শুষ্ক আবহাওয়ায় আবারও বাড়ছে রাজধানীর বাতাসে দূষণের মাত্রা। বায়ুদূষণে বিশ্বের ১২৬ শহরের তালিকায় শীর্ষ ১৫ নম্বরে উঠে এসেছে ঢাকা। এরমধ্যে রাজধানীর ৯ এলাকায় বায়ুদূষণ সবচেয়ে বেশি। বুধবার (৫ নভেম্বর) সকাল সোয়া ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার সূচক থেকে এ তথ্য জানা যায়।আইকিউএয়ার বাতাসের মান নিয়ে লাইভ বা তাৎক্ষণিক সূচক প্রকাশ করে। যা একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয়ার পাশাপাশি সতর্ক করে। বুধবার সকাল সোয়া ৯টায় আইকিউএয়ার সূচকে সবার ওপরে আছে প্রতিবেশী ভারতের কলকাতা।শহরটির বাতাসের মানের স্কোর ২৬৭। বাতাসের এই মান নাগরিকদের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। পাশাপাশি তালিকার শীর্ষ ২ নম্বরে অবস্থান করছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই। শহরটির বাতাসের মানের স্কোর ২০৯। এই মানও নাগরিকদের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’।এদিকে বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষ ৩ নম্বরে আছে ভারতের দিল্লি। ২০৭ স্কোর নিয়ে শহরটির বাতাসও আজ নাগরিকদের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’। অন্যদিকে তালিকার শীর্ষ ১৫ নম্বরে ১২৪ স্কোর নিয়ে আছে রাজধানী ঢাকা।বাতাসের এই মান সংবেদনশীল গোষ্ঠীর নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এই অবস্থায় জানালা বন্ধ রাখার পাশাপাশি সংবেদনশীল গোষ্ঠীর মানুষদের ঘরের বাইরে বের হলে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে আইকিউএয়ার।এদিকে বুধবার সকালে রাজধানীর ৯ এলাকায় দূষণের মাত্রা সবচেয়ে বেশি। এই এলাকাগুলো হলো- মিরপুরের ইস্টার্ন হাউজিং, দক্ষিণ পল্লবী, কল্যাণপুর, মাদানী এভিনিউয়ের বে’জ এইজ ওয়াটার, পুরান ঢাকার বেচারাম দেউড়ি, গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল, তেজগাঁওয়ের শান্তা ফোরাম ও আইসিডিডিআরবি ভবন এলাকা এবং গোড়ান।একিউআই স্কোর শূন্য থেকে ৫০ পর্যন্ত ভালো হিসেবে বিবেচিত হয়। পাশাপাশি ৫১ থেকে ১০০ পর্যন্ত স্কোর মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।অন্যদিকে স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে ধরা হয়। পাশাপাশি ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এছাড়া ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকা একিউআই স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেপালে-বিক্ষোভ চলমান, কারাগার থেকে বন্দিদের পলায়ন
নেপালে-বিক্ষোভ চলমান, কারাগার থেকে বন্দিদের পলায়ন

প্রধানমন্ত্রীর পদত্যাগের পরও অস্থিরতা কমছে না নেপালে। এখনও দেশের অনেক জায়গায় বিক্ষোভ করছেন ক্ষুব্ধ ছাত্র-জনতা। ঘটেছে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা। Read more

থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে শিশুসহ নিহত ৩১
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে শিশুসহ নিহত ৩১

ভারতের তামিলনাড়ুতে অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে ৬ শিশুসহ অন্তত ৩১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। Read more

ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় বজ্রবৃষ্টির পূর্বাভাস
ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় বজ্রবৃষ্টির পূর্বাভাস

রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।রবিবার (৪ মে) সকাল ৭টা Read more

ভারত পারমাণবিক ব্ল্যাকমেইল সহ্য করবে না: নরেন্দ্র মোদী
ভারত পারমাণবিক ব্ল্যাকমেইল সহ্য করবে না: নরেন্দ্র মোদী

ভারত পারমাণবিক ব্ল্যাকমেইল কোনোভাবেই সহ্য করবে না বলে পাকিস্তানের উদ্দেশে কঠোর বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।শুক্রবার (১৫ আগস্ট) স্বাধীনতা Read more

তাহিরপুরে ইয়াবাসহ ব্যবসায়ী আটক
তাহিরপুরে ইয়াবাসহ ব্যবসায়ী আটক

সুনামগঞ্জের তাহিরপুরে ৬০ পিচ ইয়াবাসহ আল ফয়সাল (৩০) নামের এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক ইয়াবা ব্যবসায়ী নাগরপুর গ্রামের Read more

পাথরঘাটায় নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে চালকের লাশ উদ্ধার
পাথরঘাটায় নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে চালকের লাশ উদ্ধার

বরগুনার পাথরঘাটায় ব্যাটারি চালিত বিভাটেকসহ চালক রিয়াজ (৩৫) নিখোঁজ হওয়ার একদিন পর ধানক্ষেত থেকে লাশ উদ্ধার করা হয়েছে। রিয়াজ পাথরঘাটা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন