মুন্সিগঞ্জ-১ (সিরাজদিখান–শ্রীনগর) আসনে ঘোষিত দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বিক্ষোভ করেছে বিএনপির একাংশের নেতাকর্মীরা। বুধবার (৫ নভেম্বর) বেলা ১২টার দিকে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে জেলার শ্রীনগর উপজেলার ছনবাড়ী এলাকায় এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।বিক্ষোভে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মমিন আলীর শতাধিক নেতাকর্মী অংশ নেন। এর আগে বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা শ্রীনগরের চকবাজার এলাকায় জড়ো হন। পরে মমিন আলীর নেতৃত্বে মিছিল নিয়ে তারা ছনবাড়ী এলাকায় অবস্থান নেন।বিক্ষোভে নেতাকর্মীরা অভিযোগ করেন, দলের দুঃসময়ে মাঠে থাকা ত্যাগী নেতা মমিন আলীকে বঞ্চিত করে দল মনোনয়ন দিয়েছে এমন একজনকে, যাকে রাজপথে দেখা যায়নি। তারা বলেন, ত্যাগীদের মূল্যায়ন না হলে দল ক্ষতিগ্রস্ত হবে। সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান তারা।পরে শ্রীনগর ডাক বাংলোয় বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের তিনি বলেন, গত ১৭ বছর যারা আন্দোলন-সংগ্রামে ছিলেন, যারা জনগণের পাশে ছিলেন,দল চূড়ান্তভাবে তাদেরই মনোনয়ন দেবে বলে আমি আশাবাদী। জনগণ যাকে চায়, দল তাকেই মূল্যায়ন করবে।তিনি আরও বলেন, জনগণের শক্তির কাছে কোনো ক্ষমতাই টিকে থাকতে পারে না। ষড়যন্ত্রের পরও বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় দল।উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব মমিন আলী, আব্দুল কুদ্দুস ধীরন, আওলাদ হোসেন উজ্জ্বল, জসিম মোল্লা, শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম, শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন খান খোকন, যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স নাদিম ও মাসুদ রানা, নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।উল্লেখ্য, মুন্সিগঞ্জ-১ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি ও শিল্পপতি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মিরসরাইয়ে প্রথমদিনে অনুপস্থিত অর্ধশতাধিক শিক্ষার্থী
মিরসরাইয়ে প্রথমদিনে অনুপস্থিত অর্ধশতাধিক শিক্ষার্থী

সারাদেশে আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) শুরু হতে শুরু হয়েছে এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষা-২০২৫। তার ধারাবাহিকতায় শুরু হওয়া পরীক্ষার প্রথমদিনে Read more

১৫৮ পদের নিয়োগ বিজ্ঞপ্তি ডিএনসিসির
১৫৮ পদের নিয়োগ বিজ্ঞপ্তি ডিএনসিসির

ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) সাংগঠনিক কাঠামোভুক্ত তিন ক্যাটাগরির ১৫৮ পদে জনবল নিয়োগের জন্য ফের বুধবার (১৬ এপ্রিল) বিজ্ঞপ্তি প্রকাশ Read more

আজ পবিত্র আশুরা
আজ পবিত্র আশুরা

Source: রাইজিং বিডি

কাশিমপুর কারাগারে ঠাঁই হলো সেলিনা হায়াৎ আইভীর
কাশিমপুর কারাগারে ঠাঁই হলো সেলিনা হায়াৎ আইভীর

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নারায়নগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি Read more

বরিশালের কড়ইতলা নদী থেকে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার
বরিশালের কড়ইতলা নদী থেকে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার

বরিশাল সদর উপজেলার কড়ইতলা নদী থেকে নিখোঁজ এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। শনিবার (২৮ মার্চ) ভোরে নদীর রাজারচর Read more

ইরান আত্মরক্ষার জন্য ‘সব বিকল্প’ সংরক্ষণ করে রেখেছে: আব্বাস আরাঘচি
ইরান আত্মরক্ষার জন্য ‘সব বিকল্প’ সংরক্ষণ করে রেখেছে: আব্বাস আরাঘচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাঘচি মার্কিন হামলাকে ‘গর্হিত’ বলে নিন্দা জানিয়ে বলেছেন, ‘ইরান তার সার্বভৌমত্ব রক্ষার জন্য সব বিকল্প সংরক্ষণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন