যুদ্ধবিধ্বস্ত অবরুদ্ধ গাজার শিশুদের জন্য টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে জাতিসংঘ। বুধবার (০৫ নভেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত এক এক সংবাদসম্মেলনে এ ঘোষণা দিয়েছেন বৃহত্তম এই বৈশ্বিক সংস্থার মুখপাত্র ফারহান হক।ফারহান হক জানান, “যুদ্ধের কারণে গত দু’বছর গাজায় পূর্ণমাত্রায় টিকাদান কর্মসূচি পরিচালনা করা যায়নি। ফলে সেখানে অনেক শিশু টিকা পায়নি। আমাদের হাতে থাকা তথ্য অনুযায়ী, টিকাবঞ্চিত এসব শিশুর সংখ্যা অন্তত ৪৪ হাজার। এই শিশুদের টিকার আওতায় আনতেই এই বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।”তিনি বলেন , জাতিসংঘের শিশু নিরাপত্তা ও অধিকার বিষয়ক অঙ্গসংস্থা ইউনিসেফ, ফিলিস্তিনিদের সহায়তা বিষয়ক অঙ্গসংস্থা আনরোয়া এবং বৈশ্বিক স্বাস্থ্য নিরপত্তা বিষয়ক অঙ্গসংস্থা ডব্লিউএইচও’র তত্ত্বাবধানে আজ বৃহস্পতিবার থেকে শুরু হবে এই টিকাদান কর্মসূচি।গাজার এই শিশুদের ডিপথেরিয়া, যক্ষা, হুপিং কাশি, হেপাটাইটিস বি, পোলিও, নিউমোনিয়া, হাম, মাম্পস এবং রুবেলা টিকার ডোজ দেওয়া হবে। গাজার ১৫০টি স্বাস্থ্যসেবা কেন্দ্র ও ১০টি মোবাইল ক্লিনিকে প্রশিক্ষণপ্রাপ্ত প্রায় ১৫০ জন চিকিৎসক এবং ৪৫০ জনেরও অধিক স্বাস্থ্যকর্মীর তত্ত্বাবধানে পরিচালিত হবে এই কর্মসূচি।টিকার ডোজ, সিরিঞ্জ এবং প্রয়োজনীয় অন্যান্য সামগ্রী ইতোমধ্যে গাজায় পৌঁছে গেছে বলেও গতকালের সংবাদ সম্মেলনে উল্লেখ করেছেন ফারহান হক।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দীর্ঘদিন ব্রিজ নির্মাণ বন্ধ: দুর্ভোগে এলাকাবাসীর মানববন্ধন
দীর্ঘদিন ব্রিজ নির্মাণ বন্ধ: দুর্ভোগে এলাকাবাসীর মানববন্ধন

গলাচিপা উপজেলার ডাকুয়া-গজালিয়া ইউনিয়নের সংযোগ খালের ওপর নির্মাণাধীন ব্রিজের কাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। দীর্ঘ প্রতীক্ষার Read more

অতিবৃষ্টিতে চুয়াডাঙ্গায় ৮৭২ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত
অতিবৃষ্টিতে চুয়াডাঙ্গায় ৮৭২ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত

অতিবৃষ্টিতে চুয়াডাঙ্গা জেলায় কৃষিতে ব্যাপক ক্ষতি হয়েছে। জেলার নীচু এলাকার গ্রামগুলোতে বিভিন্ন ধরনের সবজি, আউশ ও আমন ধান, পাটসহ বিভিন্ন Read more

মক্কায় ১২৫ কিলোমিটারজুড়ে বিশাল স্বর্ণখনি আবিষ্কার
মক্কায় ১২৫ কিলোমিটারজুড়ে বিশাল স্বর্ণখনি আবিষ্কার

সৌদি আরবের মক্কা অঞ্চলে বিপুল পরিমাণ স্বর্ণের খনি আবিষ্কারের ঘোষণা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। মানসুরা–মাসারাহ স্বর্ণখনির দক্ষিণে নতুন এই খনি আবিষ্কারের Read more

ক্যান্সারকে জয় করে কোচিংয়ে ফিরতে চান ডাচ কোচ
ক্যান্সারকে জয় করে কোচিংয়ে ফিরতে চান ডাচ কোচ

প্রাণঘাতী প্রোস্টেট ক্যান্সারের সঙ্গে লড়াই শেষ করে এখন অনেকটাই সুস্থ আছেন নেদারল্যান্ড ও বার্সেলোনার সাবেক কোচ লুই ফন গাল। সুস্থ Read more

এবার আল-আকসা মসজিদ দখলের হুমকি ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর
এবার আল-আকসা মসজিদ দখলের হুমকি ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর

ইসলামের তৃতীয় পবিত্র স্থান আল-আকসা মসজিদ ও পশ্চিমতীর পুরোপুরি দখলের হুমকি দিয়েছেন দখলদার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। এছাড়া জেরুজালেমে পূর্ণ Read more

প্রবাস থেকে আসা বাবার লাশ দাফন শেষে পরীক্ষার হলে ছেলে
প্রবাস থেকে আসা বাবার লাশ দাফন শেষে পরীক্ষার হলে ছেলে

মালদ্বীপ থেকে জসিম উদ্দিনের (৪৫) লাশ অ্যাম্বুলেন্স যোগে বাড়িতে আসে মঙ্গলবার দিবাগত রাত ৮টার দিকে। রাতভর লাশের পাশে বসে ছিল ছেলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন