চলতি বছর সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে শুরু হবে এশিয়া কাপ। সে হিসেবে এই টুর্নামেন্টের বাকি আছে আর মাত্র দেড় মাস। তবে এই টুর্নামেন্টের আগে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই বাংলাদেশের। ফলে টি-টোয়েন্টি ফরম্যাটে এই টুর্নামেন্টে কোনো ম্যাচ না খেলেই প্রস্তুতি নিতে হচ্ছে টাইগারদের। এদিকে আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামে (এফটিপি) ভারতের সঙ্গে মাসব্যাপী একটি সিরিজ আয়োজনের কথা থাকলেও ভারতীয়রা সেটা ১৩ মাস পিছিয়েছে। তাই এই সময়ের মধ্যে বোর্ডের কাছে একটি সিরিজ চেয়েছেন টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস। এনিয়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পর সংবাদ সম্মেলনে লিটন বলেছিলেন, ‘এই সিরিজের পর আমাদের কোনো খেলা নেই। কিছুদিন বিরতির পর আবার আমরা ফিটনেসের ওপর মনোযোগ দেব এবং যে সুযোগ আমাদের সামনে আসবে, যদি আমরা ক্যাম্প করি বা কোনো সিরিজ যদি হয়, সেটিকে আবার ম্যাচে রূপান্তর করার চেষ্টা করব।’লিটনের এমন আবদার অবশ্য ফেলে দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই মধ্যে বিষয়টি নিয়ে ভাবতে শুরু করেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক এই সংস্থা। যদিও সূত্র বলছে, বিসিবি আগে থেকেই আগস্টে একটি সিরিজ আয়োজনের বিষয়ে ভাবছে। যদি কথাবার্তা ঠিকঠাক এগোয় আগস্টের শেষদিকে ওই সিরিজ মাঠে গড়াতে পারে।এক্ষেত্রে বিসিবি সম্ভাব্য দল হিসেবে আফগানিস্তান কিংবা আয়ারল্যান্ডকে রাখতে পারে বলে জানা গেছে। কেননা, আগস্ট উইন্ডোতে বাকি প্রায় সব দলগুলোর ব্যস্ততা রয়েছে। সূত্র বলছে, এরই মধ্যে আইরিশদের সঙ্গে সম্ভাব্য সিরিজ নিয়ে আলোচনা শুরু করে দিয়েছে বিসিবি। আর এশিয়া কাপের পরে আফগানদের সাথে সিরিজ আয়োজনের চিন্তা করছে বিসিবি। তবে শেষ পর্যন্ত এশিয়া কাপের আগে যদি সিরিজ আয়োজন সম্ভব না হয়, তাহলে খেলোয়াড়দের নিয়ে দেশেই ক্যাম্প করার কথা ভাবছে বিসিবি। আগামী ১৫ আগস্ট ছুটি কাটিয়ে বাংলাদেশে ফেরার কথা টাইগারদের হেড কোচ ফিল সিমন্সের। কোনো সিরিজ না আয়োজিত হলে এশিয়া কাপের আগ পর্যন্ত শিষ্যদের নিয়ে ক্যাম্প করার কথা আছে এই কোচের।আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজায় তীব্র অপুষ্টির শিকার ৯৫ হাজার শিশু: জাতিসংঘ
গাজায় তীব্র অপুষ্টির শিকার ৯৫ হাজার শিশু: জাতিসংঘ

ফিলিস্তিনের গাজার শিশুদের পুষ্টিহীনতা ‘আশঙ্কাজনক’ পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে জাতিসংঘ। ২০২৫ সালে উপত্যকাটির প্রায় ৯৫ হাজার শিশু পুষ্টিহীনতায় আক্রান্ত হয়েছে Read more

গজারিয়ার এসিল্যান্ড মামুন শরীফ বদলি
গজারিয়ার এসিল্যান্ড মামুন শরীফ বদলি

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন শরীফকে ফরিদপুরের সালথা উপজেলায় বদলি করা হয়েছে। বিভাগীয় কমিশনার কার্যালয়ের রাজস্ব শাখার Read more

বৃদ্ধ কেয়ারটেকারকে কুপিয়ে হত্যা
বৃদ্ধ কেয়ারটেকারকে কুপিয়ে হত্যা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় এক বৃদ্ধ কেয়ারটেকারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার মর্মান্তিক ঘটনা ঘটেছে। সোমবার (২৩ মার্চ) ভোরে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের Read more

গাজা অভিমুখে এখন ৯টি নৌযান একসঙ্গে এগিয়ে যাচ্ছে: শহিদুল আলম
গাজা অভিমুখে এখন ৯টি নৌযান একসঙ্গে এগিয়ে যাচ্ছে: শহিদুল আলম

গাজা অভিমুখে থাকা কনশানস নৌযানে রয়েছেন দৃকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহিদুল আলম। তিনি জানান, সামনে থাকা অন্য ৮টি নৌযানকে Read more

২৫ জুলাই: নামাজের সময়সূচি
২৫ জুলাই: নামাজের সময়সূচি

আজ শুক্রবার, ২৫ জুলাই ২০২৫ ইংরেজি, ১০ শ্রাবণ ১৪৩২ বাংলা, ২৯ মহররম ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের Read more

ব্যাটেই জবাব দিলেন রোহিত-কোহলি
ব্যাটেই জবাব দিলেন রোহিত-কোহলি

ক্যারিয়ারের গোধূলিলগ্নে দাঁড়িয়ে রোহিত শর্মাকে অনেকেই প্রায় ছেঁটে ফেলেছিলেন দল থেকে। ৩৮ বছর বয়সী সাবেক অধিনায়কের ব্যাটে আর জাদু আছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন