আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ (সদর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থী হয়েছেন। তাকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন একই আসনে প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন।জামায়াত নেতা দেলাওয়ার হোসেন তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক দীর্ঘ পোস্টে বিএনপি মহাসচিবের প্রতি গভীর শ্রদ্ধা ও উষ্ণ অভিনন্দন জানান। স্থানীয় ভোটার ও রাজনৈতিক বিশ্লেষকরা তার এই বার্তাকে সুস্থ রাজনৈতিক সংস্কৃতি বিকাশের ক্ষেত্রে এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখছেন।দেলাওয়ার তার পোস্টে লেখেন:বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পক্ষ থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ (সদর) আসনে দলের মহাসচিব, বর্ষীয়ান রাজনীতিবিদ, ঠাকুরগাঁওয়ের কৃতী সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব প্রার্থী হিসেবে মনোনীত হওয়ায় তাকে প্রাণঢালা অভিনন্দন। ২০০১ সালের নির্বাচনে জোট প্রার্থী হিসেবে আমরা তাঁর পক্ষে কাজ করেছিলাম এবং তিনি বিজয়ী হয়েছিলেন। এবার আমরা দুজনেই দুই দল থেকে এই আসনের সংসদ সদস্য পদপ্রার্থী।তিনি আরও লেখেন, “প্রতিদ্বন্দ্বিতা নয়, প্রতিযোগী হয়ে নির্বাচনী ময়দানে কাজ করতে চাই। আমাদের মূল লক্ষ্য ঠাকুরগাঁওয়ের উন্নয়ন।”পোস্টে তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে স্থানীয় রাজনীতির ‘অভিভাবক’ হিসেবে আখ্যা দেন। দেলাওয়ার প্রতিশ্রুতি দেন, জনগণ তাকে বিজয়ী করলে তিনি ঠাকুরগাঁওয়ের উন্নয়নে অভিভাবক হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পাশে রাখবেন এবং জনগণ মির্জা ফখরুলকে বিজয়ী করলে তিনি তাঁকে সার্বিকভাবে সহযোগিতা করে যাবেন। তিনি লেখেন, “আল্লাহ তায়ালা আমাদের সহায় হোন।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাপা মজুদ থাকলেও রোগীদের কিনতে বাধ্য করার অভিযোগ
নাপা মজুদ থাকলেও রোগীদের কিনতে বাধ্য করার অভিযোগ

নার্সদের দুর্ব্যবহার, রোগীদের খাবারে অনিয়ম, সরবরাহ থাকলেও ঔষধ না দেওয়া সহ নানা অভিযোগের ভিত্তিতে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান Read more

আনোয়ারায় বৈদ্যুতিক খুঁটিতে আগুন, ছড়ানোর আগেই ফায়ার সার্ভিসের নির্বাপণ
আনোয়ারায় বৈদ্যুতিক খুঁটিতে আগুন, ছড়ানোর আগেই ফায়ার সার্ভিসের নির্বাপণ

চট্টগ্রামের আনোয়ারায় বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সিইউএফএল রোডের কাফকো এলাকায় এই অগ্নিকাণ্ডের Read more

নতুন কর্মসূচি দিয়ে সড়ক ছাড়লেন সাত কলেজের শিক্ষার্থীরা
নতুন কর্মসূচি দিয়ে সড়ক ছাড়লেন সাত কলেজের শিক্ষার্থীরা

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন ৭ কলেজের শিক্ষার্থীরা। তারা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির ডাক দিয়েছেন। Read more

লোহাগাড়ায় মাদকসেবনের দায়ে যুবকের কারাদণ্ড
লোহাগাড়ায় মাদকসেবনের দায়ে যুবকের কারাদণ্ড

লোহাগাড়ায় এক মাদকসেবনের দায়ে মোহাম্মদ ইকবাল হোসেন (২২) নামে এক যুবককে ৪৫ দিনের কারাদণ্ড ও ৩ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন Read more

একেক দিন একেক কথা নয়, ট্রাম্পকে ম্যাখোঁ
একেক দিন একেক কথা নয়, ট্রাম্পকে ম্যাখোঁ

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ডাকে সাড়া না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে মিত্রদের সরাসরি হরমুজ প্রণালিতে গিয়ে তা দখল করার নির্দেশ Read more

যমুনায় হঠাৎ পানি বৃদ্ধিতে ভেসে গেল কৃষকের স্বপ্ন
যমুনায় হঠাৎ পানি বৃদ্ধিতে ভেসে গেল কৃষকের স্বপ্ন

অপরিপক্ক তিলক্ষেত তলিয়ে গিয়ে এতদিনে গাছ পচে যাওয়ার মতো অবস্থা হয়েছে। ফলে চরাঞ্চলে রোপন করা তিল উঠিয়ে ফেলছেন কৃষকরা। এছাড়াও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন