নওগাঁর ধামইরহাটে কৃষকের আমন ধান কাটতে গিয়ে দেখা মিলছে রাসেল ভাইপার সাপ। পরে সাপটি লাঠি দিয়ে মেরে ফেলা হয়েছে। এমন ঘটনায় খুব আতঙ্ক নিয়ে মাঠে ধান কাটার কাজ করছেন কৃষকরা। বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে উপজেলার বীরগ্রাম দক্ষিণপাড়া এলাকার মাঠে এ ঘটনাটি ঘটে। এর আগেও কয়েকটি সাপ দেখা মিলেছে আশেপাশের মাঠগুলো। বিষয়টি জানাজানি হলে চরম ভাবে আতঙ্ক বিরাজ করছেন কৃষকদের মাঝে।কৃষক আব্দুল কাদের জানান, আমি বীরগ্রাম মাঠে প্রায় ৭বিঘা জমিতে আমন ধান চাষাবাদ করেছি। সকালে প্রায় ১২-১৩ জন শ্রমিক নিয়ে মাঠে ধান কাটতে গেলে আমার একটি জমি থেকে একটি সাপ দেখা যায়। তাৎক্ষণিকভাবে শ্রমিকরা সাপটি মেরে ফেলেন। পরে জানতে পারি এটি রাসেল ভাইপার সাপ। এখন শ্রমিকরা চরম আতঙ্কে কাজ করছেন মাঠে।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশীষ কুমার সরকার জানান, রাসেল ভাইপার সাপগুলো আসলে মানুষকে খুব কম কামড়ায়। তবে সাপগুলো খুবই বিষধর ফসলের মাঠে সাপ দেখা গেলে অবশ্যই সতর্কতার সহিত শ্রমিকদের কাজ করতে হবে। সরকারি হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে এন্টিভেনাম মজুত রয়েছে। কাউকে সাপে কামড় দিলে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়ার পরামর্শ দেন তিনি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

গাজীপুরের শ্রীপুরে হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে ছাত্র-জনতা। রবিবার (২৮ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে শ্রীপুর উপজেলার মাওনা Read more

অর্থায়ন সংকটে থমকে সিরাজগঞ্জ–বগুড়া রেল প্রকল্প
অর্থায়ন সংকটে থমকে সিরাজগঞ্জ–বগুড়া রেল প্রকল্প

উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তনের সম্ভাবনা জাগানো সিরাজগঞ্জ–বগুড়া রেলপথ প্রকল্পটি বিকল্প অর্থায়নের অভাবে থমকে আছে। ২০১৮ সালে অনুমোদনের সাত বছর Read more

ইসরায়েলের জাতিসংঘ সদস্যপদ স্থগিতে উদ্যোগ নিচ্ছে ওআইসি
ইসরায়েলের জাতিসংঘ সদস্যপদ স্থগিতে উদ্যোগ নিচ্ছে ওআইসি

জাতিসংঘে ইসরাইলের সদস্যপদ স্থগিত করার জন্য উদ্যোগ নিবে ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি)। সংস্থাটির পররাষ্ট্রমন্ত্রীরা সম্প্রতি এক বৈঠকের পর এ কথা Read more

নৌ-পথে ইজারা নিয়ে দ্বন্দ্ব, যাত্রীদের ভোগান্তি
নৌ-পথে ইজারা নিয়ে দ্বন্দ্ব, যাত্রীদের ভোগান্তি

মুন্সীগঞ্জের গজারিয়া ও নারায়ণগঞ্জের চর কিশোরগঞ্জ নৌ-রুটে ইজারা নিয়ে দু'পক্ষের দ্বন্দ্বে নৌ-চলাচল বন্ধ, ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা।জানা গেছে, মঙ্গলবার ১ জুলাই Read more

গাজার হাসপাতালে হামলা চালিয়েছে ইসরায়েল
গাজার হাসপাতালে হামলা চালিয়েছে ইসরায়েল

গাজার হাসপাতালে ইসরায়েল হামলা চালিয়েছে বলে জানিয়েছে হামাস। আল আহলি ব্যাপটিস্ট হাসপাতালে বোমা বর্ষণ করেছে ইসরায়েল। এতে হাসপাতালটির নিবিড় পরিচর্যা Read more

মির্জা আব্বাসের বিরুদ্ধে প্লট বরাদ্দে অনিয়মের মামলা আপিলে বাতিল
মির্জা আব্বাসের বিরুদ্ধে প্লট বরাদ্দে অনিয়মের মামলা আপিলে বাতিল

সাংবাদিকদের প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে দায়ের করা মামলা বাতিল করেছেন সুপ্রিম কোর্টের আপিল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন