গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা থেকে ময়মনসিংহ বিদ্যুৎকেন্দ্র পর্যন্ত স্থাপিত গ্যাস সঞ্চালন লাইনের ভূমি অধিগ্রহণে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে ময়মনসিংহের ভালুকা উপজেলার কাঠুলি মৌজায়।ভুক্তভোগী মোছা. মিনারা খাতুনের ছেলে রিটন অভিযোগ করে বলেন, গ্যাস লাইনের নির্ধারিত রুট কাঠুলি মৌজার বি.আর.এস ১০৬৩ নম্বর খতিয়ানের ৬২৫২ ও ৬২৫৩ নম্বর দাগের ওপর দিয়ে গেছে। ওই দাগে তার মালিকানাধীন অবকাঠামো রয়েছে। এর মধ্যে রয়েছে ৫০ ফুট লম্বা ও ১৩ ফুট প্রশস্ত একটি আধাপাকা দালানঘর, ৩০০ ফুট গভীর বোরিং মোটর এবং আড়াই ইঞ্চি ডেলিভারি লাইন। এসব স্থাপনা সরাসরি গ্যাস লাইনের আওতায় পড়েছে।তবে অভিযোগ রয়েছে, এনামুল হক গং তাদের মালিকানাধীন একটি পোল্ট্রি ঘরকে গ্যাস লাইনের আওতাভুক্ত দেখাতে স্থানীয় এক আমিনের সঙ্গে যোগসাজশ করেন। অথচ তাদের পোল্ট্রি ঘরটি কাঠুলি মৌজার ৪৪ নম্বর খতিয়ানের ৬৩১২ নম্বর দাগে অবস্থিত এবং গ্যাস লাইনের রুট থেকে প্রায় ১০০ ফুট দূরে। এনামুল হকের বাড়ি শ্রীপুর উপজেলায়; তিনি কাঠুলি মৌজার বাসিন্দা নন।ভুক্তভোগীর দাবি, ফিল্ড বুক প্রস্তুতের সময় প্রকৃত অবস্থা গোপন করে ৬২৫৩ নম্বর দাগে অস্তিত্বহীন পোল্ট্রি ঘরের নাম লিপিবদ্ধ করা হয়। পরবর্তীতে অধিগ্রহণ নোটিশে তার জমির দাগ ও খতিয়ান উল্লেখ থাকলেও ৩ নম্বর এওয়ার্ডে এনামুল হক গংদের নাম অন্তর্ভুক্ত করা হয়। এতে প্রকৃত মালিক হিসেবে তিনি ক্ষতিপূরণ থেকে বঞ্চিত হন।এ বিষয়ে তিনি ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করলে তাকে ক্ষতিপূরণের বিল স্থগিত এবং ভুল এওয়ার্ড সংশোধনের জন্য দরখাস্ত ও মিস কেস দায়েরের পরামর্শ দেওয়া হয়। সেই অনুযায়ী তিনি এল.এ কেস নম্বর ০৯/২০২২–২০২৩-এর আওতায় বিল স্থগিতের আবেদন করেন এবং তদন্ত সাপেক্ষে প্রকৃত মালিকের নাম অন্তর্ভুক্তির দাবিতে মিস কেস দায়ের করেন।ভুক্তভোগী আরও অভিযোগ করেন, মাঠ পর্যায়ের তদন্তে তার বোরিং মোটর ও অন্যান্য অবকাঠামো সরেজমিনে বিদ্যমান থাকলেও তা ফিল্ড বুকে অন্তর্ভুক্ত করা হয়নি।এ বিষয়ে তিনি লিখিত আবেদনে ৩ নম্বর এওয়ার্ডে ভুলভাবে পোল্ট্রি ঘরের পরিবর্তে দালানবাড়ি লিপিবদ্ধ করা এবং অবকাঠামোর ক্ষেত্রে অন্যদের নাম বাদ দিয়ে তার নাম এওয়ার্ড বহিতে অন্তর্ভুক্ত করে ন্যায্য ক্ষতিপূরণ প্রদানের দাবি জানিয়েছেন।এ ঘটনায় অভিযুক্ত এনামুল হক গংদের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।মোবাইল ফোনে যোগাযোগ করলে সার্ভেয়ার ফিরোজ জানান, “যখন আমরা কাজ করেছি, তখন অভিযোগকারীদের জানিয়েছি; কিন্তু তারা কোনো কর্ণপাত করেননি।”এ ঘটনায় স্থানীয়ভাবে ভূমি অধিগ্রহণ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত ও নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যাত্রাবাড়ীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ
যাত্রাবাড়ীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের ৩ জন দগ্ধ হয়েছেন। বিকট শব্দ শুনে প্রতিবেশীরা আগুনে ঝলসানো Read more

মুন্সীগঞ্জে গভীর রাতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
মুন্সীগঞ্জে গভীর রাতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

মুন্সীগঞ্জের শ্রীনগরে দলিল লেখকপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে।শনিবার Read more

নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দাবিতে সরকারকে চাপে রাখতে মাঠে হেফাজত
নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দাবিতে সরকারকে চাপে রাখতে মাঠে হেফাজত

নারী বিষয়ক সংস্কার কমিশন তার প্রতিবেদন দেয়ার পরপরই এর বিভিন্ন বিষয় নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেয় ইসলামপন্থী দলগুলো। তৎপর হয় হেফাজতে Read more

৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ

৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) এই ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। প্রকাশিত Read more

দুর্গোৎসবে সর্বোচ্চ সতর্কতার প্রস্তুতি রাখতে হবে: তারেক রহমান
দুর্গোৎসবে সর্বোচ্চ সতর্কতার প্রস্তুতি রাখতে হবে: তারেক রহমান

এবারের শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে এমন যেকোনও অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্কতা ও প্রতিরোধের প্রস্তুতি রাখার নির্দেশ দিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান Read more

গোপনে আল-আকসা মসজিদের নিচে খনন করছে ইসরায়েল
গোপনে আল-আকসা মসজিদের নিচে খনন করছে ইসরায়েল

ফিলিস্তিনের আল-আকসা মসজিদের নিচে গোপন খনন চালিয়ে ইসলামি প্রত্ননিদর্শন ধ্বংস করছে ইসরায়েল। এমন অভিযোগ তুলেছে ফিলিস্তিনি প্রশাসন।সোমবার (১ সেপ্টেম্বর) এক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন