রাজধানীতে দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে কে বা কারা ও কী উদ্দেশ্যে আগুন দিয়েছে সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।  আজ সোমবার (১০ নভেম্বর) ভোরের দিকে মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় দুটি বাসে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। পরে তাদের সদস্যদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসে।ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ গণমাধ্যমকে বলেন, আজ ভোর ৫টা ৪০ মিনিটে আমাদের কাছে সংবাদ আসে রাজধানীর মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় ভিক্টর পরিবহনের দুটি বাসে আগুন দেওয়া হয়েছে। পরে আমাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি আরও বলেন, তবে বাসে কিভাবে আগুন লেগেছে তা আমরা জানি না। ‌ এখনও আমাদের কাছে এই বিষয়ে কোনো তথ্য আসেনি।  এ ছাড়া কেউ হতাহত হয়েছে, এমন তথ্যও পাওয়া যায়নি।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নারায়ণগঞ্জে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
নারায়ণগঞ্জে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে ৭৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর সদস্যরা। মঙ্গলবার (২১ অক্টোবর) রাত সাড়ে Read more

প্রতিহিংসার রাজনীতিতে ভেঙে পড়া স্বপ্ন: ছাত্রনেতা শাহাদতের জীবনের গল্প
প্রতিহিংসার রাজনীতিতে ভেঙে পড়া স্বপ্ন: ছাত্রনেতা শাহাদতের জীবনের গল্প

একজন তরুণ ছাত্রনেতা। স্বপ্ন ছিল সমাজ পরিবর্তনের, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর। অথচ আজ সেই স্বপ্ন ভেঙে চুরমার। প্রতিহিংসার রাজনীতির নির্মম Read more

রাজশাহীতে রোগীকে আটকে রেখে ৬৭ হাজার টাকা বিল দাবি
রাজশাহীতে রোগীকে আটকে রেখে ৬৭ হাজার টাকা বিল দাবি

রাজশাহীর বাগমারার একটি বেসরকারি হাসপাতালে অতিরিক্ত বিল পরিশোধ করতে না পারায় রোগীকে চার দিন আটকে রাখার অভিযোগ মিলেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে Read more

মুন্সিগঞ্জে বালুমহালে গ্রামবাসীর ধাওয়া, সংঘর্ষে আহত ৫
মুন্সিগঞ্জে বালুমহালে গ্রামবাসীর ধাওয়া, সংঘর্ষে আহত ৫

মুন্সিগঞ্জ সদরের মেঘনা নদীতে বালুমহালকে কেন্দ্র করে গ্রামবাসীর হামলায় অন্তত পাঁচজন ড্রেজার শ্রমিক আহত হয়েছেন। এ সময় একটি ড্রেজারে আগুন Read more

শ্রীপুরে হঠাৎ কারখানা বন্ধ, বিপাকে শ্রমিকরা
শ্রীপুরে হঠাৎ কারখানা বন্ধ, বিপাকে শ্রমিকরা

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের বারোতোপা এলাকায় অবস্থিত খান টেক্স লিমিটেড নামের একটি পোশাক কারখানা হঠাৎ বন্ধ করে দেওয়ায় চরম Read more

বিএনপির সঙ্গে সমঝোতা নয়, ৩০০ আসনে প্রার্থী দেবে গণঅধিকার পরিষদ
বিএনপির সঙ্গে সমঝোতা নয়, ৩০০ আসনে প্রার্থী দেবে গণঅধিকার পরিষদ

যুগপৎ আন্দোলনে এক কাতারে থাকলেও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিএনপির সঙ্গে ভোটের জোট বা আসনভিত্তিক সমঝোতায় যাচ্ছে না গণঅধিকার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন