ইতালির রাজধানী রোমে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফায় আলোচনা সম্পন্ন হয়েছে। এই আলোচনায় ইরানের বেসামরিক পারমাণবিক কর্মসূচি এবং দেশটির বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আজ রবিবার (২০ এপ্রিল) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, বৈঠকে আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছে দুই পক্ষ। আগামী শনিবার (২৬ এপ্রিল) ওমানে তৃতীয় দফার আলোচনা হবে।বৈঠক প্রসঙ্গে একজন আমেরিকান উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, শনিবার (১৯ এপ্রিল) রোমে হওয়া বৈঠকে ‘অত্যন্ত ভালো অগ্রগতি’ হয়েছে। তবে এখনও আমেরিকা আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকেরি বলেছেন, আগামী কয়েক দিন ‘পরোক্ষভাবে’ আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছে দুই পক্ষ।ইসমাইল বাকেরি আরও বলেন, আরাঘচি ও ট্রাম্প প্রশাসনের মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফের নেতৃত্বাধীন প্রতিনিধিদল ইতালির রাজধানীর ওমান দূতাবাসে চার ঘণ্টা ধরে পরোক্ষ আলোচনা করেছে।ইরানি কর্মকর্তাদের মতে, ওমানের পররাষ্ট্রমন্ত্রী বাদর আল-বুসাইদি দুটি পৃথক কক্ষে অবস্থানরত প্রতিনিধিদের মধ্যে বার্তা বিনিময়ের কাজ করেছেন।ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে আব্বাস আরাঘচি বলেছেন, বৈঠক থেকে অগ্রগতি পাওয়া গেছে। এবারের বৈঠকে বিভিন্ন নীতি ও লক্ষ্যের বিষয়ে দুই পক্ষের মধ্যে আরও ভালো বোঝাপড়া হয়েছে। উল্লেখ্য, ২০১৫ সালে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে ইরানের সঙ্গে একটি পারমাণবিক চুক্তিতে অংশ নিয়েছিল যুক্তরাষ্ট্র।চুক্তি অনুযায়ী, ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধ কার্যক্রম সীমিত করবে। বিনিময়ে দেশটির ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। পরে ২০১৮ সালে ওই চুক্তি থেকে বেরিয়ে যান তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইয়েমেনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় নার্সকে ক্ষমার বিপক্ষে নিহতের পরিবার
ইয়েমেনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় নার্সকে ক্ষমার বিপক্ষে নিহতের পরিবার

ভারতীয় নার্স নিমিশা প্রিয়া যে ইয়েমেনি নাগরিককে হত্যার দায়ে মৃত্যুদণ্ডের সাজা পেয়েছেন, সেই তালাল আব্দো মাহদির ভাই বিবিসিকে বলেছেন যে Read more

জম্মু-কাশ্মিরে ভয়াবহ ভূমিধসে নিহত বেড়ে ৩১
জম্মু-কাশ্মিরে ভয়াবহ ভূমিধসে নিহত বেড়ে ৩১

ভারতের জম্মু-কাশ্মিরের রিয়াসি জেলার কাটারা শহরে অবস্থিত বৈষ্ণো দেবীর মন্দিরের কাছে ভূমিধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩০ জনে পৌঁছেছে। কাদা-মাটি Read more

পবিত্র রমজান মাস শুরু হতে পারে ১৭ ফেব্রুয়ারি
পবিত্র রমজান মাস শুরু হতে পারে ১৭ ফেব্রুয়ারি

বছর ঘুরে আবার আসছে মাহে রমজান। পবিত্র এই মাসে বিশ্বের শতকোটি ধর্মপ্রাণ মুসলিম রোজা পালন করেন। এ মাসটি ইবাদত, আল্লাহর Read more

বাঁচতে চায় নাজমুল, সুস্থ হলে হতে চায় কোরআনে হাফেজ
বাঁচতে চায় নাজমুল, সুস্থ হলে হতে চায় কোরআনে হাফেজ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কালিগঞ্জ ইউনিয়নের শিশু নাজমুল (১০) আজ জীবন-মৃত্যুর কঠিন লড়াইয়ে আছে। ধীরে ধীরে তার কোমর থেকে পা অবশ Read more

হজের আনুষ্ঠানিকতা শুরু, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা
হজের আনুষ্ঠানিকতা শুরু, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা

সৌদি আরবের মক্কায় শুরু হয়েছে হজের আনুষ্ঠানিকতা। আরবি বর্ষপঞ্জিকার শেষ মাস জিলহজের ৮ তারিখ মিনায় অবস্থানের মাধ্যমে শুরু হয় হজের Read more

টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিংয়ে জায়গা হয়নি হাবিপ্রবির
টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিংয়ে জায়গা হয়নি হাবিপ্রবির

যুক্তরাজ্যভিত্তিক বিশ্বখ্যাত শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’ (টিএইচই) এর ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২৬’ এ বাংলাদেশ থেকে ২৮ টি বিশ্ববিদ্যালয় জায়গা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন