রংপুর বিভাগীয় কারাতে চ্যাম্পিয়নশিপের ৪র্থ আসরে অংশ নিয়ে ২ টি স্বর্ণসহ মোট ১৭ টি পদক জিতেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) কারাতে দল। শনিবার (৮ নভেম্বর) দিনাজপুর জিমনেসিয়ামে আয়োজন করা হয় এ চ্যাম্পিয়নশিপের। এতে প্রধান অতিথি ছিলেন, দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।চ্যাম্পিয়নশিপের বিভিন্ন ইভেন্টে হাবিপ্রবি থেকে মোট ১১ জন প্রতিযোগী অংশ নেন। ২ টি স্বর্ণ ছাড়াও বিভিন্ন ইভেন্টে ৫ টি রৌপ্য এবং ১০ টি ব্রোন্জ পদক জয় করেন তারা। খেলোয়াড়দের এ সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন হাবিপ্রবি কারাতে দলের সঙ্গে সংশ্লিষ্ট সবাই।হাবিপ্রবি কারাতে ডোজোর কোচ লাভরাজ আচারিয়া খেলোয়াড়দেরকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘খেলোয়াড়দের অর্জন দেখে আমি অনেক খুশি। তারা প্রচুর পরিশ্রম করছে। তাদের এ সাফল্য আমার জন্য গর্বের। এ অর্জন আমাদের টিমের বাকি সদস্যদের উজ্জীবিত করবে। আমরা শুধু পদক জয়ের জন্য কারাতে শিখিনা। পাশাপাশি আত্মরক্ষা, সময়ানুবর্তিতা এবং সুশৃঙ্খল জীবন যাপন করাও আমাদের লক্ষ্য। আমি সব খেলোয়াড়কে সুশৃঙ্খল হতে বলি এবং ভবিষ্যতে আরও বড় অর্জনের জন্য আমরা সবাই আশাবাদী।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘জুলাই উইমেনস ডে’ অনুষ্ঠানে সব ছাত্রীকে অংশ নেওয়ার নির্দেশ
‘জুলাই উইমেনস ডে’ অনুষ্ঠানে সব ছাত্রীকে অংশ নেওয়ার নির্দেশ

জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালায় ঘোষিত ‘জুলাই উইমেনস ডে’ উদযাপনে ছাত্রীদের অংশগ্রহণের নির্দেশ দিয়েছে সরকার। দুই মন্ত্রণালয়ের পৃথক অফিস আদেশে এ নির্দেশ Read more

কানাডার সঙ্গে সব ধরনের বাণিজ্য আলোচনা বাতিল করলেন ট্রাম্প
কানাডার সঙ্গে সব ধরনের বাণিজ্য আলোচনা বাতিল করলেন ট্রাম্প

কানাডার সঙ্গে সব ধরনের বাণিজ্য আলোচনা বাতিলের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ ঘোষণা Read more

চুয়াডাঙ্গায় অস্ত্রসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার
চুয়াডাঙ্গায় অস্ত্রসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

চুয়াডাঙ্গায় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ নাজমুল আরেফিন কিরণকে (৩৪) গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (১৯ জুন) ভোরে অভিযান চালিয়ে তার বাড়ি থেকে Read more

১৫ শিক্ষার্থীর মাদ্রাসায় ১৬ জন শিক্ষক-কর্মচারী! বছরে ব্যয় অর্ধকোটি টাকা
১৫ শিক্ষার্থীর মাদ্রাসায় ১৬ জন শিক্ষক-কর্মচারী! বছরে ব্যয় অর্ধকোটি টাকা

মাত্র ১৫ জন শিক্ষার্থীর জন্য সরকার বছরে ব্যয় করছে প্রায় অর্ধকোটি টাকা! অথচ সেই মাদ্রাসায় কর্মরত শিক্ষক ও কর্মচারীর সংখ্যা Read more

বাফুফে ভবনের সামনে সমর্থকদের ঝাড়ু মিছিল
বাফুফে ভবনের সামনে সমর্থকদের ঝাড়ু মিছিল

বাংলাদেশ ফুটবলে বর্তমানে চলছে এক নতুন জাগরণ। জাতীয় দলের সাথে যুক্ত হচ্ছেন একের পর এক বিদেশি লিগ মাতানো ফুটবলার। ফলে Read more

ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ত ৬ সন্ত্রাসীর ফাঁসি কার্যকর করল ইরান
ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ত ৬ সন্ত্রাসীর ফাঁসি কার্যকর করল ইরান

ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ত ৬ জন সন্ত্রাসীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। শনিবার (০৪ অক্টোবর) সকালে দেশটির খুজেস্তান প্রদেশে তাদের ফাঁসি দেওয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন