যুক্তরাষ্ট্রে চলমান সরকারি শাটডাউনের কারণে বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দেশজুড়ে ৩ হাজার ২শ’ টিরও বেশি ফ্লাইট বাতিল এবং আরও ১০ হাজারের বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছে হাজার হাজার যাত্রীরা। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির ফ্লাইট ট্র্যাকিং সংস্থা ফ্লাইটঅ্যাওয়্যার।  আজ সোমবার (১০ নভেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।প্রতিবেদনে বলা হয়, রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে তহবিল বিল নিয়ে অচলাবস্থা ৪০ দিনে পৌঁছানোর পর রোববার একটি অস্থায়ী সমঝোতায় পৌঁছানো হলেও, তার আগেই দেশজুড়ে ভ্রমণ বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) গত সপ্তাহে অভ্যন্তরীণ ফ্লাইট ধীরে ধীরে কমানোর নির্দেশ দেয়। এর কারণ হিসেবে বলা হয়, বিমান চলাচল নিয়ন্ত্রণকারীদের (এয়ার ট্রাফিক কন্ট্রোলার) ক্লান্তি ও কর্মবিরতির প্রবণতা বাড়ছে।মার্কিন সরকারের নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় কর্মী হিসেবে বিবেচিত প্রায় ১৩ হাজার নিয়ন্ত্রক ১ অক্টোবর থেকে বেতন ছাড়াই কাজ করছেন, যা তাদের মধ্যে ক্ষোভ বাড়াচ্ছে।এফএএ নির্দেশনা অনুযায়ী, শুক্রবার সকাল থেকে ফ্লাইট সংখ্যা ৪ শতাংশ কমানো হয়। সোমবার থেকে ৬ শতাংশ, বৃহস্পতিবার থেকে ৮ শতাংশ, আর শুক্রবারের মধ্যে তা ১০ শতাংশে পৌঁছাবে বলে জানানো হয়েছে। গত তিন দিনে ফ্লাইট বাতিলের হার দ্রুত বেড়েছে। শুক্রবার প্রায় ১ হাজার, শনিবার ১ হাজার ৫০০ এবং রোববার ৩ হাজার ২৯২টি ফ্লাইট বাতিল করা হয়েছে।মার্কিন পরিবহন সচিব শন ডাফি সতর্ক করেছেন, থ্যাঙ্কসগিভিংয়ের আগে বিমান ভ্রমণ প্রায় থমকে যেতে পারে। সবাই পরিবার দেখতে ভ্রমণ করতে চাইবে, কিন্তু ফ্লাইট চলাচল তখন আরও ধীর হয়ে পড়বে। তিনি আরও বলেন, যতদিন বিমান নিয়ন্ত্রকদের বেতন বন্ধ থাকবে, পরিস্থিতি কেবল খারাপের দিকেই যাবে।যুক্তরাষ্ট্রে থ্যাঙ্কসগিভিং সময়টি বছরের সবচেয়ে ব্যস্ত ভ্রমণ মৌসুম। গত বছর (২০২৪) এ সময় প্রায় ৮ কোটি আমেরিকান ভ্রমণ করেছিলেন এবং ছুটির পরদিন বিমানবন্দরে রেকর্ড ৩ কোটি ৯ লাখ যাত্রী স্ক্রিনিং করা হয়েছিল।এদিকে রোববার রাতে যুক্তরাষ্ট্রের সিনেটে জানুয়ারির শেষ পর্যন্ত সরকারি কার্যক্রমের জন্য তহবিল পুনর্বহালের বিষয়ে একটি সমঝোতা চুক্তি অনুমোদনের প্রক্রিয়া শুরু হয়েছে। তবে পরিকল্পনাটি কার্যকর করতে সিনেট ও প্রতিনিধি পরিষদের অনুমোদনের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর প্রয়োজন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইয়েমেনে মার্কিন বিমান হামলায় ৬৮ আফ্রিকান অভিবাসী নিহত
ইয়েমেনে মার্কিন বিমান হামলায় ৬৮ আফ্রিকান অভিবাসী নিহত

হুতি নিয়ন্ত্রিত উত্তর-পশ্চিম ইয়েমেনে মার্কিন বিমান হামলায় অন্তত ৬৮ জন আফ্রিকান অভিবাসী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪৭ জন। সোমবার Read more

উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি
উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি

তথ্য ক্যাডারের দুজন কর্মকর্তাকে রাষ্ট্রপতির উপপ্রেস সচিব এবং সহকারী প্রেস সচিব পদে নিয়োগ দিয়েছে সরকার। তথ্য অধিদপ্তরের উপপ্রধান তথ্য কর্মকর্তা Read more

শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় ট্রাকের চালক-হেলপার নিহত
শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় ট্রাকের চালক-হেলপার নিহত

ঝিনাইদহের শৈলকুপায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে নদীতে পড়ে চালক ও হেলপার নিহত হয়েছেন। শনিবার (৩ জানুয়ারি) দিবাগত Read more

নতুন বছরে ভারত-পাকিস্তান যুদ্ধ লাগতে পারে
নতুন বছরে ভারত-পাকিস্তান যুদ্ধ লাগতে পারে

সন্ত্রাসী তৎপরতা বাড়লে ২০২৬ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে আবারও সশস্ত্র সংঘাতের ঝুঁকি তৈরি হতে পারে এমন আশঙ্কার কথা জানিয়েছে Read more

রোমে পারমাণবিক প্রকল্প নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠক সম্পন্ন
রোমে পারমাণবিক প্রকল্প নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠক সম্পন্ন

ইতালির রাজধানী রোমে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফায় আলোচনা সম্পন্ন হয়েছে। এই আলোচনায় ইরানের বেসামরিক পারমাণবিক কর্মসূচি এবং দেশটির Read more

নদী ভাঙনের কান্না, আব্দুল খালেকের নিঃসঙ্গ জীবন
নদী ভাঙনের কান্না, আব্দুল খালেকের নিঃসঙ্গ জীবন

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার যমুনা  পাড়ের বাসিন্দা আব্দুল খালেক তার  একসময়  সবকিছু—নিজের ভিটেমাটি, মাঠ ভরা ফসল , আর হাসিমুখে দৌড়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন