তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আগে ব্যাট করতে নেমে ১১০ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে পাকিস্তান। । প্রথম ওভারে দুর্দান্ত শুরুর পর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে স্কোর বড় করতে পারেনি তারা। রোববার (২০ জুলাই) মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশের অধিনায়ক লিটন কুমার দাস। আগে ব্যাট করতে নেমে একের পর এক উইকেট হারিয়েছে তারা।ইনিংসের দ্বিতীয় ওভারে বল হাতে নিয়ে বাংলাদেশকে প্রথম উইকেট এনে দিয়েছেন তাসকিন। ওভারের পঞ্চম বলে পাকিস্তানের বাঁহাতি ওপেনার সাইম আইয়ুবকে আউট করেন তিনি।এরপর নিজের দ্বিতীয় ওভারে মোহাম্মদ হারিসকে ফেরান শেখ মেহেদী। অবশ্য এর আগে উইকেটের মালিক হওয়ার সুযোগ এসেছিল মেহেদীর কাছে। তবে দলীয় ৪ রানের মাথায় ফখর জামান ক্যাচ মিস করেন তাসকিন।পরে পাকিস্তানের আরও তিন উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। তৃতীয় উইকেট নিয়েছেন তানজিম হাসান সাকিব। ব্যক্তিগত ৩ রানে পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আগাকে লিটন দাসের ক্যাচ বানান তানজিম সাকিব।আর চতুর্থ উইকেটের শিকারি মুস্তাফিজুর রহমান। হাসান নওয়াজকে রানের খাতা খোলার আগেই ফিরেছেন তিনি। এরপর অষ্টম ওভারে মোহাম্মদ নাওয়াজ ব্যক্তিগত ৩ রানে রান আউট হয়েছেনতবে জীবন পাওয়া ফখর জামান একপ্রান্ত আগলে থেকে খেলতে থাকেন। তবে সেই চেষ্টা দীর্ঘস্থায়ী হয়নি। খুশদিল শাহের সঙ্গে যখন জুটি বাঁধছিলেন সেই সময় ফখরকে রান আউটের ফাদে ফেলেন তাসকিন। আউট হওয়ার আগে ৩৪ বলে ৪৪ রানের এক ইনিংস খেলেন তিনি।শেষ দিকে ২৩ বলে ১৭ রানের ইনিংস খেলেছেন খুশদিল শাহ। আব্বাস আফ্রিদিও ঝড়ের আভাস দিয়েছেন। তবে ২৪ বলে ২২ রান করে শেষ ব্যাটার হিসেবে আউট হন তিনি। ১৯.৩ ওভার শেষে ১১০ রানে অলআউট হয়েছে পাকিস্তান। বাংলাদেশের হয়ে ৩ উইকেট তোলেন তাসকিন আহমেদ। ২ উইকেট শিকার করেছেন মুস্তাফিজুর রহমান। ১টি করে উইকেট নেন তানজিম হাসান সাকিব এবং শেখ মেহেদী হাসান।আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রামে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন
চট্টগ্রামে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন

চট্টগ্রামের সীতাকুন্ডে জঙ্গল সলিমপুর এলাকায় সংবাদ সংগ্রহ করতে যাওয়া এখন টেলিভিশনের ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ ও চিত্র সাংবাদিক পারভেজ রহমান Read more

দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ঝড়ের আভাস
দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ঝড়ের আভাস

দেশের আটটি অঞ্চলের উপর দিয়ে দুপুরের মধ্যে সর্বোচ্চ ৬০ কিমি বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার Read more

ইরানে উদ্ভাবিত ওষুধে সারবে ৩০ ধরনের ক্যানসার
ইরানে উদ্ভাবিত ওষুধে সারবে ৩০ ধরনের ক্যানসার

ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ এসলামি বলেছেন, দেশটির পারমাণবিক চিকিৎসা প্রযুক্তি বিশ্বের অন্যতম সেরা। তিনি জোর দিয়ে বলেন, ইরানে Read more

মাদারীপুরে চোর সন্দেহে গণপিটুনি, একজনের চোখ উপড়ে ফেলার চেষ্টা
মাদারীপুরে চোর সন্দেহে গণপিটুনি, একজনের চোখ উপড়ে ফেলার চেষ্টা

মাদারীপুরে চোর সন্দেহে তিন যুবককে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছে এলাকাবাসী। এ সময় একজনের দু’চোখ তুলে ফেলার চেষ্টা করা Read more

লক্ষ্মীপুর-৪ আসনে ইসলামী আন্দোলনের মনোনয়নপত্র সংগ্রহ
লক্ষ্মীপুর-৪ আসনে ইসলামী আন্দোলনের মনোনয়নপত্র সংগ্রহ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত (হাতপাখা) প্রার্থী মাওলানা খালেদ সাইফুল্লাহ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন