পেপ গার্দিওলার কোচিং ক্যারিয়ারের ১০০০তম ম্যাচে লিভারপুলকে ৩-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। এই জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে সিটিজেনসরা। ২০২৩ সালের এপ্রিলের পর এই প্রথম প্রিমিয়ার লিগে লিভারপুলকে হারাতে পারল সিটি, মাঝে চার ম্যাচে জয়হীন ছিল তারা।রোববার (০৯ অক্টোবর) রাতে ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে মুখোমুখি হয় দু’দল। এদিন স্বাগতিকদের হয়ে গোল করেছেন আর্লিং হল্যান্ড, নিকো গঞ্জালেজ ও জেরেমি ডোকু।শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাক ম্যানচেস্টার সিটির সামনে এগিয়ে যাওয়ার সুযোগ আসে ম্যাচের ১৩তম মিনিটে। ম্যাচের নবম মিনিটে  বাঁ দিক দিয়ে প্রতিপক্ষের দুই জনের বাধা এড়িয়ে বক্সে ঢুকে পড়েন ডোকু। লিভারপুল গোলরক্ষক জিওর্জি মামারদাশভিলির বাড়িয়ে দেওয়া পায়ের সঙ্গে পা লেগে মাটিতে পড়ে যান বেলজিয়ান ফরোয়ার্ড। পরে ভিএআর-এ আসে পেনাল্টির সিদ্ধান্ত। তবে পেনাল্টি পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ হন হল্যান্ড। তার হালান্ডের নেয়া সেই শটটি ঠেকিয়ে দেন লিভারপুলের গোলরক্ষক মামারদাশভিলি। অবশ্য ২৯তম মিনিটেই পেনাল্টি মিসের এই আক্ষেপ দূর করেন এই নরওয়েজিয়ান ফুটবলার। ম্যাথিউজ নুনেজের পাস থেকে দুর্দান্ত এক হেডারে সিটিকে লিড এনে দেন তিনি।  ৩৮ মিনিটে দারুণ এক হেডে সফরকারীদের সমতায় এনেছিলেন ভার্জিল ফন ডাইক। তবে দোন্নারুম্মার সামনে থাকা লিভারপুল খেলোয়াড় অ্যান্ডি রবার্টসন অফসাইড পজিশনে থাকায় বাতিল করা হয় সেই গোল।প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নিকো গঞ্জালেজ। বার্নার্দো সিলভার পাস থেকে বল পেয়ে লিভারপুলের জালে বল পাঠাতে ভুল করেননি তিনি।বিরতির পর ফিরে ৬৩ মিনিটে তৃতীয় গোলটির দেখা পায় গার্দিওলার দল। এবার গোল করেন জেরেমি ডোকু। ৩-০তে লিড ধরে রেখে জয় নিয়ে ঘরে ফেরে সিটিজেনরা।এই জয়ে ১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠেছে ম্যানসিটি। সমান ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। ১৮ পয়েন্ট নিয়ে আটে নেমে গেছে লিভারপুল।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নড়াইলে সেচ্ছাসেবকদল নেতা হত্যা মামলায় গ্রেফতার
নড়াইলে সেচ্ছাসেবকদল নেতা হত্যা মামলায় গ্রেফতার

নড়াইলের কালিয়া উপজেলার বাবরা-হাচলা ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ শেখ হত্যা মামলায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) কালিয়া Read more

পুলিশের বিশেষ অভিযানে দেশজুড়ে গ্রেপ্তার ১৬৪১
পুলিশের বিশেষ অভিযানে দেশজুড়ে গ্রেপ্তার ১৬৪১

সারাদেশে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১ হাজার ৬৪১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩ নভেম্বর) দেশের বিভিন্ন স্থান Read more

‘সোলায়মান লেংটার মেলা’ বন্ধ ঘোষণা প্রশাসনের
‘সোলায়মান লেংটার মেলা’ বন্ধ ঘোষণা প্রশাসনের

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বদরপুর গ্রামে শুরু হওয়া বহুল আলোচিত সোলায়মান লেংটার মেলায় মাদক কেনাবেচা, সেবন ও অশ্লীল নৃত্যের আসর Read more

ভোলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
ভোলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ভোলায় পৃথক দুটি ঘটনায় ছাইফা (৩) ও জুরাইরিয়া (৩) নামের দুই শিশুর পুকুরের পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) Read more

বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর নির্দেশ দিইনি: নেপালের সাবেক প্রধানমন্ত্রী
বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর নির্দেশ দিইনি: নেপালের সাবেক প্রধানমন্ত্রী

নেপালের সদ্য সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি দাবি করেছেন, ‘জেন-জি’ আন্দোলনের সময় বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর নির্দেশ তার সরকার দেয়নি। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন