চলতি বছরের প্রতিপাদ্য ‘প্লাস্টিক দূষণ আর নয়’ এবং মূল স্লোগান ‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়’। প্রতিপাদ্য রেখে বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষ্যে নয়াপাড়া পরিবেশ ক্লাবের সহযোগিতায় সাসটাইনাবল মাইক্রএন্টারপ্রাইজ রিসিলিয়েন্ট ট্রান্সফর্মেশন প্রোজেক্ট আয়োজনে সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৩ জুন) সকাল ১১টায় পৌর ভবনের সামনে থেকে শুরু হয়ে মহাসড়ক প্রদক্ষিণ করে কুয়াকাটা সৈকতে এসে শেষ হয়। এর পর সৈকতে বিভিন্ন স্থানে প্লাস্টিকের বোতল পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান করেন।র‌্যালিতে কুয়াকাটার টুরিস্ট পুলিশ পরিদর্শক নাজমুল হাসান, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, নয়াপাড়া পরিবেশ ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আলামিন বেপারীসহ কুয়াকাটার সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে বক্তারা প্লাস্টিক দূষণের ক্ষতিকর প্রভাব ও পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। তারা টেকসই উন্নয়ন নিশ্চিতে সবাইকে পরিবেশবান্ধব জীবনযাপনে এগিয়ে আসার আহ্বান জানান।র‌্যালি শেষে কুয়াকাটা পৌর ভবনের হল রুমে সচেতনতামূলক আলোচনার মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নীল নদে ‘মেগা বাঁধ’ নির্মাণ সম্পন্ন করেছে ইথিওপিয়া
নীল নদে ‘মেগা বাঁধ’ নির্মাণ সম্পন্ন করেছে ইথিওপিয়া

ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ ঘোষণা দিয়েছেন যে দেশটি গ্র্যান্ড ইথিওপিয়ান রেনেসাঁস ড্যাম (জিইআরডি)-এর নির্মাণ কাজ সম্পন্ন করেছে। নীল নদের ওপর Read more

বড়াইগ্রামে ভুয়া সাংবাদিক দম্পতির বিরুদ্ধে পৃথক এজাহার
বড়াইগ্রামে ভুয়া সাংবাদিক দম্পতির বিরুদ্ধে পৃথক এজাহার

নাটোরের বড়াইগ্রামে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ উঠেছে এক দম্পতির বিরুদ্ধে। চাঁদা আদায়ের সময় পেশাগত দায়িত্ব পালনকালে এক সাংবাদিকের ওপর পরিকল্পিত Read more

বিশ্ব স্ট্রোক দিবস আজ
বিশ্ব স্ট্রোক দিবস আজ

আজ ২৯ অক্টোবর, বিশ্ব স্ট্রোক দিবস। ‘প্রতিটি মিনিটই মূল্যবান’ এর বাংলা করা হয়েছে ‘প্রতিটি মিনিট গুরুত্বপূর্ণ’ প্রতিপাদ্যে বিশ্বের অন্যান্য দেশের Read more

ঢাকা ছাড়লেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী
ঢাকা ছাড়লেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানিয়ে ঢাকা ত্যাগ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।বুধবার (৩১ Read more

টেকনাফে এক জালেই ধরা পড়েছে, ৬৭০টি রাঙ্গা মাছ
টেকনাফে এক জালেই ধরা পড়েছে, ৬৭০টি রাঙ্গা মাছ

কক্সবাজারের টেকনাফে গভীর সাগরে মাছ শিকারে গিয়ে একটি ফিশিং ট্রলারের মাঝিমাল্লাদের এক জালে আটকা পড়েছে বিপুল পরিমাণ রাঙ্গা কৈ মাছ। তথ্য Read more

গোলাপগঞ্জে গরুর খামারে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে বোবা প্রাণীর মৃত্যু
গোলাপগঞ্জে গরুর খামারে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে বোবা প্রাণীর মৃত্যু

সিলেটের গোলাপগঞ্জে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে খামারের ১০টি গরু দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে উপজেলার আমুড়া ইউনিয়নের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন