গাজীপুরের বাসন থানার এক মামলায় দৈনিক নয়া দিগন্তের গাজীপুর প্রতিনিধি (মাল্টিমিডিয়া) সাংবাদিক মো. মোজাহিদকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে নতুন করে যুক্ত করা হয়েছে। যে মামলায় সাংবাদিক মোজাহিদকে যুক্ত করা হয়েছে, সেই মামলাটি করেছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের দত্তপাড়া এলাকার মোল্লা রোডের বাসিন্দা মো. সোহেল মিয়া। মামলার নম্বর ৩৪১।মামলার বিষয়ে সাংবাদিক মোজাহিদ সময়ের কণ্ঠস্বরকে বলেন, ‘জুলাই-আগস্টে ছাত্ররা যেভাবে জীবনের শঙ্কা নিয়ে আন্দোলন করেছিল, যখন টেলিভিশন চ্যানেলগুলোতে সত্য প্রচার করা নিষেধ ছিল, তখন আমিও ছাত্রদের মতোই জীবনের শঙ্কা নিয়ে মাঠে ছিলাম খবর জানানোর উদ্দেশ্যে। আমি তখন একাধিকবার হামলার শিকারও হয়েছিলাম। আজ আমাকে কৌশলে জুলাই হত্যা মামলার আসামি করা হয়েছে।’সাংবাদিক মোজাহিদ আরও বলেন, মামলাটিতে সাবেক আইসিটি মন্ত্রী জোনায়েদ আহমেদ পলককে এক নম্বর আসামি করে মোট ২৩৯ জনের নামে আসামি করা হয়েছে। সেখানে ৯২ নম্বর সিরিয়ালের আসামির পাশে ৯৯ নম্বর দিয়ে আমার নাম যুক্ত করা হয়েছে। তারপর যথারীতি আবার ৯৩ নম্বর থেকে বাকি আসামিদের নাম যুক্ত আছে। পরে পৃষ্ঠাতে আবার ৯৯ নম্বর দিয়ে অন্য এক ব্যক্তিকে আসামি করা হয়েছে! এতে সহজেই বুঝা যাচ্ছে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার নাম যুক্ত করা হয়েছে। তিনি বলেন, গত বছরের ৫ আগস্টের আগে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করার কারণে তিনটি মামলায় আমাকে আসামি করা হয়, যে কারণে ২১৯ দিন কারাবরণ করতে হয়েছে। ৫ আগস্টের পরেও চাঁদাবাজ দখলদারদের বিরুদ্ধে একাধিক সংবাদ প্রকাশ করেছি, যে কারণে অনেকের স্বার্থে আঘাত লেগেছে। যাদের স্বার্থে আঘাত লেগেছে, তাদের চক্রান্তেই এ মামলায় আমার নাম যুক্ত করা হয়েছে বলে আমি মনে করি।এ বিষয়ে গাজীপুর সাংবাদিক পরিষদের উপদেষ্টা শাহান সাহাবুদ্দিন বলেন, ‘সত্য প্রকাশের পথ রুদ্ধ করতে সাংবাদিকদের বারবার টার্গেট করা হচ্ছে। মোজাহিদের মতো নিষ্ঠাবান সংবাদকর্মীর বিরুদ্ধে এই মামলা সাংবাদিক সমাজকে ভীতি প্রদর্শনের কৌশল। মোজাহিদের বিরুদ্ধে ইতিপূর্বেও মামলা হয়েছিল, এখনও হচ্ছে। তবে আমি মনে করি, মোজাহিদের মতো সাংবাদিকরা এসব জেল-জুলুম মাথায় রেখেই দুর্নীতির সংবাদ উপহার দেয় জাতিকে। জাতির স্বার্থে অন্তত এমন ন্যাক্কারজনক মামলা প্রত্যাহার করা প্রয়োজন।’দৈনিক ইনকিলাবের শ্রীপুর প্রতিনিধি এমএ মতিন বলেন, ‘একটি গণতান্ত্রিক রাষ্ট্রে স্বাধীন সাংবাদিকতা রক্ষা করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। অথচ সত্যনিষ্ঠ সাংবাদিকরা আজ নিরাপত্তাহীনতায় ভুগছেন। মোজাহিদের নামে দায়ের করা মামলাটি অবিলম্বে প্রত্যাহার করা উচিত।’এদিকে সাংবাদিক মোজাহিদের নামে মামলা হওয়ার ঘটনায় গাজীপুরের সাংবাদিক সংগঠনগুলো তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা স্পষ্ট তদন্তের মাধ্যমে মামলার প্রকৃত সত্য উদঘাটন এবং সাংবাদিকের  বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান।এ বিষয়ে এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মূখ্য সংগঠক অ্যাডভোকেট আলী নাছের জানান, সাংবাদিক মোজাহিদকে আমরা গণ অভ্যুত্থানের পক্ষের মানুষ ও পেশাদার সাংবাদিক হিসেবেই জানি। কোন মামলায় ফাঁসিয়ে হয়রানি করার সুযোগ নেই। আপনি আশ্বস্ত থাকেন, ইনশা আল্লাহ।এ বিষয়ে শ্রীপুর থানার ওসি আব্দুল বারিক জানান, একটি জুলাই হত্যা মামলা হয়েছে বাসন থানায়। মামলাটির সঠিক তদন্তের জন্য একজন উপপরিদর্শককে দায়িত্ব দেয়া হয়েছে। আদালতে তদন্ত প্রতিবেদন পাঠানো হবে।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মডেল মেঘনা আলমকে আটকের প্রক্রিয়া সঠিক ছিল না: আইন উপদেষ্টা
মডেল মেঘনা আলমকে আটকের প্রক্রিয়া সঠিক ছিল না: আইন উপদেষ্টা

মডেল মেঘনা আলমকে যে প্রক্রিয়ায় আটক করা হয়েছে, তা সঠিক হয়নি বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।আজ রোববার (১৩ Read more

নাঈমুল ইসলাম ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
নাঈমুল ইসলাম ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব নাঈমুল ইসলাম খান ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। তাদের বিরুদ্ধে সম্পদ বিবরণী Read more

উপসাগরীয় অঞ্চলে ইরানের হামলা ‘বেপরোয়া’: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী
উপসাগরীয় অঞ্চলে ইরানের হামলা ‘বেপরোয়া’: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

উপসাগরীয় দেশগুলোতে ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলাকে ‘বেপরোয়া’ বলে অভিহিত করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার। তিনি অভিযোগ করেন, তেহরান পরিকল্পিতভাবে এই Read more

লক্ষ্মীপুরে ৫৬৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
লক্ষ্মীপুরে ৫৬৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

লক্ষ্মীপুর জেলার রায়পুরে ৫৬৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ জাফর আহম্মেদ তুহিন (৩৫) নামের এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করেছে রায়পুর থানা Read more

ফুলগাজী ইউনিয়ন বিএনপির সদস্য হলেন খালেদা জিয়া
ফুলগাজী ইউনিয়ন বিএনপির সদস্য হলেন খালেদা জিয়া

ফেনীর ফুলগাজী উপজেলার সদর ইউনিয়ন বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে সদস্য করা হয়েছে দলটির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। এই Read more

জীবননগরে পাখি ভ্যান থেকে পড়ে গৃহবধূর মৃত্যু
জীবননগরে পাখি ভ্যান থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কুলতলা গ্রামে পাখি ভ্যান থেকে পড়ে সামেনা বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন