যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিস শহরে বড় পরিসরে অভিবাসবিরোধী অভিযানের প্রতিবাদে আন্দোলন চলাকালে গুলি করে এক নারীকে হত্যা করেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) এক কর্মকর্তা। হোমল্যান্ড সিকিউরিটি অবশ্য দাবি করেছে, আইসিই কর্মকর্তা আত্মরক্ষার্থে গুলি ছুড়েছেন। খবর আল জাজিরার।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার একটি ভিডিও ক্লিপে দেখা যায়, একটি গাঢ় রঙের এসইউভি গাড়ি সড়কে যান চলাচল আটকে দাঁড়িয়েছিল। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গাড়িটি ঘিরে ফেলেন। এরপর গাড়িটি অল্প সময়ের জন্য পেছনে সরে যায় এবং আবার সামনে এগোতে শুরু করলে এক কর্মকর্তা গুলি চালান।হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের (ডিএইচএস) মুখপাত্র ট্রিসিয়া ম্যাকলাফলিন নিহত নারীকে ‘অভিযুক্ত’ করে বলেন, সে নিজের গাড়িটিকে অস্ত্রে পরিণত করেছিল।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ম্যাকলাফলিন লিখেছেন, ‘একজন আইসিই কর্মকর্তা নিজের জীবন, সহকর্মীদের জীবন এবং জনসাধারণের নিরাপত্তা শঙ্কা থেকে আত্মরক্ষামূলক গুলি চালান।’তবে শহরের মেয়র জ্যাকব ফ্রে এই বর্ণনার তীব্র বিরোধিতা করেন। তিনি বলেন, আইসিই কর্মকর্তা ‘বেপরোয়াভাবে’ ওই নারীকে গুলি করেছেন। অভিবাসনবিরোধী এজন্সির কর্মকর্তাদের বিরুদ্ধে শহরে ‘বিশৃঙ্খলা সৃষ্টির’ অভিযোগ করছেন মেয়র।এক সংবাদ সম্মেলনে ফ্রে বলেন, ‘তারা পরিবারগুলোকে ছিন্নভিন্ন করে দিচ্ছে। তারা আমাদের রাস্তায় বিশৃঙ্খলা ছড়াচ্ছে এবং আক্ষরিক অর্থেই মানুষ হত্যা করছে।’তিনি আরও বলেন, ‘তারা ইতোমধ্যে এটিকে আত্মরক্ষার ঘটনা হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে। আমি নিজে ভিডিওটি দেখেছি এবং সবাইকে সরাসরি বলতে চাই—এটা সম্পূর্ণ বাজে কথা।’এক পৃথক সংবাদ সম্মেলনে মিনেসোটা অঙ্গরাজ্যের গভর্নর টিম ওয়ালজও ঘটনাটির নিন্দা জানিয়ে বলেছেন, এই হত্যাকাণ্ড ‘সম্পূর্ণরূপে এড়ানো সম্ভব ছিল’।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রথমবার দুই দিনের রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করল ওমান
প্রথমবার দুই দিনের রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করল ওমান

প্রথমবারের মতো দুই দিনের রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করেছে মুসলিমপ্রধান আরব দেশ ওমান। দেশটির সরকার জাতীয় দিবস উপলক্ষে সরকারি ও বেসরকারি Read more

ঘের নিয়ে দ্বন্দ্ব, নওয়াপাড়া পৌর কৃষকদলের সভাপতি খুন
ঘের নিয়ে দ্বন্দ্ব, নওয়াপাড়া পৌর কৃষকদলের সভাপতি খুন

যশোরের শিল্পশহর নওয়াপাড়া পৌর কৃষকদলের সভাপতি তরিকুল ইসলামকে (৫০) এলোপাতাড়ি ও গুলি করে খুন করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সন্ধ্যায় অভয়নগর উপজেলার সুন্দলি Read more

প্রধান শিক্ষকের যোগদানকে কেন্দ্র করে সংঘর্ষ
প্রধান শিক্ষকের যোগদানকে কেন্দ্র করে সংঘর্ষ

নওগাঁর বদলগাছী একটি বিদ্যালয়ে পরকীয়ার জেরে বরখাস্ত হওয়া এক প্রধান শিক্ষক যোগদান করতে আসলে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় শিক্ষার্থীদের Read more

ঢাকায় বড় সমাবেশের ঘোষণা বিএনপির
ঢাকায় বড় সমাবেশের ঘোষণা বিএনপির

রাজধানীতে বড় সমাবেশের ডাক দিয়েছে বিএনপি। বিভিন্ন জেলা ও বিভাগীয় শহর থেকে নেতাকর্মীরা এতে অংশ নেবেন। সমাবেশে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান Read more

ববি শিক্ষার্থী শুভকে আত্মহত্যায় বাধ্য করা ব্যক্তিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
ববি শিক্ষার্থী শুভকে আত্মহত্যায় বাধ্য করা ব্যক্তিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী শুভ বৈরাগীকে প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে শারীরিক ও সামাজিকভাবে হেনস্তার মাধ্যমে আত্মহত্যায় বাধ্য করা ব্যক্তিদের Read more

নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হলেন সুশীলা কার্কি
নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হলেন সুশীলা কার্কি

নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি শুক্রবার সন্ধ্যায় দেশটির অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেছেন। রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল শীতল নিবাসে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন