ফিলিপাইনে ভয়াবহ ঘূর্ণিঝড় কালমেগির আঘাতে নিহত বেড়ে ১৪০ জনে দাঁড়িয়েছে। এছাড়া ব্যাপক বন্যার পরিপ্রেক্ষিতে দেশটির প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র দেশজুড়ে ‘জাতীয় দুর্যোগ’ ঘোষণা করেছেন। এবার মোড় পরিবর্তন করে বৃহস্পতিবার রাতে ভিয়েতনামের মধ্যাঞ্চলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় কালমমেগি।দেশটির কেন্দ্রীয় অঞ্চল সেবু দ্বীপে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। সেখানে অনেক ভবনের ছাদ উড়ে গেছে, আর মানুষ কাদামাটি সরিয়ে ঘরবাড়ি পরিষ্কার করছেন। অঞ্চলটিতে ৭১ জনের মৃত্যুর পাশাপাশি ১২৭ জন নিখোঁজ এবং ৮২ জন আহত হওয়ার খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।বৃহস্পতিবার (০৬ নভেম্বর) জাতীয় বেসামরিক প্রতিরক্ষা অফিস ১১৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। সেবু প্রাদেশিক প্রশাসন জানায়, জাতীয় দুর্যোগ দপ্তরের হিসাবের বাইরে আরও ২৮ জনের মৃত্যুর খবর তাদের কাছে রয়েছে। খবর এএফপির।সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বৃহস্পতিবার প্রেসিডেন্ট মার্কোস বলেন, প্রায় ১০ থেকে ১২টি অঞ্চল এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে। এত বিস্তৃত প্রভাবের কারণে এটিকে জাতীয় দুর্যোগ হিসেবেই ঘোষণা করা হয়েছে। তিনি আরও বলেন, সরকারের সিদ্ধান্ত শুধু কালমেগির ক্ষতির জন্য নয়, বরং সপ্তাহান্তে আসন্ন আরেকটি ঝড় ‘উয়ান’-এর আগাম প্রস্তুতির অংশ হিসেবেও নেওয়া হয়েছে।ফিলিপাইনে কোনো এলাকা বা পুরো দেশে ‘জাতীয় দুর্যোগ’ ঘোষণার মানে হলো, বড় ধরনের প্রাণহানি, সম্পদের ক্ষতি ও জীবনযাত্রার বিপর্যয়।এতে সরকার জরুরি তহবিল ব্যবহারের ক্ষমতা পায় এবং ত্রাণ ও প্রয়োজনীয় সামগ্রী দ্রুত বিতরণে প্রশাসনিক বাধা কমে যায়।বৃহস্পতিবার কালমেগির শক্তি বাড়িয়ে পাশ্ববর্তী ভিয়েতনামের দিকে এগোচ্ছে। এতে সেখানে এক সপ্তাহ ধরে চলা বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। জাতীয় আবহাওয়া ব্যুরো জানিয়েছে, বৃহস্পতিবার রাতে টাইফুন ভিয়েতনামের মধ্যাঞ্চলে আছড়ে পড়বে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজায় ইসরায়েলি হামলা ও অনাহারে আরও ৭১ ফিলিস্তিনির মৃত্যু
গাজায় ইসরায়েলি হামলা ও অনাহারে আরও ৭১ ফিলিস্তিনির মৃত্যু

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার ভেতরে তীব্র ক্ষুধা সংকট ও আন্তর্জাতিক উদ্বেগের মধ্যেই ইসরায়েলি বাহিনীর হামলায় বহু মানুষ নিহত হয়েছেন। গত ২৪ Read more

বৃষ্টি নিয়ে সুসংবাদ দিল আবহাওয়া অফিস
বৃষ্টি নিয়ে সুসংবাদ দিল আবহাওয়া অফিস

আগামী পাঁচ দিনের মধ্যে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে আগামী কয়েক দিন সারা Read more

ফরিদপুর-গোপালগঞ্জ জেলা সীমান্তে হাত বাড়ালেই মিলছে মাদক!
ফরিদপুর-গোপালগঞ্জ জেলা সীমান্তে হাত বাড়ালেই মিলছে মাদক!

ফরিদপুরের আলফাডাঙ্গা ও গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলাকে বিভক্ত করে রেখেছে বারাশিয়া নদী। এই দুই উপজেলার সীমান্তবর্তী বেড়িবাঁধ সংলগ্ন কয়েকটি এলাকায় মাদকের Read more

ইসরায়েলে ২ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুতি বিদ্রোহীদের
ইসরায়েলে ২ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুতি বিদ্রোহীদের

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন করে উত্তাপ ছড়াল ইয়েমেন থেকে ইসরায়েল অভিমুখে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায়। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, Read more

মির্জাপুরে হিমেলের দুচোখ অন্ধের ঘটনায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার
মির্জাপুরে হিমেলের দুচোখ অন্ধের ঘটনায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার

টাঙ্গাইলের মির্জাপুরে দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার সময় উপজেলার ভাওড়া ইউনিয়নের কামারপাড়া ও Read more

ভার্জিনিয়ার লে. গভর্নর পদে ভারতীয় বংশোদ্ভূত মুসলিম হাশমির জয়
ভার্জিনিয়ার লে. গভর্নর পদে ভারতীয় বংশোদ্ভূত মুসলিম হাশমির জয়

যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চলীয় রাজ্য ভার্জিনিয়ার লেফটেন্যান্ট গভর্নর পদে জয়ী হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাট দলীয় প্রার্থী ঘাজালা হাশমি। তিনি রিপাবলিকান দলীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন