ইনজুরি থেকে ফিরেই নিজের হারানো ছন্দ ফিরে পেয়েছিলেন আর্জেন্টাইন তারকা ফুটবলার পাউলো দিবালা। হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে রোমার জয়ে গোল-অ্যাসিস্টে অবদান রাখছিলেন নিয়মিত।  ফল হিসেবে অক্টোবর মাসে ইতালিয়ান ক্লাব রোমার সেরা খেলোয়াড়ও হয়েছেনও তিনি। কিন্তু ভাগ্যটা যেন একটু কৃপণই! আবারও চোটে মাঠ ছাড়তে হলো পাউলো দিবালাকে।রোববার (২ নভেম্বর) সিরি ‘আ’-তে এসি মিলানের মাঠে ১–০ গোলে হারে রোমা। ম্যাচের একমাত্র গোলটি আসে সার্বিয়ান ডিফেন্ডার স্ট্রেহিনযা পাভলোভিচের পা থেকে। রোমা শেষ দিকে সমতায় ফেরার দারুণ সুযোগ পেয়েছিল। কিন্তু ৮২ মিনিটে পেনাল্টি স্পট থেকে সেই সুযোগ হাতছাড়া করেন দিবালা।দিবালার জন্য হয়তো পেনাল্টি মিসের আফসোসের চেয়েও বড় কষ্ট ইনজুরি। সেই শটে পা চালাতেই ব্যথা পান তিনি। পরে ম্যাচের শেষ দিকে খুঁড়িয়ে মাঠ ছাড়েন আর্জেন্টাইন ফরোয়ার্ড।ম্যাচশেষে রোমা কোচ জিয়ান পিয়েরো গ্যাসপেরিনির হতাশার কণ্ঠে বলেন, ‘পেনাল্টি মিস নয়, আমাদের আসল সমস্যা দিবালার ইনজুরি। এখন অপেক্ষা করতে হবে ওর রিপোর্টের জন্য। দুঃখজনক, কারণ সে কয়েক সপ্তাহ ধরে অসাধারণ খেলছিল। এই ম্যাচের সবচেয়ে বড় ক্ষতি—ওর চোট।’অক্টোবরের শুরু থেকে দুর্দান্ত ছন্দে ছিলেন দিবালা। ইনজুরি কাটিয়ে ফিরেই দুই গোল ও একটি অ্যাসিস্ট করেছেন তিনি। রোমার মিডফিল্ড ও আক্রমণে ভারসাম্য এনেছিলেন, ছন্দও ফিরছিল দলে। এখন আবার সেই ছন্দে ব্যাঘাত।জানা গেছে, কয়েক দিন পর্যবেক্ষণে রাখা হবে দিবালাকে। তবে চোট কতটা গুরুতর, সেটি এখনো নিশ্চিত নয়। এর আগেও এ বছর মার্চে পেশির চোটে তিন মাস মাঠের বাইরে ছিলেন এই বিশ্বকাপজয়ী ফুটবলার। নতুন ইনজুরি মানে আবারও অনিশ্চয়তার সময়, আর রোমার জন্য দুশ্চিন্তার নতুন কারণ।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্ত্রী-শ্বশুরবাড়ির বিরুদ্ধে মানসিক হয়রানির অভিযোগ তুলে স্বামীর আত্মহত্যা
স্ত্রী-শ্বশুরবাড়ির বিরুদ্ধে মানসিক হয়রানির অভিযোগ তুলে স্বামীর আত্মহত্যা

স্ত্রী এবং শ্বশুরবাড়ির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলে আত্মহত্যা করেছেন এক যুবক। আত্মহত্যার আগে একটি সুইসাইড নোটও লিখে গেছেন ওই যুবক। Read more

যশোরে কুয়েত ফেরত যুবককে গলাকেটে হত্যা
যশোরে কুয়েত ফেরত যুবককে গলাকেটে হত্যা

যশোরের অভয়নগরে কুয়েক ফেরত হাসান শেখকে (৩৫) গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার নাউলি গ্রামের তবিবুর রহমানের মাছের ঘেরের পাড়ে এ Read more

মোংলায় বিএনপি নেতার নামে মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
মোংলায় বিএনপি নেতার নামে মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

মোংলায় পৌর বিএনপির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার Read more

দুর্গাপুর সীমান্তে বিজিবির অভিযানে ২৩৮ বোতল ভারতীয় মদ জব্দ
দুর্গাপুর সীমান্তে বিজিবির অভিযানে ২৩৮ বোতল ভারতীয় মদ জব্দ

নেত্রকোনার দূর্গাপুর উপজেলার সদর ইউনিয়নের ভবানীপুর সীমান্ত এলাকা থেকে একটি নৌকাসহ মালিকবিহীন অবৈধ ভারতীয় ২৩৮ বোতল মদ আটক করেছে বর্ডার Read more

বৃষ্টির সম্ভাবনার সঙ্গে কমতে পারে দিনের তাপমাত্রা
বৃষ্টির সম্ভাবনার সঙ্গে কমতে পারে দিনের তাপমাত্রা

ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে দিনের প্রথমার্ধে ঢাকা ও আশপাশের এলাকার তাপমাত্রা ১ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন