পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় লাউ খেত থেকে তনজিনা নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ধামোর গ্রামে লাউ খেতে মরদেহটি পাওয়া যায়। নিহত তনজিনা ওই গ্রামের চাল ব্যবসায়ী মৃত মজিবর রহমানের স্ত্রী। তৌহিদুল ইসলাম এবং তামিম  নামে তার দুই ছেলে রয়েছে।পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী মারা যাওয়ার প্রায় এক বছর পর তনজিনা একই গ্রামের দিলু হোসেনের ছেলে মিনাল এর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। দুই মাস আগে তারা গোপনে বিয়ে করেন এবং মির্জাপুর বাজারে একটি ভাড়া বাসায় থাকতেন। তবে মিনালের পরিবার এই বিয়েকে মেনে নেয়নি এবং ডিভোর্সের জন্য চাপ সৃষ্টি করতে থাকে। এ সময় মিনালের বড় ভাই মিজানুর রহমান তনজিনার দুই ছেলেকে বিভিন্ন সময় হুমকি-ধামকি দিয়েছেন বলে অভিযোগ রয়েছে।বৃহস্পতিবার (৩০ অক্টোবর) মিজানুর তনজিনার বড় ছেলেকে ব্যবহার করে ডিভোর্সের জন্য ব্ল্যাকমেইল করেন। ছেলের কথা ভেবে বাধ্য হয়ে তনজিনা কোর্টে গিয়ে মিনালকে ডিভোর্স দেন। সেই দিন মিজানুর তনজিনার বড় ছেলে তৌহিদুলকে পঞ্চগড় কোর্টে নিয়ে যান । ডিভোর্স শেষে মিজানুর তৌহিদুলকে মির্জাপুরের উত্তরা বাজারে পৌঁছে দেন এবং মিনাল তনজিনাকে নিয়ে অন্যদিকে চলে যান, জানিয়েছেন তৌহিদুল নিজেই।এইদিকে ওই রাতেই তনজিনা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে জানান, তাকে একটি অন্ধকার জায়গায় আটকে রেখে  মিনাল চলে গেছে। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।সোমবার সকালে ধামোর গ্রামের জাহিরুলের লাউ খেতে কয়েকজন লাউ তুলতে গিয়ে মরদেহ দেখতে পান। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং তনজিনার পরিচয় শনাক্ত হয়। উদ্ধারকালে বারঘাটি পুলিশ তদন্ত কেন্দ্র ও আটোয়ারী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম সরকার (জুয়েল) বলেন, লাশ উদ্ধারের পর পোস্টমর্টেমের জন্য আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আটোয়ারী থানা পুলিশের পাশাপাশি সিআইডি টিম বিষয়টি নিয়ে কাজ করছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘কিছু দল গণতন্ত্রের আড়ালে পরিবারতন্ত্র ও স্বজনপ্রীতি কায়েম করার চেষ্টা করছে’
‘কিছু দল গণতন্ত্রের আড়ালে পরিবারতন্ত্র ও স্বজনপ্রীতি কায়েম করার চেষ্টা করছে’

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য, বেসরকারি কারা পরিদর্শক এবং চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে মনোনয়নপ্রত্যাশী জুবাইরুল আলম মানিক বলেছেন, ‘দেশের Read more

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা
আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থের স্ত্রী শেখ শাইরা শারমিনকে বিদেশ যাত্রায় বাধা দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ মে) দুপুরে Read more

বাংলাদেশ ব্যাংকে ড্রেসকোড নির্দেশনা: নারী কর্মীদের ছোট হাতা ও লেগিংস নিষিদ্ধ
বাংলাদেশ ব্যাংকে ড্রেসকোড নির্দেশনা: নারী কর্মীদের ছোট হাতা ও লেগিংস নিষিদ্ধ

বাংলাদেশ ব্যাংক তাদের সর্বস্তরের কর্মকর্তা–কর্মচারীদের জন্য নতুন পোশাকবিধি জারি করেছে। গত সোমবার (২১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মানবসম্পদ বিভাগ-২ থেকে এই Read more

পিপি পদে বিএনপি নেতা, আ.লীগ জামিনে লাখ লাখ টাকার বাণিজ্যের অভিযোগ
পিপি পদে বিএনপি নেতা, আ.লীগ জামিনে লাখ লাখ টাকার বাণিজ্যের অভিযোগ

কিশোরগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এর Read more

বেনাপোল সীমান্তে দুই দিনে ৩৫ লাখ টাকার চোরাচালান জব্দ, আটক ৩
বেনাপোল সীমান্তে দুই দিনে ৩৫ লাখ টাকার চোরাচালান জব্দ, আটক ৩

যশোরের বেনাপোলের বিভিন্ন সীমান্তে দু'দিন অভিযান চালিয়ে ৩৫ লাখ ৮৭ হাজার ১০০ টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্যসহ বিভিন্ন চোরাচালানী মালামাল জব্দ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন