দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন।সোমবার (১৮ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের পাশে ময়লা ফেলার স্থানে একটি পরিত্যক্ত শপিং ব্যাগে মূর্তিটি পাওয়া যায়।উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মেহেদী হাসান বলেন, ‘দুপুরে আমি পরিচ্ছন্নকর্মীকে জরুরি বিভাগের পাশের ময়লা ফেলার স্থানটি পরিষ্কার করতে বলি। ঐ কর্মী দৌড়ে এসে আমাকে জানায় যে, একটি ব্যাগে সম্ভবত বোমা আছে। এরপর কয়েকজনকে সঙ্গে নিয়ে ব্যাগটি খুলে দেখি, ভেতরে একটি কষ্টি পাথরের মূর্তি। এর ওজন প্রায় তিন কেজির বেশি হবে। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে এবং আমরা মূর্তিটি পুলিশের হাতে তুলে দেই।’ওসি আব্দুল মতিন জানান, মূর্তিটি জরুরি বিভাগের পাশে ময়লা ফেলার জায়গায় পরিত্যক্ত অবস্থায় একটি শপিং ব্যাগে পাওয়া গেছে। এটি কিসের মূর্তি, তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি কষ্টি পাথরের। পরীক্ষা-নিরীক্ষার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গণ-অভ্যুত্থান দিবসের আয়োজন ঘিরে রাজধানীতে ট্রাফিক নির্দেশনা
গণ-অভ্যুত্থান দিবসের আয়োজন ঘিরে রাজধানীতে ট্রাফিক নির্দেশনা

‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (৫ আগস্ট) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও ড্রোন শো উপলক্ষে যান Read more

পাসপোর্ট সূচকে বাংলাদেশের উন্নতি
পাসপোর্ট সূচকে বাংলাদেশের উন্নতি

বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে উন্নতি করেছে বাংলাদেশ। পাঁচ ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান এখন ৯৫ নম্বরে। বর্তমানে বাংলাদেশি নাগরিকরা ৩৭টি দেশে Read more

নেপালের সাবেক প্রধানমন্ত্রীকে গ্রেফতারের পর বিভিন্ন স্থানে বিক্ষোভ
নেপালের সাবেক প্রধানমন্ত্রীকে গ্রেফতারের পর বিভিন্ন স্থানে বিক্ষোভ

নেপালে গত বছর সংঘটিত রক্তাক্ত বিক্ষোভ দমনে সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেফতার করা হয়েছে দেশটির সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে।শনিবার (২৮ মার্চ) Read more

কুড়িগ্রাম এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ৫ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
কুড়িগ্রাম এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ৫ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

জয়পুরহাটের আক্কেলপুরে ঢাকা থেকে ছেড়ে আসা আন্ত:নগর ট্রেন কুড়িগ্রাম এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়। এতে প্রায় ট্রেন চলাচল বন্ধ থাকে। Read more

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯৮৮ জনের পদোন্নতিসহ চাকরি ফেরতের নির্দেশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯৮৮ জনের পদোন্নতিসহ চাকরি ফেরতের নির্দেশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের চাকরিচ্যুত ৯৮৮ জনের পদোন্নতিসহ চাকরি ফেরতের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। আজ মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন