যুগপৎ আন্দোলনে শরীক দলের প্রার্থীর জন্য পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপির মনোনয়ন ঘোষণা স্থগিত রেখেছে দলটি। রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন উঠেছে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এ আসন থেকে নির্বাচন করবেন, তাই বিএনপি এখনো ধানের শীষ প্রতীকের প্রার্থী ঘোষণা করেনি। এ অবস্থায় বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মনোনয়ন প্রত্যাশী হাসান মামুনের পক্ষে মিছিল করেছে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সমর্থকেরা।বুধবার (০৫ নভেম্বর) সন্ধ্যা ৬টায় গলাচিপা পৌর শহরের সাব-রেজিস্ট্রার অফিসের সামনে থেকে এ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী এতে অংশ নেন। মিছিলে অংশগ্রহণকারীরা ধানের শীষ প্রতীক, তারেক রহমান, খালেদা জিয়া ও হাসান মামুনের নামে স্লোগান দেন। তারা পটুয়াখালী-৩ আসনে ধানের শীষ প্রতীকে হাসান মামুনকে দলীয় প্রার্থী ঘোষণার জন্য কেন্দ্রীয় বিএনপি ও তারেক রহমানের প্রতি আহ্বান জানান।মিছিলে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সত্তার হাওলাদার। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদ আলম তালুকদার, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান সবুজ, পৌর বিএনপির সভাপতি মো. মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক মো. জসীম উদ্দিন, যুবদলের আহ্বায়ক খন্দকার মশিউর রহমান শাহিনসহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলাদলের নেতাকর্মীরা।উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান বলেন, পটুয়াখালী-৩ আসনে বিএনপির গণজাগরণ সৃষ্টি হয়েছে। আমরা ধানের শীষ প্রতীকে দলীয় প্রার্থী হিসেবে হাসান মামুনকে চাই। তার নেতৃত্বে আমরা বিগত ১৬ বছর আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করেছি। তিনি গলাচিপা ও দশমিনায় বিএনপিকে ঐক্যবদ্ধ করেছেন। আমরা তার বিকল্প কাউকে চাই না। যতদিন দলীয় প্রার্থী ঘোষণা না হবে আমরা প্রতিদিন সন্ধ্যায় মিছিল করবো।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভেনেজুয়েলায় সোনার খনি ধস, নিহত ১৪
ভেনেজুয়েলায় সোনার খনি ধস, নিহত ১৪

ভারি বৃষ্টিপাতের ফলে ভেনেজুয়েলায় সোনার খনি ধসে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। সোমবার দেশটির দক্ষিণাঞ্চলীয় এল ক্যালাও Read more

মিরপুরে দুই সাংবাদিকের ওপর হামলা, থানায় অভিযোগ
মিরপুরে দুই সাংবাদিকের ওপর হামলা, থানায় অভিযোগ

রাজধানীর মিরপুুরের দারুস সালামে সংবাদ সংগ্রহ করতে গিয়ে স্থানীয় দুই সাংবাদিক সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী সাংবাদিক Read more

সিরাজগঞ্জের আলোচিত প্রধান শিক্ষক আব্দুল মজিদকে অব্যাহতি
সিরাজগঞ্জের আলোচিত প্রধান শিক্ষক আব্দুল মজিদকে অব্যাহতি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচিত মোমেনা আলী বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মজিদকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে Read more

যে সকল ব্যায়ামে কমবে হার্ট অ্যাটাকের ঝুঁকি
যে সকল ব্যায়ামে কমবে হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট। এই অঙ্গটি দেহের প্রতিটি প্রান্তে অক্সিজেন ও পুষ্টি সমৃদ্ধ রক্ত পৌঁছে দেয়। তবে আমাদের জীবনধারা হার্টের গভীর প্রভাব ফেলে। Read more

আজও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
আজও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

বিশ্বের বিভিন্ন দেশে বেড়ে চলেছে বায়ুদূষণের মাত্রা। দিন দিন ঢাকার বাতাস দূষিত হয়ে উঠছে। টানা কয়েক দিন বাতাসের মান খুবই Read more

৬ ঘণ্টার ব্যবধানে ফের কমল স্বর্ণের দাম
৬ ঘণ্টার ব্যবধানে ফের কমল স্বর্ণের দাম

একই দিনে মাত্র৬ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমেছে। বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন