ফরিদপুরের সালথা উপজেলার কৃষকরা এবার আশার আলো দেখছেন পাটকাঠিতে। গেল কয়েক বছর ধরে সোনালি আঁশের যথাযথ দাম না পাওয়ায় হতাশ ছিলেন তারা। তবে এবার আঁশের দাম কম হলেও পাটকাঠির মূল্য বেড়ে যাওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে।বাংলাদেশে সোনালি আঁশের জন্য খ্যাত ফরিদপুর জেলার মধ্যে সবচেয়ে বেশি পাট আবাদ হয় সালথার ৮টি ইউনিয়নে। স্থানীয় কৃষকরা জানান, আগে পাটকাঠির ব্যবহার ছিল সীমিত—রান্নার জ্বালানি, ঘরের বেড়া বা পানের বরজ তৈরিতে। কিন্তু বর্তমানে এর বহুমুখী ব্যবহার তৈরি করেছে নতুন সম্ভাবনা।পাটকাঠি এখন শুধু গ্রামীণ জ্বালানি নয়। কার্বন পেপার, প্রিন্টার ও ফটোকপির কালি, আতশবাজি, ফেসওয়াশ, মোবাইল ব্যাটারি, প্রসাধনী, এয়ারকুলার, পানির ফিল্টার, বিষ ধ্বংসকারী ওষুধ, জীবন রক্ষাকারী ওষুধ, দাঁতের ওষুধ থেকে শুরু করে কৃষি সার তৈরির কাঁচামাল হিসেবেও এর ব্যবহার বাড়ছে। বিশ্ববাজারে এর ব্যাপক চাহিদা তৈরি হয়েছে।সালথার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায়, বাড়ির সামনে, রাস্তার ধারে, মাঠে—সর্বত্র পাটকাঠি শুকানো ও সংরক্ষণের কাজ চলছে। বর্তমানে ১০০ আঁটি পাটকাঠি বিক্রি হচ্ছে ৮০০ থেকে ১২০০ টাকায়। এক হেক্টর জমির পাট থেকে গড়ে প্রায় ১৫ হাজার টাকার পাটকাঠি পাওয়া যাচ্ছে।পাটচাষি ফারুক মোল্যা বলেন, ‘পাট বিক্রি করে খুব বেশি লাভ হয়নি। তবে পাটকাঠির দাম আগের চেয়ে অনেক বেশি। কাঠির আয় দিয়ে লোকসান কিছুটা হলেও পুষিয়ে নিতে পারবো।’স্থানীয় ব্যবসায়ী সামাদ মাতুব্বর জানান, ‘পাটকাঠি এখন আমাদের আশার আলো। বড় কোম্পানির এজেন্টরা এসে গ্রামের কৃষকদের কাছ থেকে সরাসরি কাঠি কিনে নিচ্ছেন।’সাতক্ষীরার ব্যবসায়ী মোস্তফা শেখ বলেন, ‘আগে সালথা থেকে কম দামে পাটকাঠি কিনতাম। কিন্তু এখন ফরিদপুরেই বহু কার্বন ফ্যাক্টরি গড়ে ওঠায় চাহিদা মেটানোই কঠিন হয়ে পড়েছে। দামও অনেক বেড়েছে।’সালথা উপজেলা কৃষি অফিস জানায়, এ বছর প্রায় ১২ হাজার হেক্টর জমিতে পাট আবাদ হয়েছে। এ থেকে উৎপাদিত পাটকাঠির বাজারমূল্য অন্তত শত কোটি টাকার বেশি হবে বলে আশা করা হচ্ছে। কৃষি কর্মকর্তাদের মতে, এ মূল্যবৃদ্ধি স্থানীয় কৃষকদের অর্থনৈতিক অবস্থাকে শক্তিশালী করবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (৩১ জুলাই)
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (৩১ জুলাই)

ত্রিদেশীয় যুব ওয়ানডে সিরিজে আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে। একইদিন ওভালে শুরু হচ্ছে ইংল্যান্ড-ভারত সিরিজের পঞ্চম ও Read more

রায়পুরে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটায় জরিমানা
রায়পুরে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটায় জরিমানা

লক্ষ্মীপুরের রায়পুরে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার অপরাধে একজনকে ৮ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৬ জানুয়ারি) গভীর রাতে Read more

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন দিলো দুর্বৃত্তরা
মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন দিলো দুর্বৃত্তরা

রাজধানীর মিরপুরের সেনপাড়া এলাকায় আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার (৩ অক্টোবর) সকাল ৭টা ২৩ মিনিটে আগুন লাগার Read more

দার্জিলিং, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশে বিপর্যয়ের জন্য কী অপরিকল্পিত নির্মাণ দায়ী?
দার্জিলিং, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশে  বিপর্যয়ের জন্য কী অপরিকল্পিত নির্মাণ দায়ী?

শনিবার রাত থেকে টানা বৃষ্টির জেরে ফুঁসতে থাকে তিস্তা, মহানন্দা ও তোর্সা নদী। গভীর রাতে কোথাও ভূমিধ্বস দেখা দেয় কোথাও Read more

সোনার দাম ভরিতে বাড়ল ১৫৬৩ টাকা
সোনার দাম ভরিতে বাড়ল ১৫৬৩ টাকা

দেশের বাজারে বেড়েছে সোনার দাম। এবার প্রতি ভরিতে ভালো মানের সোনা (২২ ক্যারেট) দাম বেড়েছে এক হাজার ৫৬৩ টাকা। এখন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন