১২ বছর আগে রংপুর মেডিকেলে চিকিৎসাধীন বাবাকে দেখতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ী থেকে বের হয়ে যান আমিরুল ইসলাম। তখন তার বয়স ৪০ বছর। যুবক থাকাবস্থায় মাথায় আঘাত পাওয়ার কারণে মাঝে মধ্যেই ভুলে যাওয়ার অভ্যাস ছিল তার। বাড়ী থেকে বের হওয়ার পর সেই যে রাস্তা ভুলে গিয়েছিলেন, আর ফিরেননি।দীর্ঘ ১২ বছর তাকে খোঁজাখুঁজির কমতি রাখেনি বড় ভাই আনসারুল ইসলাম। পত্রিকায় বিজ্ঞাপন, থানায় জিডি এমনকি স্থানীয় ক্যাবল টিভিতেও ভাইয়ের ছবি দেখিয়ে খোঁজার চেষ্টা করেছেন তিনি। তবে খোঁজ মেলে নি তার। অবশেষে ভাইয়ের খোঁজ পেয়েছেন আনসারুল ইসলাম। বুধবার (৫ নভেম্বর) সকালে তিনি গ্রামের বাড়ীতে নিয়ে এসেছেন তাঁর নিখোঁজ ভাইকে। দীর্ঘদিন পর ভাইকে ফিরে পেয়ে খুশিতে আত্মহারা ভাই-বোন ও প্রতিবেশীরা।ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের মাহৎপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা পেষু মোহাম্মদের ছেলে আমিনুল ইসলাম (৫২)।  ২০১৩ সালের ফেব্রুয়ারি মাসে রংপুর মেডিকেলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ী থেকে বের হয়ে নিখোঁজ ছিলেন তিনি। গত ২ নভেম্বর ফেসবুকের ভিডিও দেখে জানতে পারেন মেহেরপুরে জেলার সদর উপজেলার মনিরামপুর এলাকায় তার ভাই আছেন। মোবাইলে যোগাযোগ করে সেখান থেকে তাকে বাড়ীতে নিয়ে এসেছেন তিনি।বড়ভাই আনসারুল ইসলাম জানান, ‘দিনাজপুরে গাড়ী মেরামতের কাজ করতো আনসারুল। সেখানে তার ওস্তাদ মাথায় রেঞ্জ দিয়ে বাড়ী দিলে আঘাত পায়। এরপর থেকে মাঝে মধ্যেই ভুলে যাওয়ার অভ্যাস ছিল। পরে বাড়ীতে ফিরে কৃষি কাজে করছিল সে। বিয়েও দিয়েছিলাম, কিন্তু স্ত্রী সুন্দরী হওয়ায় ছয় মাস পর সহজ-সরল ভাইটাকে রেখে চলে যায়। ২০১৩ সালে বাবাকে নিয়ে রংপুরে চিকিৎসাধীন ছিলাম দেড়মাস। বাবাকে দেখতে বেরিয়ে নিখোঁজ হয় সে। খুজে পাওয়া যায়নি।’ভাইকে পাওয়ার অনুভূতি প্রকাশ করে তিনি আরও জানান, ‘যখন মেহেরপুরে ১২ বছর পর আমার সামনে আমিরুলকে আনা হলো, বলা হলো কে এই লোক, চিনো? এক থেকে দেড় মিনিট পর ভাই বলে চিৎকার দিয়ে বুকে ঝাপিয়ে পড়লো। এতদিন পর ভাইকে দেখা, মুখে ভাই ডাক শোনার যে, কি আনন্দ এটা মুখে বলে বোঝানো সম্ভব নয়।’স্বজনরা জানান, ‘নিখোঁজের পর বেচেই ছিলেন তাঁর বাবা বীর মুক্তিযোদ্ধা পেষু মোহাম্মদ। তিনিও ছেলেকে খুঁজতেন। চলতি বছরের জানুয়ারি মাসের ৪ তারিখে মারা যান তিনি। তবে বাড়ীতে ফেরা আমিরুল ইসলামকে এখনো বাবার মৃত্যুর খবর জানানো হয়নি। শারীরকি ভাবে অসুস্থ, তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।’এদিকে তার বাড়ীতে ফেরার খবরে এক নজর দেখতে ছুটে আসছে শত শত মানুষ। ছোট ভাইকে খোঁজার জন্য বড় ভাইয়ের চেষ্টার প্রশংসা করছেন অনেকেই।আমিরুলের ভাতিজা রনি ইসলাম। পঞ্চগড় জেলায় পুলিশ কনস্টেবল পদে কর্মরত আছেন। তিনি জানান, ‘চাচা বাড়ীতে এখনও ছোট রনিকে খুজছেন। আমি যে বার বার বলছি আমি সেই ছোট রনি। সেটা উনি মানতে নারাজ।’প্রতিবেশীরা বলছেন, ‘ছোট বেলা থেকে আমিরুল ইসলাম সহ তার অন্য দুই ভাই এবং ৩ বোনকে বাবার মত স্নেহ আদর করে বড় করেছেন বড় ভাই আনসারুল ইসলাম। ভাই হারানোর পর তিনি সব সময় আফসোস করতেন, মন খারাপ থাকতো। ভাই ফেরার পর থেকে তাকে হাস্যোজ্জল মনে হচ্ছে।’বালিয়াডাঙ্গী থানার ওসি দুরুল হোদা জানান, ‘নিখোঁজ আমিরুল ফেরার খবর থানায় অবগত করেনি তার ভাই। তারা অবগত না করলে আমরা খোঁজ খবর নিবো। তবে এটা ভালো খবর যে, পরিবারটি দীর্ঘদিন পর তার স্বজনকে খুজে পেয়েছে।’এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিবাহবার্ষিকীতে তাহসানের দ্বিতীয় স্ত্রীর ছবি নিয়ে হইচই
বিবাহবার্ষিকীতে তাহসানের দ্বিতীয় স্ত্রীর ছবি নিয়ে হইচই

গায়ক ও অভিনেতা তাহসান খানের দ্বিতীয় স্ত্রী, মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের নতুন লুকে ধরা দিয়েছেন। বছরে ৪ জানুয়ারি মেকআপ আর্টিস্ট Read more

পাবিপ্রবিতে উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক একাডেমিক কর্মশালা অনুষ্ঠিত
পাবিপ্রবিতে উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক একাডেমিক কর্মশালা অনুষ্ঠিত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনোভেশন অ্যান্ড অ্যান্ট্রাপ্রেনারশিপ ডেভেলপমেন্ট (আইআইইডি) এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম)-এর যৌথ উদ্যোগে Read more

ইরানে ৯ মাসে ১ হাজার মানুষের ফাঁসি কার্যকর
ইরানে ৯ মাসে ১ হাজার মানুষের ফাঁসি কার্যকর

ইরানে চলতি বছরে এখন পর্যন্ত বিভিন্ন ধরনের ফৌজদারি অপরাধে অভিযুক্ত অন্তত ১ হাজার মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) Read more

মাছ ছিনতাইয়ের ঘটনায় সাবেক এমপির ছেলে কারাগারে
মাছ ছিনতাইয়ের ঘটনায় সাবেক এমপির ছেলে কারাগারে

কিশোরগঞ্জের বাজিতপুর থেকে মাছ ছিনতাইয়ের ঘটনায় মফিজুর রহমান সুমন (৪৫) কে আটক করা হয়েছে। আজ সোমবার (১১ আগস্ট) আদালতের মাধ্যমে Read more

মিরসরাইয়ে কাভার্ডভ্যান চাপায় নারীর মৃত্যু
মিরসরাইয়ে কাভার্ডভ্যান চাপায় নারীর মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক পারাপারের সময় কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে শাহীন বেগম (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।  মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন