ইতালিতে ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত বিদেশি কর্মী নিয়োগের নতুন ঘোষণা দিয়েছে দেশটির সরকার।৷  ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চল (EEA)-এর বাইরের দেশগুলো থেকে সর্বোচ্চ ৪ লাখ ৯৭ হাজার ৫৫০ জন কর্মীকে কাজের সুযোগ দেওয়া হবে এ ঘোষণার মাধ্যমে। এই সংক্রান্ত সরকারি আদেশটি গত ২ অক্টোবর স্বাক্ষরিত হয়ে ১৫ অক্টোবর ইতালির সরকারি গেজেটে প্রকাশিত হয়।গত ২৩ অক্টোবর সকাল ৯টা থেকে আবেদন শুরু হয়েছে, আবেদন চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত। এই সময়ের মধ্যে বিদেশি কর্মীদের জন্য কাজের অনুমোদন (নুলা অস্তা) পেতে অনলাইনে প্রি-ফিলিং আবেদন করা যাবে। এই সময়ে নিয়োগকর্তা, তাদের প্রতিনিধিত্বকারী সংস্থা ও অনুমোদিত পেশাজীবীরা প্রাথমিক ফর্ম পূরণ করতে পারবেন।আবেদন জমা দিতে হবে ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘এএলআই সার্ভিসেস পোর্টাল’-এর মাধ্যমে। লগইনের জন্য ব্যবহার করতে হবে এসপিআইডি ডিজিটাল আইডি বা ইলেকট্রনিক আইডেন্টিটি কার্ড (সিআইই)।দেশ ও কাজের ধরনভেদে আবেদন করার দিন আলাদা করে নির্ধারণ করা হয়েছে। ১২ জানুয়ারি (২০২৬) মৌসুমি কৃষি খাত,  ৯ ফেব্রুয়ারি (২০২৬) মৌসুমি পর্যটন খাত, ১৬ ফেব্রুয়ারি (২০২৬) অ-মৌসুমি বিভিন্ন খাত, ইতালীয় বংশোদ্ভূত স্বনিয়োজিত কর্মী, শরণার্থী ও রাষ্ট্রহীন ব্যক্তি, ১৮ ফেব্রুয়ারি (২০২৬) গৃহস্থালী ও যত্ন সেবা খাত।জানা গেছে, ইতালির সহযোগিতা চুক্তিভুক্ত ৩৭টি দেশের নাগরিকদের জন্য ১৮ হাজার কোটা সংরক্ষিত থাকবে। এই তালিকায় রয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ফিলিপাইন, মিশর, নাইজেরিয়া, মরক্কো, সেনেগালসহ আরও অনেক দেশ।২০২৬ সালের জন্য নির্ধারিত কোটার মধ্যে ৩০০ কোটা রাষ্ট্রহীন ব্যক্তি ও শরণার্থীদের জন্য, ১৩ হাজার ৬০০ কোটা পরিবারভিত্তিক যত্ন ও সহায়তা সেবার কর্মীদের জন্য, ১৯ হাজার ৩০০ কোটা সাধারণ অ-মৌসুমি কর্মীদের জন্য, ৬৫০ কোটা স্বনিয়োজিত পেশাজীবীদের জন্য বরাদ্দ পেয়েছে। এ ছাড়া ইতালীয় বংশোদ্ভূত নাগরিকদের জন্য ৫০টি কোটা এবং উদ্যোক্তা, বিনিয়োগকারী, পেশাজীবী ও শিল্পীদের জন্য বিশেষভাবে ৫০০ কোটা বরাদ্দ থাকবে।যেসব উদ্যোক্তা অন্তত পাঁচ লাখ ইউরো বিনিয়োগ করে তিনটি নতুন কর্মসংস্থান তৈরি করবেন, তাদের জন্য বিশেষ কোটা রাখা হয়েছে। এ ছাড়া অন্তত তিন বছর ধরে সক্রিয় ইতালীয় কোম্পানির পরিচালক, সিইও বা অডিটর, উদ্ভাবনী স্টার্টআপ প্রতিষ্ঠাতা ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত শিল্পীরাও এই কোটা থেকে সুযোগ পাবেন।১৬ই অক্টোবর প্রকাশিত যৌথ সার্কুলারে আবেদন প্রক্রিয়া ও শর্তাবলি স্পষ্ট করা হয়েছে। এতে অংশ নেয় ইতালির স্বরাষ্ট্র, শ্রম, কৃষি ও পর্যটন মন্ত্রণালয়।নতুন ঘোষণার ফলে ইতালিতে বৈধভাবে কাজের সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশের নাগরিকদের জন্যও। প্রবাসী শ্রমবাজার বিশ্লেষকদের মতে, এবার “ডেক্রেতো ফ্লুসি” বাংলাদেশি কর্মীদের ইউরোপে প্রবেশের একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাইজেরিয়ায় সড়ক দুর্ঘটনায় ২১ অ্যাথলেট নিহত
নাইজেরিয়ায় সড়ক দুর্ঘটনায় ২১ অ্যাথলেট নিহত

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের সবাই অ্যাথলেট বা ক্রীড়াবিদ। একটি Read more

স্মরন কালের সবচেয়ে কম দূর্ভোগের লঞ্চযাত্রা হয়েছে
স্মরন কালের সবচেয়ে কম দূর্ভোগের লঞ্চযাত্রা হয়েছে

স্মরন কালের সবচেয়ে কম দূর্ভোগের লঞ্চযাত্রা হয়েছে এবার বলে মন্তব্য করেছেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান। লঞ্চের নির্ধারিত ভাড়ার চেয়ে আরো Read more

সিরাজদিখানে গাছ থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সিরাজদিখানে গাছ থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জের সিরাজদিখানে একটি আমগাছ থেকে নিলুফা (১২) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৮টার Read more

বেনাপোলে পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ অস্ত্র ব্যবসায়ী আটক
বেনাপোলে পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ অস্ত্র ব্যবসায়ী আটক

যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে আক্তারুল ইসলাম (৪০) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ Read more

নরসিংদীতে মাদকের টাকার জন্য মাকে হত্যা, ছেলে গ্রেফতার
নরসিংদীতে মাদকের টাকার জন্য মাকে হত্যা, ছেলে গ্রেফতার

নরসিংদীর শিবপুর উপজেলার বৈলাব গ্রামে মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ হারিয়েছেন বৃদ্ধা মা শামসুন্নাহার (৭০)। শনিবার (৩ মে) রাতে এ ঘটনা ঘটে। Read more

ভালুকায় পৃথক অভিযানে মাদক ও নিষিদ্ধ ইনজেকশনসহ আটক ৩
ভালুকায় পৃথক অভিযানে মাদক ও নিষিদ্ধ ইনজেকশনসহ আটক ৩

ময়মনসিংহের ভালুকায় মাদকবিরোধী অভিযানে আবারও সফলতা দেখিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। রবিবার (২২ জুন) রাতে ভালুকা মডেল থানা পুলিশ ও সেনাবাহিনী ক্যাম্পের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন