সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএসসি নার্সিংয়ের সমুদয় পরীক্ষা তিন সপ্তাহের জন্য স্থগিত করেছেন উচ্চ আদালত। বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত উচ্চ আদালত বেঞ্চ এ স্থগিতাদেশ দেন।আগের আদেশ অনুযায়ী আনোয়ারা-মুজাহিদ নার্সিং কলেজের শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনসহ যাবতীয় কার্যক্রম সম্পন্ন করে পরীক্ষায় অংশগ্রহণ করতে না দেওয়ায় মঙ্গলবার এ আদেশ দেন আদালত।আগামীকাল বুধবার থেকে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আওতাধীন ১০ নার্সিং কলেজের পরীক্ষা হওয়ার কথা ছিল। আদালতে আনোয়ারা-মুজাহিদ নার্সিং কলেজের পক্ষে ছিলেন অ্যাডভোকেট সেলিম হাসান।অ্যাডভোকেট সেলিম হাসান জানান, এ নার্সিং কলেজের শিক্ষার্থীদের পরীক্ষায় বসতে না দেওয়ায় সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আওতাধীন ১০ নার্সিং কলেজের পরীক্ষা স্থগিত করেছেন উচ্চ আদালত। এর আগে, গত ২০ মে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনসহ সব প্রস্তুতি শেষ করে তাদের পরীক্ষা গ্রহণের নির্দেশ দেন উচ্চ আদালত। কিন্তু সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা আমলে না নিয়ে পরীক্ষার রুটিন প্রকাশ করে ফেলেন।তিনি আরও জানান, পরীক্ষার রুটিন অনুযায়ী আগামীকাল (বুধবার) থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। তারা বিষয়টি তুলে ধরলে আদালত আমলে নিয়ে তাৎক্ষণিক পরীক্ষা স্থগিতের ঘোষণা দেন।জানা গেছে, আনোয়ারা-মুজাহিদ নার্সিং কলেজের ২০ শিক্ষার্থীর রেজিস্ট্রেশন এবং পরীক্ষা নেওয়ার জন্য কলেজ কর্তৃপক্ষ গত এক বছর সরকারি বিভিন্ন দপ্তরে ধরনা দিয়েছেন। কিন্তু কাঙ্ক্ষিত সাড়া মিলেনি। বরং দফায় দফায় চিঠি চালাচালিতে সময়ক্ষেপণ হয়েছে। উপায়ান্তর না দেখে কলেজ কর্তৃপক্ষ উচ্চ আদালতের শরণাপন্ন হয়।পরবর্তীতে গত মে মাসে উচ্চ আদালত বিষয়টির যৌক্তিক সমাধানে ভুক্তভোগী শিক্ষার্থীদেরকে জরুরিভিত্তিতে রেজিস্ট্রেশনসহ প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করতে নির্দেশ দেন।স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারির রেজিস্ট্রার এবং সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি, রেজিস্ট্রার, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার ও কলেজ পরিদর্শককে হাইকোর্টের ওই আদেশ তামিল করার কথা বলা হয়। কিন্তু আদালতের সেই আদেশ বাস্তবায়ন না করেই বুধবার পরীক্ষা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান পুনর্জাগরণ অনুষ্ঠানমালা, ২০২৫ আয়োজনের উদ্যোগ নিয়েছে সরকার। এর প্রেক্ষিতে শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।মঙ্গলবার Read more

শিবচরে পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু
শিবচরে পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

মাদারীপুরের শিবচরে পুকুরে ডুবে রাফিন খান নামের এক শিশুর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে উপজেলার মাদবরেরচর ইউনিয়নের সাড়ে এগার রশি Read more

কাশ্মির সীমান্তে সেনা চৌকিতে গুলিতে ভারতীয় সৈন্য নিহত
কাশ্মির সীমান্তে সেনা চৌকিতে গুলিতে ভারতীয় সৈন্য নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মিরে ভারতীয় সেনাবাহিনীর এক সেনাসদস্য নিহত হয়েছেন। উপত্যকাটির আন্তর্জাতিক সীমান্তবর্তী সাম্বা জেলায় একটি সেনা চৌকিতে নিজের রাইফেলের গুলিতে তিনি Read more

সংসদ প্লাজায় পৌঁছেছে নিথর হাদি, অপেক্ষা জানাজার
সংসদ প্লাজায় পৌঁছেছে নিথর হাদি, অপেক্ষা জানাজার

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে গোসল শেষে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় পৌঁছেছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ। আজ শনিবার (২০ Read more

রিসোর্ট থেকে সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহা গ্রেপ্তার
রিসোর্ট থেকে সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহা গ্রেপ্তার

চেক জালিয়াতি মামলায় সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (০৭ সেপ্টেম্বর) ঢাকার নবাবগঞ্জে অবস্থিত তার নিজ রিসোর্ট থেকে তাকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন