কিশোরগঞ্জের কুলিয়ারচরে পা পিছলে পুকুরে পড়ে জুমেলা খাতুন (৯০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।সোমবার (৩ নভেম্বর) বিকেলে কুলিয়ারচর বাজার থেকে বাজরা বাসস্ট্যান্ড সড়কের পাশে কামালিয়াকান্দি এলাকায় রমজান মিয়ার পুকুরে এ ঘটনা ঘটে। নিহত জুমেলা খাতুন কুলিয়ারচর পৌর শহরের কামালিয়াকান্দি মহল্লার মৃত বুধু মিয়ার স্ত্রী।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জুমেলা খাতুন প্রায়ই বাড়ির কিছু জিনিসপত্র পরিষ্কার করতে ওই পুকুরে যেতেন। ঘটনার দিন বিকেলেও তিনি হাঁস-মুরগির বিষ্ঠাযুক্ত ছালার চট ধোয়ার জন্য পুকুরে যান। কিছুক্ষণ পর স্থানীয়রা পুকুরে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পান। পরে স্বজনরা খবর পেয়ে মরদেহ উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।হঠাৎ এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও প্রতিবেশীরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পা পিছলে পুকুরে পড়ে বৃদ্ধার মৃত্যু হয়েছে। তবে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফরিদপুরে রুপালি পাটকাঠিতে কৃষকদের শতকোটি টাকা আয়ের সম্ভাবনা
ফরিদপুরে রুপালি পাটকাঠিতে কৃষকদের শতকোটি টাকা আয়ের সম্ভাবনা

ফরিদপুরের সালথা উপজেলার কৃষকরা এবার আশার আলো দেখছেন পাটকাঠিতে। গেল কয়েক বছর ধরে সোনালি আঁশের যথাযথ দাম না পাওয়ায় হতাশ Read more

যুক্তরাষ্ট্রে অভিবাসনবিরোধী অভিযানে নারীকে গুলি করে হত্যা
যুক্তরাষ্ট্রে অভিবাসনবিরোধী অভিযানে নারীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিস শহরে বড় পরিসরে অভিবাসবিরোধী অভিযানের প্রতিবাদে আন্দোলন চলাকালে গুলি করে এক নারীকে হত্যা করেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের Read more

সংস্কারের পক্ষে ‘‘হ্যাঁ’’ ভোট প্রচারণার বিষয়ে ব্যাখ্যা দিলো সরকার
সংস্কারের পক্ষে ‘‘হ্যাঁ’’ ভোট প্রচারণার বিষয়ে ব্যাখ্যা দিলো সরকার

জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়নসংক্রান্ত আসন্ন গণভোটে “হ্যাঁ” ভোটের পক্ষে অন্তর্বর্তীকালীন সরকার ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রকাশ্য সমর্থনকে Read more

সালথায় অপারেশন ডেভিল হান্টে আ’লীগের দুই নেতা গ্রেপ্তার
সালথায় অপারেশন ডেভিল হান্টে আ’লীগের দুই নেতা গ্রেপ্তার

ফরিদপুরের সালথায় বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর আওতায় বল্লভদি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ইউনুছ মোল্যা (৬৫) এবং ভাওয়াল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন