আর্জেন্টাইন গায়িকা নিকি নিকোলের সাথে মাত্র তিন মাসের মাথায় সম্পর্কের ইতি ঘোষণা করেছেন বার্সেলোনার স্প্যানিশ ফরোয়ার্ড লামিন ইয়ামাল। গত শনিবার (১ নভেম্বর) বাংলাদেশ সময় রাতেই গণমাধ্যমে এ খবর প্রকাশিত হয়। তবে ঠিক এরপরের দিনই মাঠে নিজের সেরাটা দিলেন ইয়ামাল। একটি গোলও করেছেন ১৯ বছর বয়সী এই ফুটবলার। রোববার (২ নভেম্বর) রাতে লা লিগায় নিজেদের ঘরের মাঠে এলচেকে আতিথ্য দেয় বার্সেলোনা। যেখানে ৩-১ গোলের বড় জয় পেয়েছে কাতালানরা। গত সপ্তাহে মৌসুমের প্রথম ‘এল ক্লাসিকো’তে রিয়াল মাদ্রিদের কাছে হেরে শিরোপা ধরে রাখার মিশনে ধাক্কা খায় হ্যান্সি ফ্লিকের দল। তবে এলচে’র বিপক্ষে এমন জয়ে আবারও মাদ্রিদের সাথে তাদের পয়েন্ট ব্যবধান কমে দাঁড়িয়েছে ৫। সাথে বেড়েছে আত্মবিশ্বাসও।  এদিন ম্যাচের শুরুতেই ইয়ামালের গোলে এগিয়ে যায় কাতালানরা। ম্যাচের ৯ম মিনিটে আলেহান্দ্রো বাল্দের থ্রু পাসে গোল করেন সদ্য প্রেম নিয়ে দুঃসংবাদ পাওয়া ইয়ামাল। এর দুই মিনিট পর বাঁ দিক থেকে আসা ফের্মিন লোপেসের পাস থেকে ছয় গজ বক্সে ফাঁকায় থাকা ফেরান তোরেস ডান পায়ের শটে দ্বিতীয় গোলটি করেন।প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান কমায় এলচে। আলভারো নুনেসের পাস ধরে রাফা মির দূরের পোস্টে কোনাকুনি শটে গোল করেন। দ্বিতীয়ার্ধের দশম মিনিটে এলচে গোলের সুযোগ পেয়েও ব্যর্থ হয়। পরে পাঁচ মিনিটে ডান দিক থেকে ক্রস নিয়ন্ত্রণ করে মার্কাস র‌্যাশফোর্ড ব্যবধান বাড়ান।ম্যাচের বাকি সময়েও আধিপত্য ধরে রেখেছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। ফলে ৩-১ গোলের এক আত্মবিশ্বাসী জয় নিয়েই নিয়ে মাঠ ছেড়েছে তারা। লা লিগায় ১১ ম্যাচে আট জয় ও এক ড্রয়ে তাদের পয়েন্ট ২৫। শীর্ষে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৩০। আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লেবাননে ইসরাইলি হামলায় ৯ জনের প্রাণহানি
লেবাননে ইসরাইলি হামলায় ৯ জনের প্রাণহানি

লেবাননে পৃথক ইসরাইলি হামলায় ৯ জন নিহত হয়েছে। এছাড়া বেশ কয়েকজন আহত হয়েছেন।বুধবার (২৫ মার্চ) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে Read more

নেত্রকোনায় দুই দপ্তরের দ্বন্দ্বে ছয় কিলোমিটার সড়কে চরম দুর্ভোগ
নেত্রকোনায় দুই দপ্তরের দ্বন্দ্বে ছয় কিলোমিটার সড়কে চরম দুর্ভোগ

নেত্রকোনা জেলা সদর ও পৌর শহর মিলে মাত্র ছয় কিলোমিটার সড়কে ভোগান্তি হাজারো মানুষের। সংস্কারে নেই কোন উদ্যোগ। জেলা সদর Read more

পবিত্র মক্কায় রাসুল (সা.) এর জীবনী বিষয়ক জাদুঘর উদ্বোধন
পবিত্র মক্কায় রাসুল (সা.) এর জীবনী বিষয়ক জাদুঘর উদ্বোধন

পবিত্র মক্কার ক্লক টাওয়ারে রাসুলুল্লাহ (সা.)-এর সীরাত ও ইসলামী সভ্যতাবিষয়ক আন্তর্জাতিক প্রদর্শনী ও জাদুঘরের উদ্বোধন করেছেন মক্কা অঞ্চলের ডেপুটি গভর্নর Read more

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ
বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ

রাঙ্গামাটির বাঘাইছড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ সেগুন গোল কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (মারিশ্যা Read more

সারাদেশে আজ থেকেই চিরুনি অভিযান: স্বরাষ্ট্র উপদেষ্টা
সারাদেশে আজ থেকেই চিরুনি অভিযান: স্বরাষ্ট্র উপদেষ্টা

সন্ত্রাসী ও অপরাধীদের ধরতে আজ থেকেই দেশে চিরুনি অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. Read more

সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল বুলগেরিয়া
সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল বুলগেরিয়া

দুর্নীতি দমনে ব্যর্থতার দায়ে বুলগেরিয়ায় সরকারের পদত্যাগের দাবিতে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন। বুধবার (১০ ডিসেম্বর) দেশটিতে সরকারবিরোধী ওই বিক্ষোভ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন