কক্সবাজারের চকরিয়ায় বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ৫জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩জন।আজ বুধবার (৫ নভেম্বর) বেলা ১১টায় উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হাঁসের দিঘী ঢালায় এ দুর্ঘটনা ঘটে।নিহতদের মধ্যে ৪জন নারী এবং ১জন শিশু। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।মালুমঘাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, চট্টগ্রামমুখী মারছা পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে কক্সবাজারগামী একটি মাইক্রোবাসের হাঁসের দিঘি সেনা ক্যাম্পের দক্ষিণে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই পাঁচজন মারা যান। আহতদের উদ্ধার করে চকরিয়ার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।২০২২ সালের ৮ ফেব্রুয়ারি একই উপজেলার মালুমঘাট বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৬ ভাই মারা যান। এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টাইফুন কালমেগির আঘাতে ফিলিপাইনে নিহত অন্তত ২৬
টাইফুন কালমেগির আঘাতে ফিলিপাইনে নিহত অন্তত ২৬

টাইফুন কালমেগির আঘাত ও প্রবল বৃষ্টিপাত-বন্যায় ফিলিপাইনের মধ্যাঞ্চলে অন্তত ২৬ জন নিহত হয়েছেন। এই টাইফুনের তাণ্ডব থেকে বাঁচতে কয়েক লাখ Read more

বর্ষায় মিরসরাইয়ের কদর বাড়ে ঐতিহ্যবাহী চাঁই-পলো’র
বর্ষায় মিরসরাইয়ের কদর বাড়ে ঐতিহ্যবাহী চাঁই-পলো’র

বর্ষা এলে মিরসরাইয়ের খাল-বিল, নদী-নালায় শুরু হয় মাছ ধরার উৎসব। আধুনিকতার ছোঁয়া ও কারেন্ট জালের দৌরাত্ম্য বাড়লেও বাঁশ-বেতের তৈরি চাঁই, Read more

ভোলায় বিএনপি–বিজেপি উত্তেজনা, পুলিশের গুলি
ভোলায় বিএনপি–বিজেপি উত্তেজনা, পুলিশের গুলি

ভোলায় ছাত্রদল নেতা সিফাত হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল চলাকালে দু’পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি Read more

কালিয়াকৈরে চুরির ঘটনায় তদন্তে গড়িমসি, ক্ষুব্ধ এলাকাবাসী
কালিয়াকৈরে চুরির ঘটনায় তদন্তে গড়িমসি, ক্ষুব্ধ এলাকাবাসী

গাজীপুরের কালিয়াকৈরে ঈদের ছুটিতে এক গৃহে চুরির ঘটনার সাত দিন পার হলেও তদন্ত কর্মকর্তা ঘটনাস্থলে যাননি—এমন অভিযোগে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন Read more

হঠাৎ সিলেটের ১০ নার্সিং কলেজের পরীক্ষা স্থগিত
হঠাৎ সিলেটের ১০ নার্সিং কলেজের পরীক্ষা স্থগিত

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএসসি নার্সিংয়ের সমুদয় পরীক্ষা তিন সপ্তাহের জন্য স্থগিত করেছেন উচ্চ আদালত। বিচারপতি কাজী জিনাত হক ও Read more

কটিয়াদীতে দেয়ালের ক্যানভাসজুড়ে নবজাগরণের গ্রাফিতি
কটিয়াদীতে দেয়ালের ক্যানভাসজুড়ে নবজাগরণের গ্রাফিতি

দেয়ালের ক্যানভাসজুড়ে শিক্ষার্থীদের রঙের তুলিতে নবজাগরণের গ্রাফিতি। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শিক্ষার্থীদের আঁকা এসব গ্রাফিতির ভাষা যেন একই। শহীদ আবু Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন