বরিশাল সদর উপজেলার কড়ইতলা নদী থেকে নিখোঁজ এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। শনিবার (২৮ মার্চ) ভোরে নদীর রাজারচর এলাকা থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয় বলে বরিশাল সদর নৌ-পুলিশের ওসি অসীম কুমার সিকদার নিশ্চিত করেছেন।নিহত ব্যক্তির নাম সবুজ হাওলাদার (৬০)। তিনি সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের দক্ষিণ দুর্গাপুর গ্রামের মৃত আব্দুল আজিজ হাওলাদারের ছেলে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।স্বজনদের বরাতে ওসি অসীম কুমার সিকদার জানান, গত শুক্রবার (২৭ মার্চ) দুপুরে বাসা থেকে বের হওয়ার পর থেকে সবুজ হাওলাদার নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খুঁজেও তাঁর সন্ধান পাননি। শনিবার ভোর ৬টার দিকে স্থানীয় বাসিন্দারা কড়ইতলা নদীর রাজারহাট এলাকায় একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে নৌ-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, অসাবধানতাবশত নদীতে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হতে পারে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাকিবকে পেছনে ফেললেন আমির
সাকিবকে পেছনে ফেললেন আমির

বিপিএলে ঢাকা ক্যাপিটালসকে ৬ রানে হারিয়েছে সিলেট টাইটন্স। সিলেটের এ জয়ে বড় অবদান রেখেছেন পেসার মোহাম্মদ আমির। এদিন চার ওভার Read more

নওগাঁয় প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে মানববন্ধন
নওগাঁয় প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে মানববন্ধন

নওগাঁয় প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) বিকেল ৫টায় শহরের মুক্তির মোড় পৌরসভার সামনে ঘন্টাব্যাপী Read more

পদ্মার দুই ইলিশ বিক্রি হলো ২০ হাজার টাকায়
পদ্মার দুই ইলিশ বিক্রি হলো ২০ হাজার টাকায়

রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীর ৪ কেজি ওজনের বড় দুটি ইলিশ মাছ ১৯ হাজার ৬শ টাকায় বিক্রি করা হয়েছে।রোববার (০৪ জানুয়ারি) Read more

রায়পুরে আওয়ামী লীগ–যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৪
রায়পুরে আওয়ামী লীগ–যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৪

‎লক্ষ্মীপুরের রায়পুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। শনিবার (৩ জানুয়ারি) রাতে Read more

৬৬ দেশি নির্বাচক পর্যবেক্ষক চূড়ান্ত নিবন্ধন পেল
৬৬ দেশি নির্বাচক পর্যবেক্ষক চূড়ান্ত নিবন্ধন পেল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৬৬টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া ১৬টি সংস্থাকে Read more

খ্যাতি পেয়েই বদলে গেছেন রিপন মিয়া, বাবা-মাকে দেন না ভরণপোষণ!
খ্যাতি পেয়েই বদলে গেছেন রিপন মিয়া, বাবা-মাকে দেন না ভরণপোষণ!

সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়তার শীর্ষে থাকা কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে সবাই চেনেন ‘রিপন ভিডিও’ নামে। হিউমার ও গ্রামীণ কনটেন্টের মাধ্যমে পরিচিতি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন