ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের নতুন ডিন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. সেকান্দার আলী।সোমবার (৩ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের থিওলজি অনুষদের কনফারেন্স রুমে তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন। একই সময়ে সদ্য সাবেক ডিন অধ্যাপক ড. আ.ব.ম ছিদ্দিকুর রহমান আশ্রাফীকে বিদায় দেওয়া হয়।আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাসির উদ্দিন মিঝির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।বিশেষ অতিথি ছিলেন, ট্রেজারার অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। এ ছাড়াও, উপস্থিত ছিলেন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বেগম রোকসানা মিলিসহ অন্য শিক্ষকগণ।নবনিযুক্ত ডিন ড. সেকান্দার আলী বলেন, ‘প্রতিষ্ঠাকালে থিওলজি অনুষদের যে লক্ষ্য ও উদ্দেশ্য ছিলো, সেটা বাস্তবায়নের জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব। নিয়মিত রেজাল্ট দেওয়া, লেখাপড়ার মান বৃদ্ধি এবং নকল প্রতিরোধে ব্যবস্থা নেবো। আমি সৌদি আরবে ৭ বছর এবং পাকিস্তানে ৩ বছরসহ বিদেশে ১২ বছর পড়াশোনা করেছি। ওআইসিসহ অনেক দেশে স্কলারশিপ দেওয়া হয়। আমাদের বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী আকৃষ্ট করার চেষ্টা করব, তাহলে বিশ্ববিদ্যালয় উপকৃত হবে।’এ সময় প্রধান অতিথি নবনিযুক্ত ডিনকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়ে বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য এবং উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করতে উৎসাহিত করেন। এ ছাড়া, গবেষণাক্ষেত্র সমৃদ্ধি করার জন্য কাজ করতে নির্দেশনা দেন তিনি।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বৃষ্টি নিয়ে সুসংবাদ দিল আবহাওয়া অফিস
বৃষ্টি নিয়ে সুসংবাদ দিল আবহাওয়া অফিস

আগামী পাঁচ দিনের মধ্যে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে আগামী কয়েক দিন সারা Read more

বাগেরহাটে শ্বশুরবাড়ির লোকজনের ‘মারপিটে’ যুবদল নেতার মৃত্যু
বাগেরহাটে শ্বশুরবাড়ির লোকজনের ‘মারপিটে’ যুবদল নেতার মৃত্যু

বাগেরহাটে শশুর বাড়ির লোকজনের মারপিটে সোহাগ সরদার (২৭) নামের এক যুবদল নেতার মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার (২৩ জুলাই) দিবাগত রাতে গুরুতর Read more

রুশ হামলায় ৩ হাজার ইউক্রেনীয় শিশু হতাহত
রুশ হামলায় ৩ হাজার ইউক্রেনীয় শিশু হতাহত

যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার হামলায় গত প্রায় সাড়ে তিন বছরে ইউক্রেনে তিন হাজারের বেশি শিশু হতাহত হয়েছে। ইউক্রেনে শিশুদের Read more

গোয়ালন্দে ঝুঁকিপূর্ণ খেয়া নৌকায় হাজার হাজার মানুষের পারাপার
গোয়ালন্দে ঝুঁকিপূর্ণ খেয়া নৌকায় হাজার হাজার মানুষের পারাপার

রাজবাড়ীর গোয়ালন্দে শাখা পদ্মা নদীর ওপর সেতু নির্মাণ না হওয়ায় ঝুঁকিপূর্ণ খেয়া নৌকায় পারাপারে চরম দুর্ভোগে পড়ছেন হাজার-হাজার মানুষ। দীর্ঘদিন Read more

হরমুজ প্রণালীতে সামরিক অভিযান অবাস্তব: ম্যাক্রোঁ
হরমুজ প্রণালীতে সামরিক অভিযান অবাস্তব: ম্যাক্রোঁ

বিশ্বে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে হরমুজ প্রণালী জোর করে খোলার জন্য সামরিক অভিযান চালানো অবাস্তব বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন