চাঁদপুরে জাতীয় পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) থেকে প্রায় শতাধিক নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন।মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে চাঁদপুর প্রেসক্লাবের আনুষ্ঠানিকভাবে এ যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে জেলা এনসিপির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলা এনসিপি নেতাদের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে যোগদান করেন জেলা জাতীয় পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শাহ আলম মিজি এবং জাসদের সদর উপজেলার নেতা মো. শাহ আলম মিজি এবং মশিউর রহমান খোকনসহ দুই দলের প্রায় শতাধিক নেতাকর্মী।যোগদানকারীদের স্বাগত জানিয়ে জেলা প্রধান সমন্বয়কারী মো. মাহবুব আলম বলেন, জাতীয় নাগরিক পার্টি দেশে একটি গুণগত পরিবর্তন আনতে চায়। জাতীয় পার্টি ও জাসদের মতো দল থেকে এত বিপুল সংখ্যক নেতাকর্মীর যোগদান এটাই প্রমাণ করে যে, দেশের মানুষ এনসিপির গণমুখী রাজনীতিতে বিশ্বাসী। আমরা আশা করি, নতুন যুক্ত হওয়া এই নেতারা দলের লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।নেতৃবৃন্দ মনে করেন, এই বিপুল যোগদান চাঁদপুর জেলায় জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক ভিত্তিকে আরও সুদৃঢ় করবে এবং ভবিষ্যতে দলটি আরও শক্তিশালী অবস্থানে পৌঁছাবে।এসময় আরও উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা প্রধান সমন্বয়কারী মো. মাহবুব আলম, সদর উপজেলার প্রধান সমন্বয়কারী তামিম খাঁন, হাইমচর উপজেলার প্রধান সমন্বয়কারী অধ্যাপক মো. মোখলেছুর রহমান মুকুল, মতলব উত্তর উপজেলার প্রধান সমন্বয়কারী ডিএম আলাউদ্দিন, মতলব দক্ষিণ উপজেলার প্রধান সমন্বয়কারী মো. নবীর হোসেন, চাঁদপুর সদর উপজেলার যুগ্ম-সমন্বয়কারী মুফতি মাহমুদ হাসান, চাঁদপুর সদর উপজেলার যুগ্ম-সমন্বয়কারী সাইফুর রহমান গাজী, হাইমচর উপজেলার যুগ্ম-সমন্বয়কারী আজিজুল হক রাজু, ফরিদগঞ্জ উপজেলার যুগ্ম সমন্বয়কারী অ্যাডভোকেট আ. জব্বার প্রমুখ।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৮ জনকে জীবিত উদ্ধার, পানির নিচে এখনও ৩৩ জন
৮ জনকে জীবিত উদ্ধার, পানির নিচে এখনও ৩৩ জন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট থেকে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় এখনও ৩৩ জনের মরদেহ পানির নিচে রয়েছে Read more

গাজীপুরে শালদহ নদে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু
গাজীপুরে শালদহ নদে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু

গাজীপুর সদর উপজেলার পিরুজালী হাটখোলা এলাকায় শালদহ নদে গোসলে নেমে রিয়াজুল ইসলাম (১৪) নামে এক স্কুলছাত্র ডুবে মারা গেছে। বৃহস্পতিবার (০৩ Read more

প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে কিশোরীকে নির্যাতন, সালিশে বিয়ে নির্ধারণ
প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে কিশোরীকে নির্যাতন, সালিশে বিয়ে নির্ধারণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আড়াইগঞ্জ এলাকায় ছেলের প্রেমিকাকে প্রকাশ্যে মারধর ও অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছে বাবা আব্দুল মান্নানের বিরুদ্ধে। Read more

ফ্যাসিস্টের প্রতিকৃতিতে আগুন, যা দেখা গেল সিসিটিভি ফুটেজে
ফ্যাসিস্টের প্রতিকৃতিতে আগুন, যা দেখা গেল সিসিটিভি ফুটেজে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদে পহেলা বৈশাখ উপলক্ষে আনন্দ শোভাযাত্রার জন্য তৈরি করা মূল মোটিফে আগুন দেওয়ার ঘটনাটি ধরা পড়েছে Read more

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা: উপসাগরীয় দেশগুলোতে চূড়ান্ত সতর্কতা
ইরানে যুক্তরাষ্ট্রের হামলা: উপসাগরীয় দেশগুলোতে চূড়ান্ত সতর্কতা

ইরানের পারমাণবিক স্থাপনাগুলো থেকে খুব বেশি দূরে নয় পারস্য উপসাগরীয় (গালফ স্টেটস) দেশগুলো। অঞ্চলজুড়ে যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক ঘাঁটি থাকায় সংঘাত Read more

তারেক রহমানের আগমন উপলক্ষে টাঙ্গাইলে ঈদের আনন্দ বইছে: টুকু
তারেক রহমানের আগমন উপলক্ষে টাঙ্গাইলে ঈদের আনন্দ বইছে: টুকু

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রথমবারের মতো টাঙ্গাইল আগমনকে ঘিরে জেলায় ঈদের মতো উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে বলে মন্তব্য করেছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন