মুন্সিগঞ্জে অটোরিকশাচালক মো. মজিবর রহমান (৪৫) হত্যার ঘটনায় পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম।পুলিশ জানায়, গত ৩১ অক্টোবর বিকেলে ৩–৪ জন অজ্ঞাত ব্যক্তি পূর্বপরিকল্পিতভাবে মজিবর রহমানকে হত্যা করে তার ব্যাটারিচালিত অটোরিকশা ও মোবাইল ফোন ছিনতাই করে। হত্যার পর লাশ গুমের উদ্দেশ্যে তার হাত-পা বেঁধে বিছানা ও কম্বল দিয়ে মুড়িয়ে পাশের ডোবার পানিতে ফেলে দেওয়া হয়।মামলার পর জেলা পুলিশ ও সদর থানা পুলিশের সমন্বয়ে একটি তদন্ত দল গঠন করা হয়। তথ্য-প্রযুক্তির সহায়তায় তদন্তে জানা যায়, ৩১ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে ইমরান নামের এক ব্যক্তি মজিবরকে পঞ্চসার ইউনিয়নের বনিক্যপাড়া গ্রামের তেলেরবিল এলাকায় তার ভাড়াটিয়া বাসায় নিয়ে যায়।সেখানে ইমরান, জয় ও সোহাগ একসঙ্গে মাদক সেবন করে এবং পরে মজিবরকে অচেতন করে ফেলে। এরপর সোহাগ রশি দিয়ে গলায় প্যাঁচ দেয়, ইমরান তার পা চেপে ধরে রাখে এবং জয় বুকের ওপর বসে কাঁচি দিয়ে আঘাত করে মজিবরকে নির্মমভাবে হত্যা করে। পরে সোহাগের বাড়ি থেকে আনা চাদর ও কম্বল দিয়ে লাশ মুড়িয়ে সোহাগের অটোরিকশায় করে পাশের ডোবায় ফেলে দেওয়া হয়।পরদিন আসামিরা ছিনতাই করা অটোরিকশাটি হারুন নামের এক ব্যক্তির কাছে ৯৫ হাজার টাকায় বিক্রি করে। এরপর হারুন তা রামশিং আলীর গ্যারেজে নিয়ে আরও এক লাখ ১ হাজার টাকায় বিক্রি করে দেয়।ওসি সাইফুল আলম বলেন, ‘সোমবার সকালে অটোরিকশাচালক মজিবরের লাশ উদ্ধারের পরই আমরা তদন্ত শুরু করি। মঙ্গলবার আমরা পাঁচজনকে গ্রেপ্তার করতে সক্ষম হই। গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে মাদক সেবন ও ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ড. জাকির নায়েকের ঢাকা সফর নিয়ে অবগত নই: পররাষ্ট্র উপদেষ্টা
ড. জাকির নায়েকের ঢাকা সফর নিয়ে অবগত নই: পররাষ্ট্র উপদেষ্টা

ইসলামী বক্তা ড. জাকির নায়েক আগামী ২৮ নভেম্বর ঢাকায় আসার বিষয়ে ঘোষণা দিয়েছে স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট। তবে তার সফরের বিষয়ে Read more

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিত্যক্ত ব্যাগ থেকে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিত্যক্ত ব্যাগ থেকে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার Read more

৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ক্যাডার হলেন ১৬৯০ জন
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ক্যাডার হলেন ১৬৯০ জন

৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে ১ হাজার ৬৯০ জনকে ক্যাডার পদে নিয়োগ দিতে সুপারিশ করেছে সরকারি কর্ম Read more

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

শক্তিশালী ভূমিকম্পে কেঁপেছে ইন্দোনেশিয়া। দেশটির আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থবিদ্যা সংস্থা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বার্তায় জানিয়েছে, শনিবার (৩ মে) Read more

ভারতে আসছে আর্জেন্টিনা ফুটবল দল
ভারতে আসছে আর্জেন্টিনা ফুটবল দল

দীর্ঘদিন ধরে গুঞ্জন চলছিল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের ভারত সফর নিয়ে। এবার সেই গুঞ্জনের সত্যতা নিশ্চিত করেছেন কেরালার ক্রীড়া Read more

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৯৪ জন হাসপাতালে ভর্তি
দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৯৪ জন হাসপাতালে ভর্তি

সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২৯৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন