গাজীপুর সদর উপজেলায় অবৈধভাবে শ্রমিক বহিষ্কারের প্রতিবাদে প্রবল বৃষ্টি উপেক্ষা করে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন শ্রমিকরা।রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে সদর উপজেলার ভবানীপুর এলাকায় (মোহাম্মদিয়া গ্রুপের) এমজি নীট ফ্লেয়ার ও এমজি ফ্যাশন সুয়েটার লিমিটেড কারখানার প্রধান ফটকের সামনে কয়েক শতাধিক শ্রমিক এ কর্মসূচি পালন করেন।শ্রমিকরা অভিযোগ করে বলেন, ‘হঠাৎ করেই কারখানার সামনে নোটিশ টা নিয়ে ৫৭ জন শ্রমিককে কোনো বৈধ কারণ ছাড়াই সাময়িকভাবে বহিষ্কার করেছে কারখানা কর্তৃপক্ষ। ১৫ দিন অতিক্রান্ত হলেও কাজ পুনর্বহাল বা পাওনা পরিশোধ সংক্রান্ত বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি মালিকপক্ষ। ফলে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন তারা।’ শ্রমিকরা অবিলম্বে বহিষ্কারাদেশ প্রত্যাহার, পুনর্বহাল এবং ন্যায্য পাওনা পরিশোধের দাবি জানান।তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘দাবি পূরণ না হলে তারা আরও কঠোর আন্দোলনে নামবেন।’এ বিষয়ে এমজি নীট ফ্লেয়ার ও এমজি ফ্যাশন সুয়েটার লিমিটেড কারখানার জেনারেল ম্যানেজার রফিকের মোবাইল ফোনে বক্তব্য চাইলে তিনি বলেন, ‘আপনি পরে ফোন দিয়েন, এই বিষয়েই কথা হচ্ছে। আর আমার বক্তব্য নাই, আমি কি কোন প্রতিনিধি নাকি আমার বক্তব্য কি করবেন। এগুলো এডমিনের কাছ থেকে নিবেন, এগুলো এডমিনের বিষয়।’জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ বলেন, ‘কারখানার সামনে শ্রমিকরা বিভিন্ন দাবিতে বিক্ষোভ করছেন। আমরা শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা করছি। আশা করছি দ্রুত সময়ের মধ্যেই বিষয়টির সমাধান হবে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিদ্যুৎ কেন্দ্রে ডাকাতি, নৈশপ্রহরীদের বেঁধে ৬৫ লাখ টাকার মাল লুট
বিদ্যুৎ কেন্দ্রে ডাকাতি, নৈশপ্রহরীদের বেঁধে ৬৫ লাখ টাকার মাল লুট

নারায়ণগঞ্জের ফতুল্লায় নির্মাণাধীন ডিপিডিসি বিদ্যুৎকেন্দ্রে সংঘটিত ৬৫ লাখ টাকার মালামাল ডাকাতির ঘটনায় র‍্যাব-১১ অভিযান চালিয়ে ডাকাত সর্দার লিটনসহ ৯ জনকে Read more

ঈদের বন্ধে বাউফলে গণসংযোগে ব্যস্ত নেতারা
ঈদের বন্ধে বাউফলে গণসংযোগে ব্যস্ত নেতারা

ঈদের টানা ১০ দিনের ছুটিতে পটুয়াখালী-২ বাউফল সংসদীয় আসনের মাঠঘাট চষে বেড়াচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তারা মানুষের দুয়ারে দুয়ারে Read more

নতুন বাংলাদেশের ধারণা পেল বিদেশিরা
নতুন বাংলাদেশের ধারণা পেল বিদেশিরা

বিশাল আয়োজনের মাধ্যমে চার দিন ধরে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের নতুন বাংলাদেশ সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। তুলে ধরা হয়েছে ২০৩৫ সালের বাংলাদেশের Read more

আলফাডাঙ্গায় ১৩ দিন ধরে নিখোঁজ মাদরাসাছাত্র, পরিবারে উৎকণ্ঠা
আলফাডাঙ্গায় ১৩ দিন ধরে নিখোঁজ মাদরাসাছাত্র, পরিবারে উৎকণ্ঠা

ফরিদপুরের আলফাডাঙ্গায় মাসুম মোল্যা (১৩) নামের এক মাদরাসাছাত্র ১৩ দিন ধরে নিখোঁজ রয়েছে। সম্ভাব্য সব জায়গায় খুঁজে তাকে না পেয়ে Read more

আশুরার গুরুত্ব ও ফজিলত
আশুরার গুরুত্ব ও ফজিলত

মুহররম হিজরি সনের প্রথম মাস। বাংলা ও ইংরেজি সনের প্রথম দিনকে আমরা যেভাবে উৎযাপন করি, হিজরি সনের ক্ষেত্রে তা করি Read more

ভালুকায় অজ্ঞাত ট্রাকচাপায় নারী গার্মেন্টস শ্রমিক নিহত
ভালুকায় অজ্ঞাত ট্রাকচাপায় নারী গার্মেন্টস শ্রমিক নিহত

ময়মনসিংহের ভালুকা উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ট্রাকচাপায় আসমা আক্তার (৩১) নামে এক নারী গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন। বুধবার (২৫ জুন) রাত আনুমানিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন