ভারি বৃষ্টিপাতের ফলে ভেনেজুয়েলায় সোনার খনি ধসে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। সোমবার দেশটির দক্ষিণাঞ্চলীয় এল ক্যালাও এলাকায় এ ঘটনা ঘটে।ভেনেজুয়েলার জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, তিনটি পৃথক সুড়ঙ্গ থেকে মৃতদেহগুলো উদ্ধার করা হয়েছে। দেশটির জাতীয় রিস্ক সিস্টেম টিমগুলো জানিয়েছে, তল্লাশি ও উদ্ধার প্রচেষ্টা অব্যাহত আছে।দেশটির সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, খনির তিনটি আলাদা শ্যাফটে (গহ্বর) এ মৃত্যুর ঘটনা ঘটেছে।উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ভারি বৃষ্টির কারণে বন্যার পানি খনির ভেতরে ঢুকে পড়েছে। এতে খনির উপরের বা ছাদের অংশ ধসে পড়ায় শ্রমিকরা ভেতরে আটকে পড়েছেন। ফায়ার সার্ভিস প্রথমে খনির পানি পাম্প করে বের করার কাজ শুরু করেছে, যাতে আটকে থাকা ব্যক্তিদের উদ্ধার করা যায়।এল কালাও ফায়ার সার্ভিস জানিয়েছে, খনির অন্য শ্রমিকদের সাক্ষ্যের মাধ্যমে মৃতের এ সংখ্যা জানা গেছে। অনেকেই এখনো নিখোঁজ বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়ভাবে ‘রাভিন’ নামে পরিচিত এসব খনিতে প্রায়ই দুর্ঘটনা ঘটে। শহরটির প্রায় ৩০ হাজার মানুষের জীবিকা এ স্বর্ণখনির সঙ্গে যুক্ত। কেউ সরাসরি খনিতে কাজ করেন, কেউ খনি-সংশ্লিষ্ট ব্যবসায় জড়িত।উল্লেখ্য, ভেনেজুয়েলায় সোনা ও অন্যান্য মূল্যবান ধাতুর খনি থাকলেও এসব খনিতে নিরাপত্তার অভাব ও দুর্বল তদারকির কারণে প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে থাকে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেশার টাকা না পেয়ে ধস্তাধস্তি, বাবার ছুরির আঘাতে ছেলে খুন
নেশার টাকা না পেয়ে ধস্তাধস্তি, বাবার ছুরির আঘাতে ছেলে খুন

বরগুনার তালতলী উপজেলায় এক যুবক নেশার টাকা না পেয়ে বাবার উপর চড়াও হন। এসময় ধস্তাধস্তির একপর্যায়ে বাবার হাতে থাকা ছুরির Read more

গণতন্ত্র-সুশাসন আর অঙ্গীকার প্রতিষ্ঠার দিন হোক ৫ আগস্ট: তারেক রহমান
গণতন্ত্র-সুশাসন আর অঙ্গীকার প্রতিষ্ঠার দিন হোক ৫ আগস্ট: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আজ এবং আগামীর প্রতিটি ‘৫ আগস্ট’ হয়ে উঠুক গণতন্ত্র, সুশাসন প্রতিষ্ঠা আর মানবিক মানুষ Read more

ইরানের বন্দরে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৪
ইরানের বন্দরে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৪

ইরানের বন্দরনগরী বন্দর আব্বাসের শহীদ রাজাই বন্দরে ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে। এছাড়াও আহতের সংখ্যা Read more

নিজ দেশের মিডিয়াকে ‘সার্কাস’ বললেন সোনাক্ষী
নিজ দেশের মিডিয়াকে ‘সার্কাস’ বললেন সোনাক্ষী

ভারতীয় সংবাদমাধ্যমে যেকোনো ঘটনাকে তিলকে তাল বানানো নতুন কিছু নয়। সেই সঙ্গে স্বাভাবিক ঘটনাকে অতিরঞ্জিত করে প্রচার করার মতো অভিযোগও Read more

পাকিস্তানকে ব্রাহমোস ক্ষেপণাস্ত্রের ভয় দেখালেন মোদি
পাকিস্তানকে ব্রাহমোস ক্ষেপণাস্ত্রের ভয় দেখালেন মোদি

বৈরী প্রতিবেশী দেশ পাকিস্তানকে এবার ব্রাহমোস ক্ষেপণাস্ত্রের ভয় দেখিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, পাকিস্তান যদি ফের কোনো ‘অন্যায়’ Read more

দালালের মাধ্যমে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, তেঁতুলিয়ায় ১১ নারী আটক
দালালের মাধ্যমে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, তেঁতুলিয়ায় ১১ নারী আটক

পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ১১ নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৮ আগস্ট) ভোরে উপজেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন