ে সামরাজ ঘাট থেকে মাছ শিকারে সাগরে যান তারা। রাতে হঠাৎ করে বাতাস বৃদ্ধি পেয়ে সাগর উত্তাল হতে থাকে। পরে তারা মাছ ধরা বন্ধ রেখে তীরে ফিরে আসছিলেন। তীরে আসার পথে প্রচণ্ড ঢেউয়ের মধ্যে পড়ে ট্রলারটি উল্টে যায়। ট্রলারে থাকা সকলে পানিতে পড়ে সাঁতার কাটার কিছু সময় পর তাদের পাশে থাকা শাহাবুদ্দিন মাঝির ট্রলারটি এগিয়ে এসে তাদের ৭ জনকে জীবিত উদ্ধার করলেও নিখোঁজ হন মিজানুর রহমান।জেলেদের উদ্ধার করা শাহাবুদ্দিন জানান, রাতে হঠাৎ করে সাগর প্রচণ্ড উত্তাল হয়। পরে আমরা তীরে ফিরে আসার সময় খোরশেদ মাঝির ট্রলারটি ডুবে যেতে দেখে তাদের উদ্ধার করতে এগিয়ে আসি। ৭ জনকে জীবিত উদ্ধার করলেও মিজানকে খুঁজে পাইনি। উত্তাল ঢেউয়ে কিছুক্ষণ খোঁজার পর আমরা তীরে ফিরে আসি।এদিকে, নিখোঁজ মিজানুর রহমানের বাড়িতে চলছে শোকের মাতম। বৈরি আবহাওয়ায় সাগর উত্তাল থাকায় উদ্ধারে কোনো ব্যবস্থা নেয়া যাচ্ছে না বলে জানান সংশ্লিষ্টরা। জীবিত উদ্ধার হওয়া জেলেদের অনেকে অসুস্থ হয়ে পড়ায় তাদের নিজ বাড়িতে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানা গেছে।এছাড়াও নিখোঁজ মিজানুর রহমানকে খুঁজতে সকালে সামরাজ ঘাট থেকে দুটি নৌকা ছেড়ে গিয়েছে। তারা এখন পর্যন্ত তাকে খুঁজে পাননি।হাজারিগঞ্জ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান প্রশাসক হিসাবে দায়িত্বরত মোহাম্মদ নুরনবী জানান, নিখোঁজ মিজানুর রহমানকে উদ্ধারের বিষয়ে কোস্টগার্ড ও উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেত্রকোনায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু, আহত ১
নেত্রকোনায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু, আহত ১

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকালে পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়েছে। এসময় আরও একজনের আহত হওয়ার খবর Read more

শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের তারিখ জানা যেতে পারে আজ
শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের তারিখ জানা যেতে পারে আজ

জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্য অভিযুক্তদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ বৃহস্পতিবার জানা যেতে পারে। গতকাল বুধবার Read more

বছরের প্রথম দিনে জয়পুরহাটে ১৪ লাখের বেশি বই বিতরণ
বছরের প্রথম দিনে জয়পুরহাটে ১৪ লাখের বেশি বই বিতরণ

বছরের প্রথম দিনেই সারাদেশের ন্যায় জয়পুরহাটে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যের সরকারি পাঠ্যবই বিতরণ করা হয়েছে। এদিন জেলায় প্রাথমিক ও মাধ্যমিক স্তরের Read more

রোগী আছে, চিকিৎসা নেই: অবহেলায় ধুঁকছে মিরপুরের একমাত্র দাতব্য হাসপাতাল
রোগী আছে, চিকিৎসা নেই: অবহেলায় ধুঁকছে মিরপুরের একমাত্র দাতব্য হাসপাতাল

রাজধানীর মিরপুরে অবস্থিত একমাত্র দাতব্য হাসপাতাল হিসেবে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী শাহ্ আলী জেনারেল হাসপাতাল। দাতব্য চিকিৎসায় পাঁচ টাকার টিকিটের বিনিময়ে হযরত Read more

মোটরসাইকেল কিনে না দেওয়ায় অভিমানে যুবকের আত্মহত্যা
মোটরসাইকেল কিনে না দেওয়ায় অভিমানে যুবকের আত্মহত্যা

কিশোরগঞ্জের কুলিয়ারচর মোটরসাইকেল কিনে না দেওয়ায় মায়ের সঙ্গে অভিমান করে এক যুবক আত্মহত্যা করেছে।শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে কুলিয়ারচর পৌরসভার আলী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন