পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে ৩ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। এতে ১-১ এ সমতা বিরাজ করছে সিরিজে।বৃহস্পতিবার (৬ নভেম্বর) অকল্যান্ডের ইডেন পার্কে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ক্যারিবীয় অধিনায়ক শাই হোপ।আগে ব্যাট করতে নেমে ৫৫ রানের ওপেনিং জুটি গড়ে নিউজিল্যান্ড। এরপর অল্প ব্যবধানের মধ্যে দুই উইকেট হারিয়ে বিপাকে পরে স্বাগতিকরা। পরে মার্ক চ্যাপমান ও ড্যারিল মিচেলের ঝড়ো ব্যাটিং এ ২০ ওভারে ২০৭ রান করে কিউরা। ২৮ বলে ৭৮ রান করে চ্যাপমান ও মিচেল করেন ১৪ বলে ২৮ রান। ইনিংসে সর্বোচ্চ দুই উইকেট শিকার করেন রোস্টন চেজ।জবাবে ব্যাট করতে নেমে শূন্য রানে সাজঘরে ফেরেন ক্যারিবিয়ান ওপেনার ব্রান্ডন কিং। এরপর মাত্র ৯৩ রানে ৬ ইউকেট হারিয়ে বিপাকে পড়ে শাই হোপের দল। তবে রোভম্যান পাভেল ও ম্যাথিউ ফোর্ডের ঝড়ো ব্যাটিং এ খেলার শেষ ভাগে দুর্দান্তভাবে কামবাক করে ওয়েস্ট ইন্ডিস।ম্যাচটি জিততে শেষ ওভারে ১৬ রান দরকার ছিল ওয়েস্ট ইন্ডিজের। ওভারের প্রথম তিন বলে দুই চার মারেন ফোর্ড। এরপর শেষ তিন বলে ৭ রান দরকার ছিল ক্যারিবীয়দের। তবে, কাইল জেমিসনের নিয়ন্ত্রিণ বোলিং সামনে ব্যর্থ হয় সফরকারীরা।আগামী রোববার সিরিজের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে দু’দল। নেলসনের সেক্সটন ওভাল ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৬টা ১৫ মিনিটে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

ডিপজলের বিরুদ্ধে তরুণীর মামলা
ডিপজলের বিরুদ্ধে তরুণীর মামলা

ঢাকাই সিনেমার সফল ও জনপ্রিয় খলনায়ক মানোয়ার হোসেন ডিপজল ও তার একান্ত সহকারীর (পিএস) বিরুদ্ধে এক নারীকে মারধোর ও এসিড Read more

সরিষাবাড়ীতে ব্যক্তিগত উদ্যোগে কাঁদাময় ভাঙ্গাচোরা রাস্তা সংস্কার
সরিষাবাড়ীতে ব্যক্তিগত উদ্যোগে কাঁদাময় ভাঙ্গাচোরা রাস্তা সংস্কার

জামালপুরের সরিষাবাড়ীতে ব্যক্তিগত উদ্যোগে কাঁদাময় ও ভাঙ্গাচোরা রাস্তা সংস্কার করে যাতায়াতের উপযোগী করা হয়েছে। সোমবার (০৭ জুলাই) সকালে থেকে দিনব্যাপী উপজেলার Read more

সাম্প্রতিক দুটি ঘটনা পরিবহন ব্যবস্থার অবহেলা ও দুর্বল তদারকির প্রতিফলন
সাম্প্রতিক দুটি ঘটনা পরিবহন ব্যবস্থার অবহেলা ও দুর্বল তদারকির প্রতিফলন

রাজধানীর সদরঘাটে লঞ্চের সংঘর্ষে এক তরুণের মৃত্যু এবং বগুড়ার আদমদীঘিতে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে বহু মানুষ আহত হওয়ার Read more

মাদারীপুরে ডাকাতির সময় আ.লীগ কর্মী আটক
মাদারীপুরে ডাকাতির সময় আ.লীগ কর্মী আটক

মাদারীপুরের শিবচরে গরু ডাকাতির সময় হাতেনাতে ধরা পড়েছেন শাহিন সরকার (৫৫) নামে এক আওয়ামী লীগ কর্মী। তাকে পুলিশে সোপর্দ করার Read more

পুঁজিবাজারে ৫ ব্যাংকের শেয়ার লেনদেন বন্ধ
পুঁজিবাজারে ৫ ব্যাংকের শেয়ার লেনদেন বন্ধ

একীভূতের প্রক্রিয়ায় থাকা পাঁচ ইসলামী ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ফলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন