মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নিউইয়র্কে জোহরান মামদানির বিজয়ের পর শহরটির ওপর ‘সার্বভৌমত্ব হারিয়েছে’ আমেরিকা। এমনকি মামদানির জয়ে নিউইয়র্ক ‘কমিউনিস্ট শহরে’ পরিণত হবে বলেও অভিযোগ করেছেন তিনি। তবে মামদানি জানান, তিনি ট্রাম্পের সঙ্গে জীবনযাত্রার ব্যয় ইস্যুতে আলোচনা করতে প্রস্তুত।বৃহস্পতিবার (০৬ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।ডোনাল্ড ট্রাম্প বলেন, নিউইয়র্কে জোহরান মামদানির মেয়র নির্বাচিত হওয়ায় যুক্তরাষ্ট্র তার ‘সার্বভৌমত্ব হারিয়েছে’। বুধবার এক বক্তব্যে তিনি বলেন, “আমরা বিষয়টা দেখবো”। তবে তিনি ব্যাখ্যা দেননি কীভাবে যুক্তরাষ্ট্র সার্বভৌমত্ব হারিয়েছে। তিনি দাবি করেন, দেশটির সবচেয়ে বড় এই শহরটি এখন ‘কমিউনিস্ট শহরে’ পরিণত হবে।মামদানির নিরঙ্কুশ বিজয়ের একদিন পর মায়ামিতে দেওয়া বক্তৃতায় ট্রাম্প আরও বলেন, “ফ্লোরিডা খুব শিগগিরই নিউইয়র্কের কমিউনিজম থেকে পালিয়ে আসা মানুষের আশ্রয়স্থল হয়ে উঠবে।”তিনি বলেন, “আমেরিকানদের সামনে এখন সিদ্ধান্ত খুব পরিষ্কার— আমরা কমিউনিজম বেছে নেব, না কমনসেন্স? আমরা অর্থনৈতিক দুঃস্বপ্ন নয়, বরং অর্থনৈতিক অলৌকিকতা চাই।”তবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমরা চাই নিউইয়র্ক সফল হোক”। তিনি ইঙ্গিত দেন, মামদানিকে যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে কিছুটা সহায়তা দেওয়া হতে পারে। ট্রাম্পের ভাষায়, “আমরা ওকে একটু সাহায্য করব, হয়তো সামান্য।”ডেমোক্র্যাট কমলা হ্যারিসকে হারিয়ে নিজের নির্বাচনী জয়ের এক বছর পূর্তিতে দেওয়া ভাষণে ট্রাম্প এসব কথা বলেন। তিনি বলেন, “আমরা আমাদের অর্থনীতি উদ্ধার করেছি, স্বাধীনতা ফিরে পেয়েছি এবং এক বছর আগে সেই মহিমান্বিত রাতে একসঙ্গে দেশকে রক্ষা করেছি।”অন্যদিকে ব্যবসায়ী মহল, রক্ষণশীল গণমাধ্যম ও ট্রাম্পের কঠোর সমালোচনা সত্ত্বেও মামদানি নিউইয়র্কের মেয়র নির্বাচনে জয়ী হয়েছেন। বুধবার মামদানি বলেন, তিনি ট্রাম্পের সঙ্গে জীবনযাত্রার ব্যয় নিয়ে আলোচনায় আগ্রহী।অভিবাসী মুসলিম এই রাজনীতিক কার্যত ‘আউটসাইডার’ থেকে মেয়র নির্বাচিত হয়ে সবাইকে চমকে দিয়েছেন। তিনি মজার ছলে বলেন, “হোয়াইট হাউস থেকে এখনও আমাকে অভিনন্দন জানানো হয়নি।”তিনি আরও বলেন, “কীভাবে আমরা একসঙ্গে নিউইয়র্কবাসীর সেবা করতে পারি সে বিষয়ে আমি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে আগ্রহী। তার নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে, বিশেষ করে জীবনযাত্রার ব্যয় কমাতে কাজ করার সুযোগ আছে।”এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাটোরে হত্যা মামলার প্রধান আসামি টুমন গ্রেফতার
নাটোরে হত্যা মামলার প্রধান আসামি টুমন গ্রেফতার

নাটোরের নর্থ বেঙ্গল সুগারমিলের সিবিএ সভাপতি ও আওয়ামী লীগ নেতা মনজুর রহমান মঞ্জু হত্যা মামলার প্রধান আসামি হাসান আলী টুমনকে Read more

নির্বাচনে সহিংসতা নয়, শান্তির অঙ্গীকার টাঙ্গাইলের প্রার্থীদের
নির্বাচনে সহিংসতা নয়, শান্তির অঙ্গীকার টাঙ্গাইলের প্রার্থীদের

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলে আইনশৃঙ্খলা ও রাজনৈতিক সম্প্রীতি বজায় রাখতে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের Read more

সেন্টমার্টিনদ্বীপ রক্ষায় নিয়োজিত সরকারি কর্মীই রোহিঙ্গা!
সেন্টমার্টিনদ্বীপ রক্ষায় নিয়োজিত সরকারি কর্মীই রোহিঙ্গা!

আব্দুল আজিজ, একদিকে সেন্টমার্টিনের বিচ ম্যানেজমেন্ট কমিটির কর্মী, অন্যদিকে পরিবেশ অধিদপ্তরের আউটসোর্সিং স্টাফ। সরকারি পদবির আড়ালে তার আসল পরিচয় একটাই- Read more

সারাদেশে ২৮৫৭ পূজামণ্ডপের নিরাপত্তায় ৪৩০ প্লাটুন বিজিবি
সারাদেশে ২৮৫৭ পূজামণ্ডপের নিরাপত্তায় ৪৩০ প্লাটুন বিজিবি

সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে সীমান্তবর্তী এলাকা এবং রাজধানী ঢাকাসহ সারাদেশের ২,৮৫৭টি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কাজ Read more

বাঁশখালীতে লবণ মাঠ নিয়ে দ্বন্দ্বে দুপক্ষের সংঘর্ষ-গোলাগুলি, আহত ৩০
বাঁশখালীতে লবণ মাঠ নিয়ে দ্বন্দ্বে দুপক্ষের সংঘর্ষ-গোলাগুলি, আহত ৩০

বাঁশখালীর সরলে লবণের মাঠ নিয়ে পূর্ব বিরোধের জের ধরে হামলায় গুলিবিদ্ধসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেল Read more

মুসলিম সংখ্যালঘু দেশের হজযাত্রীদের জন্য বিশেষ সেবা চালু করলো সৌদি
মুসলিম সংখ্যালঘু দেশের হজযাত্রীদের জন্য বিশেষ সেবা চালু করলো সৌদি

১৪৪৭ হিজরি (২০২৬ সাল) সনের হজকে সামনে রেখে ইসলামিক সংখ্যালঘু দেশগুলোর মুসলিমদের জন্য একটি যুগান্তকারী সেবা চালু করেছে সৌদি আরবের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন