সারা বিশ্ব যখন ঈদুল আজহার আনন্দে মাতোয়ারা, তখন মৃত্যু আর ধ্বংসই নিয়তি হয়ে উঠল গাজাবাসীর।ঈদের দ্বিতীয় দিনেও ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় কমপক্ষে ৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় ১০০ জন।শনিবার (০৭ জুন) স্থানীয় ও চিকিৎসা সূত্রে প্রকাশিত এক প্রতিবেদনে এমন হৃদয়বিদারক তথ্য জানিয়েছে তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু।প্রতিবেদনে বলা হয়েছে, ঈদের দ্বিতীয় দিন ভোর থেকেই গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ভয়াবহ হামলা চালায় ইসরায়েলি বাহিনী। গাজা শহরের সাবরা এলাকায় একটি আবাসিক ভবনে দুটি ক্ষেপণাস্ত্র ছুড়ে কমপক্ষে ১৫ জন ফিলিস্তিনিকে হত্যা করা হয়।নিহতদের মধ্যে ৬ জন শিশু রয়েছে। আহত হয়েছেন অন্তত ৫০ জন। ধ্বংসস্তূপে এখনো বহু মানুষ আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনুসে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়শিবির লক্ষ্য করে গোলাবর্ষণে একটি পরিবারের ৪ সদস্যসহ ১২ জন নিহত হন। আহত হন অন্তত ৪০ জন। এছাড়া, গাজা শহরের পশ্চিমাংশে বাস্তুচ্যুতদের একটি বাড়িতে বিমান হামলায় আরও ৭ জন নিহত হন।উত্তর গাজার আল-সাফতাওয়ি এলাকায় ইসরায়েলি কামানের গোলায় নিহত হন ২ জন সাধারণ নাগরিক। জাবালিয়ার পশ্চিমে আবু শেখ এলাকায় বেসামরিক নাগরিকদের একটি সমাবেশে বিমান হামলায় ৩ জনের মৃত্যু হয়। একই অঞ্চলে আল-মুজায়দা স্টেশনের কাছে আরেকটি বাড়িতে বিমান হামলায় এক শিশুসহ আরও ৩ জন নিহত হন।এছাড়া, রাফার পশ্চিমে ত্রাণ সংগ্রহ করতে যাওয়া ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি চালিয়ে ৬ জনকে হত্যা করে ইসরায়েলি সেনারা। আহত হন আরও অনেকে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ধরলার তীব্র ভাঙন: ভিটেমাটি হারিয়ে নিঃস্ব অর্ধশতাধিক পরিবার
ধরলার তীব্র ভাঙন: ভিটেমাটি হারিয়ে নিঃস্ব অর্ধশতাধিক পরিবার

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার চরগোরকমন্ডল এলাকায় ধরলার তীব্র ভাঙনে অর্ধশতাধিক পরিবারের ঘর-বাড়িসহ শতশত বিঘার ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। ধরলার Read more

জাপানে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা
জাপানে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা

জাপানের উত্তর-পূর্বাঞ্চলে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর পরপরই সুনামি সতর্কতা জারি করেছে দেশটি। খবর আল জাজিরার।জেএমএ Read more

নিষেধাজ্ঞা সত্ত্বেও পদ্মায় ইলিশ ধরছে জেলেরা, বিক্রি হচ্ছে প্রকাশ্যে
নিষেধাজ্ঞা সত্ত্বেও পদ্মায় ইলিশ ধরছে জেলেরা, বিক্রি হচ্ছে প্রকাশ্যে

নিষেধাজ্ঞা অমান্য করে রাজবাড়ীর পাংশা থেকে গোয়ালন্দ পর্যন্ত পদ্মা নদীর প্রায় ৫৭ কিলোমিটার এলাকায় অবাধে মা ইলিশ শিকার করছেন জেলেরা। Read more

১২০০ বস্তা চাল নিয়ে গুজব ছড়ানো হয়েছে: আসিফ মাহমুদ
১২০০ বস্তা চাল নিয়ে গুজব ছড়ানো হয়েছে: আসিফ মাহমুদ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বাড়িতে ১২০০ বস্তা চাল পাওয়া Read more

চট্টগ্রামে চাঁদাবাজদের তাণ্ডব, প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলিবর্ষণ
চট্টগ্রামে চাঁদাবাজদের তাণ্ডব, প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলিবর্ষণ

চট্টগ্রাম নগরে ফের প্রকাশ্যে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের উদ্বেগজনক চিত্র সামনে এসেছে। দিনদুপুরে ব্যস্ত সড়কের পাশে একটি নির্মাণাধীন ভবনে ঢুকে Read more

স্কটল্যান্ডকে হারিয়ে ২০২৬ টি-২০ বিশ্বকাপের পথে ইতালি
স্কটল্যান্ডকে হারিয়ে ২০২৬ টি-২০ বিশ্বকাপের পথে ইতালি

টি-২০ বিশ্বকাপের ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্বে র‌্যাঙ্কিংয়ে ১৩তম অবস্থানে থাকা স্কটল্যান্ডকে ১২ রানে হারিয়েছে ইতালি। এই জয়ে ভারত ও শ্রীলঙ্কায় আগামী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন