ইরানের পারমাণবিক স্থাপনাগুলো থেকে খুব বেশি দূরে নয় পারস্য উপসাগরীয় (গালফ স্টেটস) দেশগুলো। অঞ্চলজুড়ে যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক ঘাঁটি থাকায় সংঘাত বিস্তারের আশঙ্কায় দেশগুলো।যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর রোববার (২২ জুন) অঞ্চলজুড়ে সংঘাত বিস্তারের আশঙ্কায় চূড়ান্ত সতর্কতা অবলম্বন করছে উপসাগরীয় দেশগুলো। এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, মার্কিন বাহিনী ইরানের প্রধান পারমাণবিক স্থাপনাগুলো ‘সম্পূর্ণভাবে ধ্বংস’ করেছে। তিনি তেহরানকে সতর্ক করে বলেন– যদি তারা শান্তিতে সম্মত না হয়, তবে আরও ভয়াবহ হামলার সম্মুখীন হতে হবে।ইরানে হামলার পর যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় শনিবার রাতে হোয়াইট হাউজ থেকে জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে এসব কথা বলেন তিনি।রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে মার্কিন হামলার পর রোববার (২২ জুন) চূড়ান্ত নিরাপত্তা সতর্কতায় ছিল বিশ্বের সর্ববৃহৎ তেল রফতানিকারক দেশ সৌদি আরব।এদিকে, নিজেদের ড্রাইভারদের প্রধান সড়কগুলো এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে বাহরাইন সরকার। কুয়েত বিভিন্ন মন্ত্রণালয়ের নিজস্ব ভবনে আশ্রয়কেন্দ্র স্থাপনের প্রস্তুতি নিয়েছে।তেহরান এর আগে বহুবার হুঁশিয়ারি দিয়েছিল– যদি যুক্তরাষ্ট্র তাদের ওপর হামলা চালায়, তবে তারা এই অঞ্চলে অবস্থিত মার্কিন সম্পদগুলোকে (যার মধ্যে মার্কিন সামরিক ঘাঁটিও রয়েছে) লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে।উল্লেখ্য, বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম বহরের প্রধান কার্যালয় অবস্থিত। আর সৌদি আরব, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাতেও মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে।সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের পারমাণবিক কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর তারা কোনো ধরনের পারমাণবিক দূষণের লক্ষণ শনাক্ত করেনি।সামাজিকমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আমরা নাগরিকদের প্রতি আহ্বান জানাচ্ছি– জননিরাপত্তা বজায় রাখুন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন সড়কগুলো কার্যকরভাবে ব্যবহার করতে পারে, সে জন্য প্রয়োজন ছাড়া প্রধান সড়কগুলো ব্যবহার এড়িয়ে চলুন।চলমান উত্তেজনার কারণে বাহরাইনের সিভিল সার্ভিস ব্যুরোর মতে, রোববার ৭০% সরকারি কর্মচারীকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বাসা থেকে কাজ করার নির্দেশ দেয়া হয়েছে।এদিকে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বাহরাইন ৩৩টি আশ্রয়কেন্দ্র স্থাপন করেছে।আন্তর্জাতিক কৌশল ও নীতিনির্ধারণী প্রতিষ্ঠানের (আইআইএসএস) মধ্যপ্রাচ্য নীতি বিষয়ক জ্যেষ্ঠ ফেলো হাসান আল-হাসান সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি সংঘাত উপসাগরীয় অঞ্চল– বিশেষ করে বাহরাইন, কুয়েত ও কাতারকে দীর্ঘমেয়াদি সংঘাতে জড়িয়ে ফেলার ঝুঁকিতে নিয়ে গেছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চকরিয়া থেকে অপহৃত শিশু রোহিঙ্গা ক্যাম্প থেকে উদ্ধার
চকরিয়া থেকে অপহৃত শিশু রোহিঙ্গা ক্যাম্প থেকে উদ্ধার

কক্সবাজারের চকরিয়া পৌরসভার সবুজবাগ এলাকা থেকে অপহৃত শিশু ছাত্রী মীমকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে উদ্ধার করা হয়েছে।বুধবার (০৮ অক্টোবর) সন্ধ্যা Read more

৩ বছরে মাত্র একটি অপারেশন, গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের ভোগান্তি চরমে
৩ বছরে মাত্র একটি অপারেশন, গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের ভোগান্তি চরমে

চিকিৎসক সংকট সহ নানান অজুহাতে মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। দীর্ঘদিন ধরে জনবল সংকটের Read more

অন্তর্বর্তী সরকারকে বাংলাদেশের মানুষ ভালো সমাধান মনে করছে: ড. ইউনূস
অন্তর্বর্তী সরকারকে বাংলাদেশের মানুষ ভালো সমাধান মনে করছে: ড. ইউনূস

বাংলাদেশের পরিস্থিতি দেখে মানুষ মনে করে অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত দেশের জনগণের জন্য ভালো সমাধান। দেশের জনগণ অন্তর্বর্তী সরকারকে চলে Read more

গজারিয়ায় পুলিশের অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক
গজারিয়ায় পুলিশের অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

মুন্সীগঞ্জের গজারিয়ায় অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে Read more

৩ জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়েছে সরকার
৩ জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়েছে সরকার

৩ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।আজ রবিবার (২১ সেপ্টেম্বর) এ তিন Read more

যশোরে বার্মিজ চাকু নিয়ে হাসপাতালে যুবক
যশোরে বার্মিজ চাকু নিয়ে হাসপাতালে যুবক

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বার্মিজ চাকুসহ মহিন উদ্দিন (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (১৭ ডিসেম্বর) বেলা সোয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন