সারাদেশে আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) শুরু হতে শুরু হয়েছে এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষা-২০২৫। তার ধারাবাহিকতায় শুরু হওয়া পরীক্ষার প্রথমদিনে চট্টগ্রামের মিরসরাই উপজেলায় অনুপস্থিত ছিলো প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী।এরমাঝে, চট্টগ্রাম বোর্ডের আওতাধীন এসএসসি বাংলা ১ম পত্র পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ৪২ জন এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতায়ধীন কুরআন মাজিদ ও তাজভীদ পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ১৫জন। এদিকে কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন বাংলা পরীক্ষায় কোন অনুপস্থিত শিক্ষার্থীর দেখা মিলেনি।জানা গেছে, এবারে চট্টগ্রামের মিরসরাই উপজেলায় এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬ হাজার ৩’শ ৯৯ জন। ৯ টি কেন্দ্রে পরীক্ষার্থীদের জন্য আসন বিন্যাস করা হয়েছে।উপজেলার কেন্দ্রগুলো হলো- মীরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, সরকারহাট নজরআলী রুপজান উচ্চ বিদ্যালয়, খইয়াছরা উচ্চ বিদ্যালয়, মিঠাছরা উচ্চ বিদ্যালয়, জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়, বারইয়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয়, মহাজনহাট ফজলুর রহামান স্কুল, মীরসরাই লতিফীয়া কামিল মাদ্রাসা এবং খইয়াছরা উচ্চ বিদ্যালয় (এসএসসি ভোকঃ)।উপজেলা শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান জানান, উপজেলায় এবারের পরীক্ষায় মোট শিক্ষার্থীর সংখ্যা ৬ হাজার ৩’শ ৯৯ জন। এরইমাঝে অনুপস্থিত ছিলেন ৫৭ জন। প্রথমদিনের পরীক্ষাটি সুশৃংখলভাবে সম্পন্ন হয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পদোন্নতি পেয়ে সহকারী পুলিশ সুপার হলেন ৬ পরিদর্শক
পদোন্নতি পেয়ে সহকারী পুলিশ সুপার হলেন ৬ পরিদর্শক

পুলিশ পরিদর্শক পদের ছয় কর্মকর্তাকে বিসিএস (পুলিশ) ক্যাডারে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে Read more

স্বেচ্ছাসেবক দল নেতার বাড়ি থেকে পাঁচটি পেট্রোল বোমা উদ্ধার
স্বেচ্ছাসেবক দল নেতার বাড়ি থেকে পাঁচটি পেট্রোল বোমা উদ্ধার

নীলফামারীর সৈয়দপুরে স্বেচ্ছাসেবক দলের নেতা আরিফ শাহ রনির বাড়ি থেকে ৫টি পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (এপ্রিল) সকালে উপজেলার বোতলাগাড়ী Read more

গণঅভ্যুত্থানে অংশ নেওয়া কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
গণঅভ্যুত্থানে অংশ নেওয়া কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

টাঙ্গাইলের মির্জাপুরে গোপন ক্যামেরায় ধারণ করা নগ্ন ভিডিও ও ছবি ইন্টারনেটে ভাইরাল করার ভয় দেখিয়ে জিম্মি করে গণঅভ্যুত্থানে অংশ নেওয়া Read more

বরিশালে অচল সিসি ক্যামেরা, সচল করতে নেই উদ্যোগ
বরিশালে অচল সিসি ক্যামেরা, সচল করতে নেই উদ্যোগ

নগরকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখতে ২০১৫ সালে আড়াই কোটিরও বেশি টাকা ব্যয়ে বরিশাল সিটি করপোরেশনের আওতাধীন বিভিন্ন স্থানে এবং সড়কের Read more

নির্বাচনে খরচের জন্য বিএনপি নেতাকে ১০ লাখ টাকার চেক দিলেন কর্মী
নির্বাচনে খরচের জন্য বিএনপি নেতাকে ১০ লাখ টাকার চেক দিলেন কর্মী

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনাবাজারে বিএনপির ৩১ দফার প্রচার ও ধানের শীষের পক্ষে ছিল সমাবেশ। সমাবেশে প্রধান অতিথি ছিলেন ওই নির্বাচনী Read more

কুপ্রস্তাবে সাড়া না দেওয়ায় ডাকাতির ছক, চিনে ফেলায় খুন
কুপ্রস্তাবে সাড়া না দেওয়ায় ডাকাতির ছক, চিনে ফেলায় খুন

কক্সবাজারের উখিয়ায় কুপ্রস্তাবে সাড়া না দেওয়ায় প্রতিশোধ নিতে গৃহে ডাকাতির পরিকল্পনা, পরে চিনে ফেলায় গৃহকর্তাকে গুলি করে হত্যা- এমন চাঞ্চল্যকর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন