আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জরাজীর্ণ ভোটকেন্দ্র সংস্কার ও মেরামতের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে দেশের সব সংশ্লিষ্ট দপ্তর থেকে তথ্য চেয়েছে সংস্থাটি।বুধবার (৫ নভেম্বর) ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানা গেছে। চিঠিতে জানানো হয়েছে, গত ২০ অক্টোবর ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশের পর দেখা গেছে, অনেক শিক্ষা প্রতিষ্ঠান- যেগুলো ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে, বাউন্ডারি ওয়াল নেই, দরজা-জানালা নষ্ট বা জরাজীর্ণ অবস্থায় রয়েছে, কিংবা অল্প পরিসরে মেরামতের প্রয়োজন আছে। এসব কেন্দ্রের তালিকা নির্ধারিত ছক অনুযায়ী তৈরি করে ১২ নভেম্বরের মধ্যে নির্বাচন সহায়তা-১ শাখায় পাঠাতে বলা হয়েছে।চিঠিতে উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট জেলা বা উপজেলা নির্বাচন অফিসগুলোকে এ তথ্য আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার মাধ্যমে প্রেরণ করতে হবে। তালিকার হার্ড কপির পাশাপাশি নিকস ফন্টে সফট কপি জমা দিতে হবে।ইসি বলছে, এই পদক্ষেপের লক্ষ্য হলো ভোটের দিন ভোটারদের জন্য নিরাপদ, সুষ্ঠু ও সহনশীল পরিবেশ নিশ্চিত করা। জরাজীর্ণ বা অনুপযুক্ত ভবনে ভোটগ্রহণের কারণে যেন কোনো নিরাপত্তা বা প্রশাসনিক জটিলতা না হয়, সে বিষয়েও সতর্কতা নেওয়া হচ্ছে।নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এই তথ্য সংগ্রহের পর দ্রুত সংস্কার কার্যক্রমের বিষয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করবে ইসি।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৪৬ যাত্রীর ফ্লাইট মিস: যাত্রা নিশ্চিত করলেন এয়ারপোর্ট ম্যাজিস্ট্রেট
৪৬ যাত্রীর ফ্লাইট মিস: যাত্রা নিশ্চিত করলেন এয়ারপোর্ট ম্যাজিস্ট্রেট

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশনে দীর্ঘ লাইনের কারণে ৪৬ যাত্রীর ফ্লাইট মিসের খবর পাওয়া গেছে। তবে বিমানবন্দরের এক ম্যাজিস্ট্রেটের  দায়িত্বশীল Read more

মেহেরপুরে ইউনিয়ন পরিষদ ভাঙচুর ও লুটপাট, পাল্টাপাল্টি অভিযোগ
মেহেরপুরে ইউনিয়ন পরিষদ ভাঙচুর ও লুটপাট, পাল্টাপাল্টি অভিযোগ

মেহেরপুরের গাংনীর রাইপুর ইউপি কমপ্লেক্স ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৩শে অক্টোবর) দুপুরে মহিলা ইউপি Read more

এক দশক পর ইরান-সৌদি হজ ফ্লাইট চালু
এক দশক পর ইরান-সৌদি হজ ফ্লাইট চালু

এক দশক পর ইরানি হজযাত্রীদের জন্য ফ্লাইট চালু করেছে সৌদির ফ্লাইনাস এয়ারলাইন। রিয়াদ-তেহরান সম্পর্কের বরফ গলার পথে, এ ঘটনাকে উষ্ণ Read more

‘শেখ হাসিনায় আস্থা’ মিছিলে শিক্ষকদের দেখলে লজ্জা লাগে: বাকৃবি শিবির নেতা
‘শেখ হাসিনায় আস্থা’ মিছিলে শিক্ষকদের দেখলে লজ্জা লাগে: বাকৃবি শিবির নেতা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) “শেখ হাসিনাতেই আস্থা” স্লোগানে গত বছর ৪ জুলাই অনুষ্ঠিত শান্তি সমাবেশ ও মিছিলে অংশ নেওয়া শিক্ষকদের Read more

প্রধান শিক্ষকের যোগদানকে কেন্দ্র করে সংঘর্ষ
প্রধান শিক্ষকের যোগদানকে কেন্দ্র করে সংঘর্ষ

নওগাঁর বদলগাছী একটি বিদ্যালয়ে পরকীয়ার জেরে বরখাস্ত হওয়া এক প্রধান শিক্ষক যোগদান করতে আসলে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় শিক্ষার্থীদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন